12/08/2026
একদিন সকালে কক্সবাজার সরকারি কলেজে প্র্যাক্টিক্যাল করতে যাওয়ার পথে মেডিকেলের গেইটের সামনে দিয়ে যাচ্ছিলাম, সেই সময় নীল বাসটা বের হচ্ছে। হঠাৎ উপরের দিকে তাকিয়ে মনের অজান্তেই রবের কাছে কী যেন চেয়েছিলাম।কারন তখন থেকে আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম একটু একটু করে।
কে জানতো, সেই অজান্তে করা চাওয়াটাও রব এত সুন্দরভাবে কবুল করে রাখবেন!
আমি ছিলাম সেকেন্ড টাইমার। প্রথমবার হারিয়েছিলাম, তারপরও হাল ছাড়িনি। কত দোয়া, কত পরিশ্রম, কত অপেক্ষা—শেষ পর্যন্ত আমার ঠিকানা হলো কক্সবাজার মেডিকেল কলেজ। আলহামদুলিল্লাহ।
আজ সন্ধ্যায় বৃষ্টি আর সেই নীল বাসটা দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আর সামনেই নির্মানধীন ৫০০ শয্যাবিশিষ্ট কক্সাবাজার মেডিকেল কলেজ হাসপাতাল।
তোমরা যারা স্বপ্ন দেখছো, দেখতে থাকো। ব্যর্থতা আসুক, সময় লাগুক—থেমো না। দোয়া করো, পরিশ্রম করো, রবের ওপর ভরসা রাখো।
শুধু সময়ের অপেক্ষা। আর আমরা লোকাস টিম তো তোমাদের পাশে আছি কক্সবাজারে।
মাশুক ভাইয়া
কক্সএমসি ৩য় বর্ষ
কক্সবাজার সরকারি কলেজ( HSC 22)