22/09/2023
১০ বছর আগে শাহরুখের সাথে তোলা ছবি ফেসবুকে আপলোড দেয়াতে সবাই তাকে ট্রোল করেছিলো। বলেছিলো এটা নাকি এডিটেড পিক! ১০ বছর পর আজ দেখুন, সেই আটলি-ই শাহরুখের সাথে হাজার কোটির মুভি দিচ্ছে।
সাকসেস কাকে বলে?
এই আটলি হচ্ছে সাকসেস-এর পিওর ডেফিনেশন। শাহরুখের সাথে এতোবড় মুভি দেয়ার আগেই কিন্তু সে সফল। ডিরেক্ট করেছেন ৫ টি মুভি এবং পাঁচটি মুভিই হিট ও ব্লকবাস্টার। আপনি মানুন বা না মানুন, আজ থালাপতির এতো বড় ফ্যানবেজ পাওয়ার পেছনেও কিন্তু তার অবদান রয়েছে। বিশেষ করে Mershal এর সময় তাদের ক্রেজ সকলের নজরে পরেছে। যার কারনে Bigil মিক্সড রিভিউ পেলেও বক্সঅফিসে ৩০০ কোটি ক্লাবে প্রবেশ করে।
একসময় তামিলের অন অফ দ্যা গ্রেটেস্ট ডিরেক্টর শঙ্করের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন এবং আজ তিনি -ই প্রথম তামিল ডিরেক্টর যার মুভি বক্সঅফিসে হাজার কোটি আয় করতে চলেছে। আজ এই প্রিয় ডিরেক্টর আটলি কুমারের ৩৭ তম জন্মদিন।
শুভ জন্মদিন আটলি কুমার।❤️