31/05/2026
🌙 ঈদুল আজহার শুভেচ্ছা 🌙
পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের।
আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন এবং এর মাধ্যমে ত্যাগ, তাকওয়া ও আনুগত্যের মহান শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়নের তাওফিক দান করুন। আমিন।
★🥀প্রিয় অভিভাবকবৃন্দ,
ঈদুল আজহার ছুটি প্রায় শেষের পথে। অচিরেই মাদ্রাসার নিয়মিত পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে। তাই সকল অভিভাবকের প্রতি বিনীত আবেদন, আপনার সন্তানদের যথাসময়ে মাদ্রাসায় পাঠিয়ে নিয়মিত শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করুন।
মনে রাখবেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি তাদের পাঠে অগ্রগতি, নৈতিক উন্নয়ন এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার সচেতনতা ও সহযোগিতাই পারে একটি আদর্শ, শিক্ষিত ও দ্বীনদার প্রজন্ম গড়ে তুলতে।
🥀আসুন, ঈদের আনন্দের পাশাপাশি সন্তানদের শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দিই এবং নতুন উদ্যমে তাদেরকে জ্ঞানার্জনের পথে এগিয়ে যেতে উৎসাহিত করি।
🌹 ঈদ মোবারক 🌹
আল্লাহ তাআলা সকলকে সুস্থতা, শান্তি ও বরকত দান করুন। আমিন।
বিনীত নিবেদক
★হাফেজ মাওলানা মোহাম্মদ বোরহান উদ্দিন রব্বানী
পরিচালক
তাফহীমুল উম্মাহ মডেল মাদ্রাসা, কোটবাজার।