Azizia Hafijia Madrasha

Azizia Hafijia Madrasha তলাবুলইলমি ফারিদাতুনআলা কুল্লি মুসলিম অল মুসলিমাত।
দ্বীনিশিক্ষাঅর্জনকরা নারী-পুরুষ প্রত্যেকেরজন্য ফরজ Education

একজন নারী রাসুলুল্লাহ ﷺ-এর কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন। তিনি বললেন যে, তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানা...
29/03/2026

একজন নারী রাসুলুল্লাহ ﷺ-এর কাছে এসে তার স্বামীর বিষয়ে অভিযোগ করলেন। তিনি বললেন যে, তার স্বামী অনেক অতিথিকে আমন্ত্রণ জানান এবং তাদের জন্য বারবার খাবার প্রস্তুত ও তাদের আপ্যায়ন করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। রাসুলুল্লাহ ﷺ কোনো উত্তর দিলেন না, আর সেই নারী চলে গেলেন।

কিছুক্ষণ পরে রাসুলুল্লাহ ﷺ সেই নারীর স্বামীকে ডেকে বললেন, “আজ আমি তোমার অতিথি হবো।”

তখন সেই ব্যক্তি অত্যন্ত খুশি হয়ে বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে বললেন, “আল্লাহর রাসুল ﷺ আজ আমাদের অতিথি হবেন।”

তার স্ত্রী খুব আনন্দিত হলেন এবং অনেক চেষ্টা ও যত্ন নিয়ে যা কিছু খাবার ছিল তা দিয়ে রাসুলুল্লাহ ﷺ-এর জন্য খাবার প্রস্তুত করলেন।

যখন রাসুলুল্লাহ ﷺ তাদের ঘরে এসে তাদের আতিথেয়তার সম্মান গ্রহণ করলেন, তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, “তোমার স্ত্রীকে বলো, সে যেন সেই দরজা দেখে, যেখান দিয়ে আমি এই ঘর ত্যাগ করব।”

নারী সেই দরজা দেখলেন এবং দেখতে পেলেন, রাসুলুল্লাহ ﷺ-এর পেছনে ঘর থেকে বিভিন্ন ধরনের প্রাণী, বিচ্ছু এবং ক্ষতিকর জীব বের হয়ে যাচ্ছে। তিনি এ দৃশ্য দেখে এতটাই বিস্মিত হলেন এবং আল্লাহর মহান কুদরত উপলব্ধি করে অজ্ঞান হয়ে পড়লেন।

যখন তিনি জ্ঞান ফিরে পেলেন, তখন রাসুলুল্লাহ ﷺ তাকে বললেন, “এটাই ঘটে যখন একজন অতিথি তোমার ঘর থেকে বিদায় নেয়। তার সঙ্গে সঙ্গে সমস্ত ক্ষতি, পরীক্ষা-নিরীক্ষা এবং বিপদ তোমার ঘর থেকে বেরিয়ে যায়। অতিথির প্রতি সম্মান দেখিয়ে এবং আপ্যায়নের কষ্ট স্বীকার করার পেছনে এটাই হেকমত।”

রাসুলুল্লাহ ﷺ আরও বলেন, “যে ঘরে বেশি অতিথি আসে, আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন। এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে। এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে।”

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যখন আল্লাহ কোনো জাতির জন্য কল্যাণ চান, তখন তিনি তাদের জন্য একটি উপহার পাঠান।” সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, “কী ধরণের উপহার, হে আল্লাহর রাসুল?” তিনি বললেন, “অতিথি তার নিজের রিজিক নিয়ে আসে এবং গৃহের লোকদের পাপ সঙ্গে নিয়ে যায়।”

তাই, জেনে রাখুন, অতিথি হলো জান্নাতে যাওয়ার একটি মাধ্যম। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, তাকে অবশ্যই তার অতিথির প্রতি উদার হতে হবে।” [বুখারি : ৫৫৬০]

অনেকেই মনে করেন 'রিজিক' মানেই হলো ব্যাংক অ্যাকাউন্টের বড় অংক কিংবা আলিশান অট্টালিকা। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর বিশেষ কি...
28/03/2026

অনেকেই মনে করেন 'রিজিক' মানেই হলো ব্যাংক অ্যাকাউন্টের বড় অংক কিংবা আলিশান অট্টালিকা। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর বিশেষ কিছু করুণা হলো 'অদৃশ্য রিজিক'।

আল্লাহ যদি আপনাকে এমন একটি সুস্থ ও স্থির মস্তিষ্ক দান করেন যা আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে, তবে জানবেন এটি এক বিশাল রিজিক।

চারপাশের প্রতিকূল পরিস্থিতিতেও যদি আপনার অন্তর বিচলিত না হয় এবং আপনি শান্ত থাকতে পারেন, তবে এটিই প্রকৃত রিজিক।

সৃষ্টিজীবের হৃদয়ে আপনার জন্য সম্মান ও গ্রহণযোগ্যতা তৈরি হওয়া আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রিজিক।

মানসিক প্রশান্তি এমন এক রিজিক যার মূল্য পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের চেয়েও বেশি। কত অঢেল সম্পদের মালিক রাতের পর রাত দুশ্চিন্তায় ঘুমাতে পারে না, অথচ কত সাধারণ মানুষ আল্লাহর ওপর ভরসা আর অল্পে তুষ্টি নিয়ে পরম শান্তিতে দুই চোখ বুজে ঘুমান।

রিজিকের ধারণাটিকে কেবল ব্যাংক ব্যালেন্স বা স্থাবর সম্পত্তির মাপে বেঁধে ফেলা এক বিরাট ভুল। রিজিক কেবল আপনার পকেটে নয়, বরং আপনার চরিত্র, মেধা এবং আত্মিক প্রশান্তিতেও লুকিয়ে আছে।

আরবি থেকে অনূদিত

✨ জুম্মা মোবারক ও শাওয়ালের শুভেচ্ছা ✨​আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানের ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে শাওয়ালের এই সময়টি অত...
26/03/2026

✨ জুম্মা মোবারক ও শাওয়ালের শুভেচ্ছা ✨
​আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানের ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখতে শাওয়ালের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শাওয়ালের ৬টি নফল রোজা রাখা এবং জুমার দিনের বিশেষ আমল (যেমন- বেশি বেশি দরুদ শরিফ পাঠ) করার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের এক অনন্য সুযোগ আমাদের সামনে। 🌙
​শাওয়ালের প্রথম জুমায় রয়েছে বিশেষ ফজিলত। আসুন, আমরা এই বরকতময় সময়ে আমলের মাধ্যমে নিজেদের জীবনকে ধন্য করি। 🤲✨
​সবাইকে জুম্মা মোবারক!
​—————
শুভেচ্ছান্তে:
লায়ন মোঃ হাসান কবির সিদ্দীকী (মুন্না)
চেয়ারম্যান ও সিইও
হোমস এইড কনসালট্যান্ট ফার্ম
(এ কনসার্ন অফ সিদ্দীকী গ্রুপ)
​📞 +৮৮০১৭১২-৭৩৭৫৮৪
🌐 www.homes-aid.com
📍 বনশ্রী, ঢাকা।

"রমজান শেষে রহমতের ধারা অব্যাহত থাকুক আমাদের জীবনে..." ✨🌙​আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র রমজান মাস অতিবাহিত করেছি। রমজানের ...
24/03/2026

"রমজান শেষে রহমতের ধারা অব্যাহত থাকুক আমাদের জীবনে..." ✨🌙
​আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র রমজান মাস অতিবাহিত করেছি। রমজানের ইবাদত ও সিয়াম সাধনা আমাদের যে ধৈর্যের শিক্ষা দিয়েছে, তা যেন সারাবছর আমাদের মাঝে বজায় থাকে।
​হাদিস শরিফে এসেছে—
​"যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপর শাওয়াল মাসে ৬টি রোজা রাখলো, সে যেন গোটা বছর রোজা রাখলো।" — (সহিহ মুসলিম : ১১৬৪)
​পবিত্র কুরআনের শিক্ষা ও সুন্নাহর এই অমূল্য সুযোগটি আমরা যেন হাতছাড়া না করি। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে শাওয়ালের এই ৬টি রোজা রাখার এবং সারাবছর নেক আমলের ওপর টিকে থাকার তৌফিক দান করুন। 🤲
​শুভেচ্ছান্তে,
হোমস এইড ডেভেলপার অ্যান্ড কনসালট্যান্ট ফার্ম 🏠

✨ পবিত্র ঈদুল ফিতর মোবারক ✨​সিয়াম সাধনার মাস শেষে আমাদের মাঝে ফিরে এলো অনাবিল আনন্দের ঈদ। আত্মশুদ্ধি ও ত্যাগের এই মহিমান...
21/03/2026

✨ পবিত্র ঈদুল ফিতর মোবারক ✨
​সিয়াম সাধনার মাস শেষে আমাদের মাঝে ফিরে এলো অনাবিল আনন্দের ঈদ। আত্মশুদ্ধি ও ত্যাগের এই মহিমান্বিত ক্ষণে, হোমস এইড কনসালট্যান্ট ফার্ম লিমিটেড-এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার প্রিয় পরিবারকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 🌙
​ঈদের এই আনন্দধারা আপনার জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক—এই কামনা করি। দেশ ও প্রবাসে থাকা সকল ভাই-বোন এবং মুসলিম উম্মাহর জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও দুআ।
​ঈদ কাটুক আনন্দে, নিরাপদ থাকুক আপনার এবং আপনার আপনজনদের প্রতিটি মুহূর্ত। 🤝
​—————
শুভেচ্ছান্তে,
লায়ন মোঃ হাসান কবির সিদ্দীকী (মুন্না)
চেয়ারম্যান ও সিইও
হোমস এইড কনসালট্যান্ট ফার্ম লিমিটেড
(এ কনসার্ন অফ সিদ্দীকী গ্রুপ)
​📞 +৮৮০১৭১২-৭৩৭৫৮৪
🌐 www.homes-aid.com
📍 বনশ্রী, ঢাকা।

🕌 ইংরেজি ২০২৬ সালের প্রথম জুম্মা মোবারক 🕋​আলহামদুলিল্লাহ! আমরা উপনীত হয়েছি ইংরেজি নতুন বছরের প্রথম জুম্মায় এবং পবিত্র রজ...
02/01/2026

🕌 ইংরেজি ২০২৬ সালের প্রথম জুম্মা মোবারক 🕋
​আলহামদুলিল্লাহ! আমরা উপনীত হয়েছি ইংরেজি নতুন বছরের প্রথম জুম্মায় এবং পবিত্র রজব মাসের বরকতময় মুহূর্তে।
​এই সেই রজব মাস, যার জন্য বিশ্বনবী (সা.) দোয়া করতেন— "হে আল্লাহ! রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।"
​মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, এই নতুন বছর এবং পবিত্র রজব মাসের উসিলায় তিনি আমাদের সকল অসুস্থতা দূর করে দিন, বিশ্ব মুসলিম উম্মাহর ওপর শান্তি বর্ষণ করুন এবং আমাদের আমলগুলো কবুল করুন।
​শুভেচ্ছান্তে,
হোমস এইড কনসালটেন্ট ফার্ম 🤝
রজব মাস সম্পর্কে :
রজব মাস আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য রহমত ও বরকতের মাস, যা আত্মশুদ্ধি ও রমজানের প্রস্তুতির মাস হিসেবে পরিচিত; এর ফজিলত হলো এটি একটি সম্মানিত মাস (হারাম মাস), যেখানে বেশি বেশি নফল রোজা, নামাজ, তসবিহ, ইস্তেগফার ও কোরআন তিলাওয়াত করলে অনেক সওয়াব পাওয়া যায়, বিশেষত মেরাজ ও অন্যান্য ঐতিহাসিক ঘটনার কারণে এর মর্যাদা বৃদ্ধি পেয়েছে এবং শাবান ও রমজানের প্রস্তুতি নিতে এই মাস সহায়ক।
রজব মাসের ফজিলত:
আল্লাহর মাস: রজব মাসকে আল্লাহর মাস বলা হয় এবং এটি চারটি সম্মানিত মাসের অন্যতম, যা অন্য মাসের তুলনায় বেশি ফজিলতপূর্ণ।
ঐতিহাসিক গুরুত্ব: এ মাসে মেরাজের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং নূহ (আ.)-এর কিস্তি রজব মাসেই যাত্রা শুরু করেছিল।
গুনাহ মাফের মাস: এটি বান্দার গুনাহ মাফের একটি বিশেষ মাস, যেখানে আল্লাহ তায়ালা তাঁর রহমত বর্ষণ করেন।
রমজানের প্রস্তুতি: রজব মাস রমজান মাসের প্রস্তুতির মাস হিসেবে গণ্য হয়, যেখানে মুমিন বান্দারা আত্মশুদ্ধি ও ইবাদতের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে তোলে।
গুরুত্বপূর্ণ আমলসমূহ:
নফল রোজা: সোমবার ও বৃহস্পতিবার এবং আইয়ামে বীজের (১৩, ১৪, ১৫ তারিখ) রোজা রাখা উত্তম আমল।
নফল নামাজ: মাসজুড়ে বেশি বেশি নফল নামাজ আদায় করা।
তসবিহ ও ইস্তেগফার: "সুবহানাল্লাহ", "আলহামদুলিল্লাহ", "লা ইলাহা ইল্লাল্লাহ", "আল্লাহু আকবার" এবং "আসতাগফিরুল্লাহ" পাঠ করা।
কোরআন তিলাওয়াত: বেশি বেশি কোরআন তিলাওয়াত করা, শিক্ষা করা ও শিক্ষা দেওয়া।
দান-সাদকাহ: দান-সাদকাহের পরিমাণ বৃদ্ধি করা।
মেরাজের রাত (২৭ রজব): এই রাতে বিশেষ ইবাদত ও দোয়া করা মুস্তাহাব বলে গণ্য হয়।
করণীয়:
ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করা।
নফল ইবাদতের পরিমাণ বাড়ানো।
মনগড়া ও ভিত্তিহীন আমল (বিশেষ নামাজ/রোজা) থেকে বিরত থাকা।

🕊️ কুলখানি ও দোয়া মাহফিল 🕊️সিদ্দিকী বংশের অন্যতম শ্রদ্ধেয় সদস্যহাফেজ সাব্বির আহমেদ(জন্ম: ১ জানুয়ারি ১৯৫৩ খ্রি. মৃত্যু...
26/10/2025

🕊️ কুলখানি ও দোয়া মাহফিল 🕊️
সিদ্দিকী বংশের অন্যতম শ্রদ্ধেয় সদস্য
হাফেজ সাব্বির আহমেদ
(জন্ম: ১ জানুয়ারি ১৯৫৩ খ্রি. মৃত্যু: ২৫ অক্টোবর ২০২৫ খ্রি.)

🕌 ২৭ অক্টোবর সোমবার বাদ আসর
তাঁর রূহের মাগফেরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

📍 স্থান: আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণ
(শাহসুজা মসজিদ রোড), মোগলটুলী, কুমিল্লা

আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন — আমিন।

🙏 কৃতজ্ঞতা ও আমন্ত্রণ 🙏
আমার পিতার জানাজা ও গোরস্থানে যারা উপস্থিত ছিলেন,
তাঁদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
একমাত্র সন্তান হিসেবে বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি
এবং পিতার কুলখানি ও দোয়া মাহফিলে
সবিনয়ে আমন্ত্রণ জানাচ্ছি।

শোক প্রকাশে ও আয়োজনে:
মোগলটুলী এলাকাবাসী ও পরিবারবর্গ

25/10/2025
✨🌿   দ্বীনি ঐতিহ্যের উত্তরাধিকার ও অবদানের আলোকে  🌿✨কুমিল্লার পবিত্র ভূমিতে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবসেবার যে শাশ্বত...
25/10/2025

✨🌿 দ্বীনি ঐতিহ্যের উত্তরাধিকার ও
অবদানের আলোকে 🌿✨

কুমিল্লার পবিত্র ভূমিতে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানবসেবার যে শাশ্বত ধারা প্রবাহিত—
তার অন্যতম ভিত্তি স্থাপন করেছেন আমার শ্রদ্ধেয় নানাভাই,
হযরত মাওলানা হাফেজ ছাদের হোসেন (রহঃ),
যিনি রানীর বাজার মসজিদ কেন্দ্রিক মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে
দ্বীনের আলো ছড়িয়ে গেছেন প্রজন্ম থেকে প্রজন্মে।

পক্ষান্তরে, সেই ধারারই আরেক উজ্জ্বল দৃষ্টান্ত
মরহুম আলহাজ্ব নুরুল হক সাহেব,
বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও ইসলামী চিন্তার অগ্রদূত —
যিনি দারুল উলুম ইসলামী কমপ্লেক্স মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ কমপ্লেক্সের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ছিলেন।
তাঁর দৃষ্টিভঙ্গি, পরিশ্রম ও ঈমানী প্রেরণায়
আজও সেই প্রতিষ্ঠান ইসলামী জ্ঞান ও নৈতিকতার বাতিঘর হয়ে আলো ছড়াচ্ছে।

বর্তমানে তাঁদের প্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠানগুলির
ধারক ও বাহক হিসেবে রয়েছেন আমার শ্রদ্ধেয় মামা,
হাফেজ মাওলানা মুনির হোসাইন হুজুর (দা.বা.),
যিনি অগণিত ছাত্র-ছাত্রীকে দ্বীনের পথে দীক্ষিত করছেন
এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামী শিক্ষা প্রচার-প্রসারে
নিঃস্বার্থভাবে রেখে চলেছেন এক অনন্য অবদান।

🌿 আল্লাহ তায়ালা তাঁদের সকলের ত্যাগ, ইলম ও আমলকে কবুল করুন,
কবরবাসীদের জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন,
এবং জীবিত দ্বীনের খেদমতগারদের বরকতময় দীর্ঘায়ু দান করুন। 🤲

— ❤️ শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতাসহ ❤️ —
Ln Md Hasan Kabir Siddike Munna

শোকবার্তাগভীর শোক ও হৃদয়বিদারক বেদনার সাথে জানানো যাচ্ছে যে — আমার শ্রদ্ধেয় পিতা, জনাব হাফেজ সাব্বির আহমেদ সিদ্দিকী আজ...
25/10/2025

শোকবার্তা

গভীর শোক ও হৃদয়বিদারক বেদনার সাথে জানানো যাচ্ছে যে — আমার শ্রদ্ধেয় পিতা, জনাব হাফেজ সাব্বির আহমেদ সিদ্দিকী আজ সকাল আনুমানিক সাত ঘটিকায়, তাঁর নিজ জন্মভূমি কুমিল্লা মোগলটুলীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

বাদ আসর কুমিল্লা শাহ সুজা মসজিদে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উপস্থিত হয়ে জানাযায় অংশগ্রহণ এবং আমার প্রিয় পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

আল্লাহ তাআলা আমার পিতাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং আমাদের পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।

আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু, ওয়াফি হি ওয়াফু আনহু।

— শোকাহত
একমাত্র পুত্র
লায়ন মোহাম্মদ হাসান কবির সিদ্দিকী মুন্না

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Azizia Hafijia Madrasha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Azizia Hafijia Madrasha:

Shortcuts

Share

Category