FaizulGani Tahsinul Quran Madrasha - ফয়যুলগণী তাহসীনুল কুরআন মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • FaizulGani Tahsinul Quran Madrasha - ফয়যুলগণী তাহসীনুল কুরআন মাদ্রাসা

FaizulGani Tahsinul Quran Madrasha - ফয়যুলগণী তাহসীনুল কুরআন মাদ্রাসা একটি আদর্শ কুরআন বিশুদ্ধিকরণ প্রতিষ্ঠান

22/05/2026
আলহামদুলিল্লাহ। পটিয়া হিফজুল কুরআন শিক্ষা প্রতিযোগিতায় ১৫ পারা এবং ৩০ পারা দুইগ্রুপে আমাদের দুইজন ছাত্র যথাক্রমে ১ম বিভা...
27/12/2025

আলহামদুলিল্লাহ।
পটিয়া হিফজুল কুরআন শিক্ষা প্রতিযোগিতায় ১৫ পারা এবং ৩০ পারা দুইগ্রুপে আমাদের দুইজন ছাত্র যথাক্রমে ১ম বিভাগ এবং ২য় বিভাগে স্থান পেয়েছে। তাদের প্রতি অভিনন্দন ও ফুলেলশুভেচ্ছা।

আমরা এই অর্জন আমরা আমাদের সকল ছাত্র, অভিভাবক এবং সর্বোপরি সকল শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করতে চাই।

আশা করি আপনাদের দুআয় আমাদের স্মরণ করবেন।

মা’আস্সালাম

24/12/2025

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক গিয়াস উদ্দিনের মরহুম পিতা মনজুর আলম মুন্সির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় ঈদগাঁও বাজারস্থ ফয়জুল গণি তাহসিনুল কোরআন হেফজখানা মিলনায়তনে খতমে কোরানের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ মওলানা সৈয়দ নুর হেলালী, সহ সুপার মাওলানা নুরুল আজিম, বিশিষ্ট আলোচক মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মরহুমের সুযোগ্য সন্তান উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন।

উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কাফি আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মনছুর, এইচ এন আলম, ঈদগাহ মেডিক্যাল সেন্টার এমডি এহছান উল্লাহ,আনোয়ার হোছাইন, হেফজখানার শিক্ষক মওলানা মঈন উদ্দিন ও মওলানা ইকরামুল হক প্রমুখ । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

রজব ও শা‘বান মাসের দু‘আ۞  اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْ  رَجَبَ وَشَعْبَانَ  وَبَلِّغْنَا رَمَضَانَ[হে আল্লাহ! আপনি আমা...
22/12/2025

রজব ও শা‘বান মাসের দু‘আ

۞ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْ رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ

[হে আল্লাহ! আপনি আমাদেরকে রজব ও শা’বান মাসের বরকত দান করুন ও আমাদেরকে রামাযান মাসে পৌঁছে দিন।]

হযরত আনাস (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রজব মাস আসলে এ দু‘আ পড়তেন।

Address

জাগির পাড়া, ঈদগাঁও
Cox's Bazar
FGTQ5280

Website

Alerts

Be the first to know and let us send you an email when FaizulGani Tahsinul Quran Madrasha - ফয়যুলগণী তাহসীনুল কুরআন মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share