25/08/2026
আজ ২৫ই আগস্ট। রোহিঙ্গা মুসলিমদের উপর জান্তা বাহিনী ও টেরোরিস্ট মগ (AA) কর্তৃক চালানো জুলুমের শিকার হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তনের এক স্মরণীয় দিন।
2017এ সেই জুলুম নির্যাতনের মর্মান্তিক ও স্পর্শকাতর ভিডিওগুলোর দৃশ্য কার বা অজানা, কার বা অদেখা।
আজ দেখতে দেখতে নয়টা বছর ভিটেমাটিহীন তাদের কেটে গেল। এখনো অজানা ভবিষ্যতের দিকে বয়ে চলছে তাদের জীবন ধারার স্রোত।
শিক্ষা, বাসস্থান, খাদ্য ও চিকিৎসা সহ বলতে গেলে সবকিছু থেকে তারা বঞ্চিত। সবকিছু থেকে।
হায় কবে ফিরবে তাদের কাঙ্খিত সোনালী দিন ! কবে উদিত হবে তাদের জীবনে সেই সৌভাগ্যের রবি! যা আল্লাহর ইচ্ছায় মাজলুমদের উপর রহমতের আলো ছড়াবে আর জালেমদেরকে জ্বালিয়ে পুড়িয়ে করে দেবে ভস্ম!
আখেরে বলি
আমাদেরও সেই কামনা সেই বাসনা ও সেই অভিপ্রায়।
উদয় হোক সেই রবি,
আরাকানে। ফিলিস্তিনে । উইঘুরে।এবং পৃথিবীর সকল মাজলুমানের জীবনে।
(এক বাঙালি ভাই)