Holy Care Ideal School And College

Holy Care Ideal School And College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Holy Care Ideal School And College, School, Hugulia(Peara Villa), Gouripur, Daudkandi, Cumilla.

25/08/2026

নোটিশ

সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৬ আগস্ট ২০২৬, বুধবার হলি কেয়ার আইডিয়াল স্কুলের সকল শ্রেণির পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

পরবর্তী কার্যদিবস থেকে যথারীতি বিদ্যালয়ের সকল কার্যক্রম চালু হবে।

সকলকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা।

আদেশক্রমে
প্রধান শিক্ষক
হলি কেয়ার আইডিয়াল স্কুল

তারিখ: ২৫/০৮/২০২৬

দ্বিতীয় সাময়িক পরীক্ষা–২০২৬ 📚হলি কেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় সাম...
21/07/2026

দ্বিতীয় সাময়িক পরীক্ষা–২০২৬ 📚

হলি কেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার সার্বিক পরিবেশ পরিদর্শন করছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে তারা প্রতিটি পরীক্ষার হল নিয়মিত তদারকি করছেন।

আমরা বিশ্বাস করি, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও সঠিক দিকনির্দেশনা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং তাদের মেধার সর্বোত্তম প্রকাশে সহায়তা করে।

সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা। মহান আল্লাহ তাআলা সবাইকে সফলতা দান করুন। 🤲🌸

হলি কেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

19/07/2026

🏆 বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল উপলক্ষে বিশেষ বার্তা

আজ বিশ্বকাপ ২০২৬-এর মহারণ। প্রিয় দলের জয়-পরাজয় খেলাধুলারই একটি অংশ। তাই সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—খেলাকে খেলাই হিসেবে উপভোগ করুন।

কোনো ধরনের ঝগড়া, বিবাদ, তর্ক-বিতর্ক বা অপ্রীতিকর আচরণে জড়াবেন না। পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আনন্দের সঙ্গে খেলা দেখুন।

খেলা আমাদের আনন্দের, বিভেদের নয়।সকলের জন্য রইল সুন্দর, নিরাপদ ও আনন্দময় একটি ফাইনালের শুভকামনা।

— কর্তৃপক্ষহলি কেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

08/07/2026

ধন্যবাদ আদরের ছোট মোঃ মেহেদী হাসান এবং ধন্যবাদ Dbsnewstv -কে নিউজটি কভার করার জন্য। সেই সাথে অনুষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই এতো সুন্দর একটি আয়োজনের জন্য।

06/07/2026

ধন্যবাদ মাই টিভি কে, এবং দাউদকান্দি সংবাদদাতা জহিরুল ইসলাম জিল্লু ভকইকে। হলি কেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নিউজ কাভারেজের জন্য।

03/07/2026

🌸 আমন্ত্রণ 🌸

আগামী ৪ জুলাই ২০২৬, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে হলি কেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ-এর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬।

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, সম্মানিত অতিথিবৃন্দ ও শুভানুধ্যায়ীদের আন্তরিক উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করবে।

📍 স্থান: হলি কেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ
🗓️ তারিখ: ৪ জুলাই ২০২৬, শনিবার

আসুন, সাফল্যকে সম্মান জানাই, প্রতিভাকে উৎসাহ দিই এবং একসাথে একটি স্মরণীয় দিন উদযাপন করি।
সকলকে আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ। 💐
— হলি কেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ পরিবার 🎓✨

📚🌸 হলি কেয়ার আইডিয়াল স্কুলএর পক্ষ থেকে HSC ২০২৬-এর সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।আত্মবিশ্বাস, ...
02/07/2026

📚🌸 হলি কেয়ার আইডিয়াল স্কুলএর পক্ষ থেকে HSC ২০২৬-এর সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

আত্মবিশ্বাস, সততা ও মনোযোগ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো। মহান আল্লাহ তোমাদের সকলকে সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং কাঙ্ক্ষিত সাফল্য দান করুন। 🤲

সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। 🌹

01/07/2026

HOLY CARE IDEAL SCHOOL AND COLLEGE

19/06/2026

Holy Care Ideal School And College।
বার্ষিক পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আসন্ন। সবাই তৈরী তো!!

Address

Hugulia(Peara Villa), Gouripur, Daudkandi
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Care Ideal School And College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category