Munshi Nahid Hasan

Munshi Nahid Hasan It is educational pages .

08/01/2022
07/10/2020

আমার মনে হয় এইভাবে রেজাল্ট দেওয়ার সিদ্ধান্ত খুব বাজে একটা সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি (এইটা যে কি আমি জানিনা) মেনে দুনিয়ার সব আকাম কুকামই তো চলতেছে। পরীক্ষা টা অন্তত নেওয়া যেতো। এইভাবে পরীক্ষা না নিয়ে পূর্ববর্তী রেজাল্টের ভিত্তিতে রেজাল্ট দিলে সেটা খুব বাজে রকম সিদ্ধান্ত হবে। অনেক স্বপ্নবাজ তরুনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে। ব্যক্তিগত ভাবে এই বারের এইচএসসি ব্যাচের বেশ কিছু ছেলে মেয়ে কে আমি পড়িয়েছি। নিজের সর্বোচ্চ দিয়ে এদের জন্য চেষ্টা করেছি। এদের মধ্যে কয়েকজন কে দেখেছি এস এস সির রেজাল্ট খারাপ ছিল বলে শুরুর দিকেই হতাশ ছিল। এদেরকে অনেক বুঝিয়ে একটা ট্র‍্যাকে এনেছিলাম। নিজের সর্বোচ্চ টা দিয়ে এরা প্রিপারেশন নিয়েছে। আমি নিশ্চিত এস এস সি তে টেনে টুনে ৪ পয়েন্ট পাওয়া ছেলেটা পরীক্ষা নিলে এপ্লাস কিংবা তার খুব কাছাকাছি একটা রেজাল্ট করতো। কিন্তু এভাবে মূল্যায়ন করলে ছেলে মেয়ে গুলার স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে।
তবে যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসির রেজাল্ট কাউন্ট না করা হয় তাহলে এই সিদ্ধান্ত নিয়ে কোন সমস্যা আমার নেই। আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী এমন কোন সিদ্ধান্ত নিবেন না যাতে করে লাখো ছেলে মেয়ের স্বপ্নে ভাটা পড়ে যায়।

হয়তো কিছু দিনের মধ্যেই HSC পরিক্ষা আপডেট কিছু আসতেছে।⬇️⬇️⬇️wait for watch ⬇️⬇️⬇️
19/09/2020

হয়তো কিছু দিনের মধ্যেই HSC পরিক্ষা আপডেট কিছু আসতেছে।⬇️⬇️⬇️
wait for watch ⬇️⬇️⬇️

07/08/2020

দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে গত ১৭ মার্চ বন্ধ হয়ে যায় সব শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা ছুটি বাড়ানোর পর আবারও গত ২৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করা হয়। তবে এই সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেপ্টেম্বরে স্কুল খুলে দেয়ার প্রস্তুতি এবং নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলো। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বরেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।


শিক্ষার ক্ষতি পোষাতে দুই ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। প্রথম: সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হলে চলতি বছরের মধ্যেই সিলেবাস কমিয়ে শিক্ষাবর্ষ শেষ করা হবে। দ্বিতীয়: সেপ্টেম্বরে খোলা সম্ভব না হলে চলতি শিক্ষাবর্ষ আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত বাড়ানো হবে।

তবে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করা হচ্ছে। সেক্ষেত্রে প্রথমে বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে। এরপর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং সবার শেষে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে।

--------- সূএ, সময় নিউজ

21/07/2020

আগামী ৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে

- শিক্ষা মন্ত্রণালয়।

Address

Cumilla
3526

Alerts

Be the first to know and let us send you an email when Munshi Nahid Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Munshi Nahid Hasan:

Shortcuts

Share