21/02/2025
শিমুল ফোটার দিনে তাই তো আজ গেয়ে উঠছে মন- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?’ আজ একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের আজ ৭৩ বছর পূর্ণ হয়েছে। সকল ভাষা শহীদদের প্রতি রইলো অকৃত্রিম দোয়া, ভালোবাসা ও শ্রদ্ধা।
17/10/2024
#মরহুম জুনাব আলী ভূঁইয়া স্মৃতি পাঠাগার ও ভার্টেক্স একাডেমির আজকের কার্যক্রম। সকাল ৭টা থেকে ইংরেজি ও গণিতের শ্রেনী কার্যক্রম, Assignment test সহ নানা কর্মযজ্ঞ। ওদের জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা।
১৭ অক্টোবর,২০২৪
অলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন,অলুয়া ভূঁইয়া বাড়ী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
08/10/2024
Is he Scared of fear or Studies ..??
Md Zafor Sarkar, student of Vertex Academy.
08/10/2024
Students of Vertex Academy in their study room ....!!
02/10/2024
's activity of Vertex Academy,
test
of SSC examines 2025
05/04/2024
প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের একাডেমির মার্চ মাসের মাসিক পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে। ঈদের আগে এটাই আমাদের সর্বশেষ কার্যক্রম। ইনশাআল্লাহ দুদিনের মধ্যে ফলাফল প্রকাশ সহ পবিত্র ঈদুল ফিতরের বন্ধ ঘোষণা করা হবে।তাই আপনার প্রিয় সন্তানের প্রতি খেয়াল রাখুন ও যথা সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করুন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল ও সহযোগিতা কামনা করছি।
30/03/2024
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ,
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।ছাত্র-শিক্ষক- অভিভাবক এর সমন্বয়ে আজকের এই ইফতার কে আল্লাহ তায়ালা যেন কবুল করে নেয় ও এ মধুর মেলবন্ধন যেন যুগ যুগ ধরে অটুট থাকে সে প্রত্যাশা থাকবে সৃষ্টিকর্তার প্রতি।
20/03/2024
"মাংস আপনার হাড্ডি আমার" বলা বাবা মায়ের শাসনের জন্য একটা জেনারেশন মানুষ হয়েছে।
#আমার ছেলেকে ধমকানোর তুমি কে?"
#আমার ছেলেকে কিছু বলার তুমি কে?
#আমার ছেলে কি করবে না করবে তুমি বলার কে?
#তাতে তোমার সমস্যা কি?
#আমার ছেলেকে শাসন করার তুমি কে?
#নতুন সর্দার আর মাস্টর অইছে..!!
এসব বলা অভিভাবকদের কারণে একটা বেয়াদব জেনারেশন বেড়ে উঠছে। এখন আর পারিবারিক কোন ডিসিপ্লেন নেই।পড়ার কোন রুটিন নেই। পরিবারের কোন চাপ নেই, শাসন নেই,বাসা থেকে বের হওয়ার ও বাসায় ফেরার কোন রুটিন নেই,
নিজস্ব কোন স্বপ্ন নেই যেটা আছে সেটা শুধু টাছ মোবাইল।আপনি কিছু বলতে গেলেই নানা বিপাকে পড়তে হবে।
20/03/2024
এবছর বুয়েটে প্রথম দুইহাজার জনের মধ্যে প্রায় 750 জন নটরডেম কলেজের। মেডিকেলে প্রায় 800 জন নটরডেম কলেজের। উল্লেখ্য, বিজ্ঞান বিভাগে এখন সম্ভবত সর্বমোট 2250 আসন।
কী চমৎকার আর অবাক করে দেওয়ার মতো রেজাল্ট। এটা শুধু যে এবার তা কিন্তু নয় বরং এটা অনেক বছরযাবত রুটিনমাফিক হয়ে আসতেছে।
নটরডেম কলেজের মতো হলিক্রস কলেজের সাফল্যও ঈর্ষণীয়। সেন্ট জোসেফ কলেজ নিয়ে লাফালাফি কিছুটা কম হলেও এদের অ্যাডমিশন রেজাল্টও অনেক ভালো।
খোঁজ নিয়ে দেখবেন বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্বক্ষেত্রে টপনচ তিনটা প্রতিষ্ঠানের সিংহভাগ স্টুডেন্ট এই তিন কলেজ থেকে আসা।
কথা হলো তাহলে দেশে এতো ঢাকঢোল পেটানো বাকিসব কলেজ কই যায়? তারা পারে না কেনো? পারতেছে না কেনো?
উত্তর খুব সোজা।
সেটা হলো কলেজ অ্যাডমিশন টেস্ট।
এখনও মিশনারি এই তিন কলেজে এসএসসি রেজাল্টের পর রিটেন ও ভাইভা পরীক্ষা দিয়ে ভর্তির জন্য নির্বাচিত হতে হয় আর দেশের বাকিসব কলেজে রেজাল্ট আর অ্যাপ্লাই করার ভিত্তিতে ভর্তি করানো হয়।
কার মাথায় এমন কুবুদ্ধি আসছিল যে কলেজ ভর্তির ক্ষেত্রে ভর্তিপরীক্ষা উঠিয়ে দিতে হবে? এই কাজ করার চেয়ে দুই-চারটা ব্যাংক লুট করে খাইলেও সেটা কম অপরাধ হতো সিউর।
যে এই বুদ্ধির প্রবক্তা সে কি চাইবে অ্যাকাডেমিক রেজাল্টের ভিত্তিতে বিসিএস বা জব দিতে? তাহলে কেনো করছে এটা সেটা জানতে চাওয়া উচিৎ ছিল। খুনের বিচার পরে করা গেলে এসবের বিচার পরে হলেও হওয়া উচিত।
এফোর্ট তখনই কেবল সফলতা বয়ে আনতে পারে যখন সিস্টেম ঠিক থাকে। সিস্টেমটাই যখন ভুল তখন ....... বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ঠ।
©Neerob Hasan
16/03/2024
১৬ জানুয়ারি,২০২৪
Vertex Academy তার ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে আজ Assignment Test -1 এর দ্বিতীয় সেশন সকাল বেলা ১১:০০ থেকে অনুষ্ঠিত হলো। ওদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
অলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
16/03/2024
১৬ জানুয়ারি,২০২৪
Vertex Academy তার ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে আজ Assignment Test -1 এর প্রথম সেশন সকাল ৮:০০ থেকে অনুষ্ঠিত হলো। ওদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
অলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা সংলগ্ন, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা।
08/03/2024
যা কাজ পাও তাই করো
চাকরি, ব্যবসা, অফিসিয়াল, নন অফিসিয়াল,সেলস ম্যান, সেলস অফিসার, মার্কেটিং অফিসার, ফ্লোর ইনচার্জ, সার্বেয়ার, স্টোর কীপার, ফিল্ড অফিসার, কালেকশান অফিসার, গার্মেন্টসের কিউসি,টীম মেম্বার থেকে শুরু করে সব কাজ। চাকরি দরকার, চেয়ার না।
কাজ করলে গা ভেঙ্গে যায়না। ইজ্জত ও যায়না। যাদের লজ্জার ভয়ে তুমি এসব কাজ ছোট করে দেখছো, তারা তুমি দুপুরে উপুস করে আছো এটা জানবেও না। তারা তোমারে খাওয়ায় না পড়ায়?
খালি পরামর্শ আর উপদেশ। এইটা কইরো না, হেইটা কইরো না। কিরে ভাই, আমি পানের দোকান করলে আপনার কি? পরামর্শ প্রবণ গোটা জাতি..
কাজে কোন 'না' নেই। যাই পাও তাই করো। কর্মই ধর্ম। আর কর্মই ধর্ম করতে গেলে তোমার চর্ম হতে হবে পুরো। একেবারে মোটা চামড়া। পাতলা চামড়ার জন্য এই দুনিয়া না৷ এখানে কথা শুনতে হবে, গালি শুনতে প্রস্তুত থাকা লাগবে।
পানের দোকান দাও, যদিও এতে তোমার গুস্টির জাত চলে যাবে। ইজ্জত ধুলোয় মিশে যাবে। CNG চালাও। মাত্র ১০০০ টাকা দৈনিক জমা। মাসে আয় প্রায় ২০০০০/-। ভাবা যায়? অবশ্য এতে তোমার পরিবারের সম্মান হানি হবে৷ তোমার গোস্টিতে কেউ বউও দিবে না!
আরে আজব। বিয়ে করতে চাইলে সমস্যা, অবৈধ প্রেমে বাঁধা নেই! না খেয়ে মরলে খোঁজ নেই। CNG চালালে অচ্যুত! অলরেডি পাঠাও উবার তাদের কাজ শুরু করে দিয়েছে। পোলাপান এখন আয়ের বহু পথ খুঁজে নিয়েছে৷ তারা ফুড পান্ডায় পিৎজা সাপ্লাই দিয়ে কমিশন নেয়। তাতে তদের বেজ্জতি হয়নি।
অত ভাবনার কিছু নেই। যা খুশি করো। শরবত বিক্রি করো, এখন দারুণ সিজন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শহরে রুহ আফজা ফ্লেভরের শরবত বিক্রি করতেন। ভারতের নরেন্দ্র মোদি রেল স্টেসানে চা বিক্রি করতেন। আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার বিক্রি করতেন বাদাম।
যাদের তুমি শরম পাচ্ছ, আর দশ বছর পর নিজেই নিজের কাছে লজ্জা পাবা। তারা তোমার কোন উপকারেই আসেনি। লোহার জাহাজ পানিতে ভাসানো হবে জেনে এলাকার লোকজন (সম্ভবত যে সি পেরিয়ারকে) ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। অথচ, সেটাই হয়ে গেল সভ্যতার বিশাল আবিস্কার।
যারা হাসে, তারা নেংটি ইঁদুরের মত আজীবনই হাসবে। তাদের ধারণা একটাই, ধুর পোলাটারে দিয়ে কিচ্ছু হবে না।
নিজের ইচ্ছেকে প্রাধান্য দাও। স্বপ্ন টাকে জিইয়ে রাখো। অনেকে পাগল ডাকবে। আমার ধারণা কিছুটা পাগলা টাইপের হলেই ভালো। সারা জীবন ফার্স্ট হয়ে যাওয়া ছেলেটাকে বোর্ড পরীক্ষায় ফেল করতে দেখেছি। ব্যাক বেঞ্চারকে বিশাল প্রতিষ্ঠানের এমডি হতে দেখেছি। মোটর গ্যারাজে আজই কাজ শুরু করে দাও, শরম পাওয়া ছেলেটার চাইতে দশ বছর এগিয়ে থাকবে তুমি। পড়ালেখা করতে করতে আতেঁল হয়ে যাবার পক্ষে আমি না। এক্সট্রা অর্ডিনারী ব্রেন থাকলে এই পোস্ট তোমার জন্যে না।
এভারেজ মেধার তরুণদের নিয়ে কথা হচ্ছে৷ এভারেজ মেধাবীরা কেডিএস, কে এস আর এম, ওয়েল গ্রুপের মালিক হতে পেরেছে। টপার মেধাবীরা সেখানে চাকরি করছে।
এসো তারুণ্যে জাগি, লজ্জাটাকে শিঁকেই তুলে বাঁচি
আগামীর পৃথিবীটা তোমার জন্যে অপেক্ষা করছে।
© Marzuk russel