20/11/2023
নবীন বরণ -২০২৩
জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজ এর প্রাণের স্পন্দন হলো হাউজগুলো। হযরত আলী হাউজ তার মধ্যে অন্যতম। গত ১৫/১১/২০২৩ ইং রোজ বুধবার হযরত আলী হাউজ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানটি পরিণত হয় নবীন প্রবীন মিলনমেলায়। হোস্টেলের প্রাক্তন ছাত্র ২০২১, ২০২২, ২০২৩ এইচএসসি ব্যাচ এর ছাত্ররা উপস্থিত হয়ে অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে।
হাউজ টিউটর শোয়েব আহমেদ এর সঞ্চালনায় এবং হোস্টেল সুপার মোঃ মাহতাব উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হোস্টেল সুপার জনাব এটিএম নুরুজ্জামান তোহা স্যার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক হোস্টেল সুপার জনাব জহির উদ্দিন আহামেদ স্যার। এছাড়াও অন্যান্য হোস্টেল সুপার এবং হোস্টেলে অবস্থানরত অনেক শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রবীনদের অভিজ্ঞতা আর অতিথিদের বক্তব্য থেকে নবীন শিক্ষার্থীরা অনুপ্রেরণা পায় যা তাদের হোস্টেল জীবন এবং ভবিষ্যৎ উচ্চ শিক্ষা অর্জনে ভূমিকা রাখবে।
বি.দ্র. প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ স্যার। অসুস্থা ও ব্যস্ততার কারণে স্যাররা উপস্থিত থাকতে পারেন নি।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা -২৩ এর পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের ২য় অংশে ছিল শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।