শিক্ষা ও সচেতনতা - Education & Awareness

শিক্ষা ও সচেতনতা - Education & Awareness > � শিক্ষা, � সচেতনতা, � শিক্ষণীয় কথা, � ভিডিও —
আমরা গড়ি আলোকিত মানুষ ও মানবিক সমাজ।

29/01/2026
29/01/2026
একটি মাছ ও আমাদের ভবিষ্যৎ 🕯️বড়শিতে ধরা পড়ার আগে যদি সেই মাছটিকে বলা হতো—"উপরের দুনিয়ায় মানুষ আছে।তাদের কাছে আছে দা, বটি,...
03/08/2025

একটি মাছ ও আমাদের ভবিষ্যৎ 🕯️

বড়শিতে ধরা পড়ার আগে যদি সেই মাছটিকে বলা হতো—
"উপরের দুনিয়ায় মানুষ আছে।
তাদের কাছে আছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবণ, কড়াই, গরম তেল ও আগুন—
তারা তোকে ফ্রাই করবে!"

— তাহলে কি সে বড়শির ধারেকাছে আসত?
কখনোই না।
কিন্তু মাছটি বিশ্বাস করত না, তাই ধরা খেল।

⚠️ আমাদের অবস্থাও ঠিক তাই।
❖ আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে—
মৃত্যুর পর আছে কবরের আজাব, হাশরের মাঠ, পুলসিরাত, জান্নাত ও জাহান্নাম।
কিন্তু আমরা বিশ্বাস করি না, অন্তরে ভয় জাগে না।
❖ যদি সত্যিই বিশ্বাস করতাম—
তাহলে আমাদের চরিত্র কখনো এতটা কুৎসিত হতো না।

✋ আমরা কী করতাম যদি বিশ্বাস করতাম?

▪️ হারাম আয়, সুদ, ঘুষ থেকে দূরে থাকতাম।
▪️ অবৈধ প্রেম, পরকীয়া, জিনা থেকে নিজেদের রক্ষা করতাম।
▪️ শিরক ও বিদআত থেকে ফিরে আসতাম।
▪️ নিজেদের করতাম পবিত্র, সত্যবাদী, আল্লাহভীরু মানুষ।
🪞 মাছের মতো আমরাও একদিন সত্যের মুখোমুখি হবো—এটাই বাস্তবতা।
আজ তওবা করুন, ফিরে আসুন আল্লাহর পথে।

🔖 #আল্লাহরভয় #আখিরাত #মৃত্যুচিন্তা #কবরেরআজাব #বড়শিরমাছ #ইসলামিকবার্তা #তওবারদাওয়াত

03/08/2025

বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে????

20/07/2025

📚 আজকের শিক্ষা ব্যবস্থা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা 📚

আজকের শিক্ষা ব্যবস্থা প্রযুক্তির ছোঁয়ায় অনেক আধুনিক হলেও, এখনো আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।
🔹 অনেক শিক্ষার্থী শুধু সনদ অর্জনের জন্য পড়াশোনা করছে, প্রকৃত জ্ঞান অর্জনের আগ্রহ কম।
🔹 শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের ঘাটতি ও মানসিক দূরত্ব শিক্ষার গুণগত মানে প্রভাব ফেলছে।
🔹 শহর ও গ্রামের শিক্ষার মানে বৈষম্য, শিক্ষকদের প্রশিক্ষণের ঘাটতি, এবং অনুপযুক্ত পাঠ্যক্রম শিক্ষার্থীদের বাস্তব জীবনের সাথে সামঞ্জস্য রাখতে ব্যর্থ হচ্ছে।

তবে আশার কথা হলো—
✅ প্রযুক্তির ব্যবহার, অনলাইন শিক্ষা, স্কিল-বেইজড কারিকুলাম, ও চাহিদাভিত্তিক শিক্ষার প্রতি জোর বৃদ্ধি পাচ্ছে।
✅ নতুন প্রজন্মের অনেক শিক্ষক-শিক্ষার্থী ইতিবাচক পরিবর্তনের জন্য সচেষ্ট।

🔔 এখন প্রয়োজন—
✔️ শিক্ষা যেন হয় মূল্যবোধ, চিন্তাশক্তি ও সৃজনশীলতা গঠনের হাতিয়ার
✔️ শুধু পাস নয়, পারদর্শিতার উপর জোর দেওয়া
✔️ শিক্ষক প্রশিক্ষণ, মূল্যায়ন ও পাঠ্যক্রম যুগোপযোগী করা

📣 শিক্ষা হোক আলোকিত জীবনের সোপান, শুধুই সনদ নয়!

18/07/2025

👻 Ghost (ঘোস্ট) – ভূত
😱 Phantom (ফ্যান্টম) – প্রেতাত্মা
🌫 Spirit (স্পিরিট) – আত্মা
🌘 Apparition (অ্যাপ্যারিশন) – ভূতপ্রেতের আবির্ভাব
🌒 Poltergeist (পল্টারগাইস্ট) – উৎপাতকারী আত্মা
🧟 Zombie (জম্বি) – জীবন্ত মৃত
🧛 Vampire (ভ্যাম্পায়ার) – রক্তচোষা প্রেত
🧞 Demon (ডিমন) – দানব/অশুভ আত্মা
👺 Ghoul (ঘুল) – শবভোজী ভূত
👹 Monster (মনস্টার) – দানব/ভূতের মত প্রাণী
🌪 Haunting (হনটিং) – ভীতিকর আবির্ভাব
🔮 Witch (উইচ) – ডাইনি
🐺 Werewolf (ওয়্যারউলফ) – নেকড়ে মানুষ
🧙 Wizard (উইজার্ড) – জাদুকর
🎃 Jack-o'-lantern (জ্যাক ও ল্যান্টার্ন) – কুমড়োর মুখ (হ্যালোউইনের প্রতীক)
📿 Exorcism (এক্সরসিজম) – ভূত ঝাড়ানো
🏚 Haunted (হনটেড) – ভূতের দ্বারা অধিষ্ঠিত
🔔 Curse (কার্স) – অভিশাপ
🔗 Possession (পজেশন) – আত্মা দ্বারা দখল
🛐 Ritual (রিচুয়াল) – ধর্মীয় আচার
🧴 Holy water (হোলি ওয়াটার) – পবিত্র জল
🕯 Candlelight (ক্যান্ডেল লাইট) – মোমবাতির আলো
🎭 Occult (অকাল্ট) – গোপন তান্ত্রিক বিদ্যা
👤 Shadow (শ্যাডো) – ছায়া/অজানা সত্তা
⚰ Coffin (কফিন) – কফিন বাক্স
⚱ Grave (গ্রেভ) – কবর
⛪ Crypt (ক্রিপ্ট) – সমাধিক্ষেত্র
🗿 Totem (টোটেম) – আত্মার প্রতীক
🕳 Underworld (আন্ডারওয়ার্ল্ড) – পাতাললোক
🔦 Torchlight (টর্চ লাইট) – ভূতের গল্পে ব্যবহৃত আলো
🛌 Sleep paralysis (স্লিপ প্যারালাইসিস) – ঘুমের ভয়ে স্তব্ধতা
🎐 Chime (চাইম) – হাওয়ায় বাজা ঘণ্টি, আত্মার সংকেত
🎇 Wraith (রেইথ) – মৃত্যুর পূর্বে আত্মার ছায়া
👻 Specter (স্পেক্টার) – আতঙ্ক সৃষ্টি করা ভূত
🧠 Telepathy (টেলিপ্যাথি) – আত্মার সঙ্গে মনের যোগাযোগ
🔮 Premonition (প্রিমনিশন) – অদ্ভুত ভবিষ্যদ্বাণী
📜 Spell (স্পেল) – জাদুবাক্য
📖 Grimoire (গ্রিমোয়ার) – কালো জাদুর বই
🖤 Hex (হেক্স) – অভিশাপ দেওয়া জাদু
💭 Nightmare (নাইটমেয়ার) – দুঃস্বপ্ন
🛏 Dream (ড্রিম) – স্বপ্ন, যেখানে ভূত দেখা যায়
🦴 Skeleton (স্কেলিটন) – কঙ্কাল
💀 Skull (স্কাল) – খুলি
🧊 Cold spot (কোল্ড স্পট) – হঠাৎ ঠান্ডা জায়গা
📹 Ghost hunting (ঘোস্ট হান্টিং) – ভূতের সন্ধান করা
🎤 EVP (Electronic Voice Phenomenon) – আত্মার ভয়েস রেকর্ড
🎥 Paranormal (প্যারানরমাল) – অস্বাভাবিক ঘটনা
📡 Spirit box (স্পিরিট বক্স) – ভূতের যোগাযোগের যন্ত্র
🧬 Soul (সোল) – আত্মা

17/07/2025

📚 🎯 এখনই সময় প্রস্তুতি নেওয়ার!
🏆 ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করো আজ থেকেই!

প্রিয় ৫ম শ্রেণির শিক্ষার্থীরা,
তোমাদের স্বপ্নের প্রাথমিক বৃত্তি পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন থেকেই নিয়মিত ও পরিকল্পিতভাবে প্রস্তুতি শুরু করো—কারণ এই পরীক্ষাই হতে পারে তোমার ভবিষ্যতের প্রথম সাফল্য।

📝 পরীক্ষার বিষয় ও নম্বর বিভাজন:
🔹 বাংলা – ১০০ নম্বর
🔹 ইংরেজি – ১০০ নম্বর
🔹 গণিত – ১০০ নম্বর
🔹 প্রাথমিক বিজ্ঞান – ৫০ নম্বর
🔹 বাংলাদেশ ও বিশ্বপরিচয় (বাওবি) – ৫০ নম্বর

📌 বিষয়ভিত্তিক নির্দেশনা:
✅ বাংলা ও ইংরেজিতে থাকবে বর্ণনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন
✅ গণিতে থাকবে সমাধানভিত্তিক সমস্যা ও ব্যাখ্যামূলক প্রশ্ন
✅ বিজ্ঞান ও বাওবি তে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন ও সংক্ষিপ্ত বর্ণনা চাওয়া হতে পারে

💡 এখন থেকেই শুরু করো প্রতিদিনের অধ্যয়ন!
🕘 সময়কে কাজে লাগাও, স্বপ্নকে বাস্তব করো।
📖 সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়ের মাধ্যমে বৃত্তি অর্জন সম্ভব।

🎓 তোমার লক্ষ্য—৫ম শ্রেণির বৃত্তি!
🎯 তোমার প্রস্তুতি—আজ থেকেই শুরু!
✅ আমরা আছি তোমার পাশে—নিয়মিত গাইডলাইন ও অনুশীলনের মাধ্যমে।

#৫মশ্রেণির_বৃত্তি
#বৃত্তিপরীক্ষা

#শিক্ষাই_ভবিষ্যৎ

17/07/2025

1.📷 (a+b)²= a²+2ab+b²
2.📷 (a+b)²= (a-b)²+4ab
3.📷 (a-b)²= a²-2ab+b²
4.📷 (a-b)²= (a+b)²-4ab
5.📷 a² + b²= (a+b)²-2ab.
6.📷 a² + b²= (a-b)²+2ab.
7.📷 a²-b²= (a +b)(a -b)
8.📷 2(a²+b²)= (a+b)²+(a-b)²
9.📷 4ab = (a+b)²-(a-b)²
10.📷 ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
11.📷 (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
12.📷 (a+b)³ = a³+3a²b+3ab²+b³
13.📷 (a+b)³ = a³+b³+3ab(a+b)
14.📷 a-b)³= a³-3a²b+3ab²-b³
15.📷 (a-b)³= a³-b³-3ab(a-b)
16.📷 a³+b³= (a+b) (a²-ab+b²)
17.📷 a³+b³= (a+b)³-3ab(a+b)
18.📷 a³-b³ = (a-b) (a²+ab+b²)
19.📷 a³-b³ = (a-b)³+3ab(a-b)
20. (a² + b² + c²) = (a + b + c)² – 2(ab + bc + ca)
21.📷 2 (ab + bc + ca) = (a + b + c)² – (a² + b² + c²)
22.📷 (a + b + c)³ = a³ + b³ + c³ + 3 (a + b) (b + c) (c + a)
23.📷 a³ + b³ + c³ – 3abc =(a+b+c)(a² + b²+ c²–ab–bc– ca)
24.📷 a3 + b3 + c3 – 3abc =½ (a+b+c) { (a–b)²+(b–c)²+(c–a)²}
25.📷(x + a) (x + b) = x² + (a + b) x + ab
26.📷 (x + a) (x – b) = x² + (a – b) x – ab
27.📷 (x – a) (x + b) = x² + (b – a) x – ab
28.📷 (x – a) (x – b) = x² – (a + b) x + ab
29.📷 (x+p) (x+q) (x+r) = x³ + (p+q+r) x² + (pq+qr+rp) x +pqr
30.📷 bc (b-c) + ca (c- a) + ab (a - b) = - (b - c) (c- a) (a - b)
31.📷 a² (b- c) + b² (c- a) + c² (a - b) = -(b-c) (c-a) (a - b)
32.📷 a (b² - c²) + b (c² - a²) + c (a² - b²) = (b - c) (c- a) (a - b)
33.a³ (b - c) + b³ (c-a) +c³ (a -b) =- (b-c) (c-a) (a - b)(a + b + c)
34.📷 b²-c² (b²-c²) + c²a²(c²-a²)+a²b²(a²-b²)=-(b-c) (c-a) (a-b) (b+c) (c+a) (a+b)
35.(ab + bc+ca) (a+b+c) - abc = (a + b)(b + c) (c+a)
36.(b + c)(c + a)(a + b) + abc = (a + b +c) (ab + bc + ca)
37. 🔣আয়তক্ষেত্র🔣
38. 1.আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
39. 2.আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক
40. 3.আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক
41. 4.আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক
42. 5.আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক
43. 🔣বর্গক্ষেত্র🔣
44. 1.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
45. 2.বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
46. 3.বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
47. 4.বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 একক
48. 📷📷ত্রিভূজ📷
49. 1.সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
50. 2.সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
51. 3.বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s-a) (s-b) (s-c)
52. এখানে a, b, c ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, s=অর্ধপরিসীমা
53. ★পরিসীমা 2s=(a+b+c)
54. 4সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½
55. (ভূমি×উচ্চতা) বর্গ একক
56. 5.সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)
57. এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
58. 6.সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4 এখানে, a= ভূমি; b= অপর বাহু।
59. 7.ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
60. 8.সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ লম্ব²+ভূমি²
61. 9.লম্ব =√অতিভূজ²-ভূমি²
62. 10.ভূমি = √অতিভূজ²-লম্ব²
63. 11.সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² - a²/4
64. এখানে a= ভূমি; b= সমান দুই বাহুর দৈর্ঘ্য।
65. 12.★ত্রিভুজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি
66. 📷📷রম্বস📷
67. 1.রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
68. 2.রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য
69. 📷📷সামান্তরিক📷
70. 1.সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা =
71. 2.সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
72. 📷📷ট্রাপিজিয়াম📷
73. 1. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল)×উচ্চতা
74. 📷📷 ঘনক📷
75. 1.ঘনকের ঘনফল = (যেকোন বাহু)³ ঘন একক
76. 2.ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক
77. 3.ঘনকের কর্ণ = √3×বাহু একক
78. 📷📷আয়তঘনক📷
79. 1.আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক
80. 2.আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
81. [ যেখানে a = দৈর্ঘ্য b = প্রস্ত c = উচ্চতা ]
82. 3.আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
83. 4. চারি দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)×উচ্চতা
84. 📷📷বৃত্ত📷
85. 1.বৃত্তের ক্ষেত্রফল = πr²=22/7r² {এখানে π=ধ্রুবক 22/7, বৃত্তের ব্যাসার্ধ= r}
86. 2. বৃত্তের পরিধি = 2πr
87. 3. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক
88. 4. গোলকের আয়তন = 4πr³÷3 ঘন একক
89. 5. h উচ্চতায় তলচ্চেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ = √r²-h² একক
90. 6.বৃত্তচাপের দৈর্ঘ্য s=πrθ/180° ,
91. এখানে θ =কোণ
92. 📷সমবৃত্তভূমিক সিলিন্ডার / বেলন📷
93. সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
94. 1.সিলিন্ডারের আয়তন = πr²h
95. 2.সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল (সিএসএ) = 2πrh।
96. 3.সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল (টিএসএ) = 2πr (h + r)
97. 📷সমবৃত্তভূমিক কোণক📷
98. সমবৃত্তভূমিক ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
99. 1.কোণকের বক্রতলের ক্ষেত্রফল= πrl বর্গ একক
100. 2.কোণকের সমতলের ক্ষেত্রফল= πr(r+l) বর্গ একক
101. 3.কোণকের আয়তন= ⅓πr²h ঘন একক
102. 📷✮বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2
103. ✮বহুভুজের কোণগুলির সমষ্টি=(2n-4)সমকোণ
104. এখানে n=বাহুর সংখ্যা
105. ★চতুর্ভুজের পরিসীমা=চার বাহুর সমষ্টি
106. 📷ত্রিকোণমিতির সূত্রাবলীঃ📷
107. 1. sinθ=लম্ব/অতিভূজ
108. 2. cosθ=ভূমি/অতিভূজ
109. 3. taneθ=लম্ব/ভূমি
110. 4. cotθ=ভূমি/লম্ব
111. 5. secθ=অতিভূজ/ভূমি
112. 6. cosecθ=অতিভূজ/লম্ব
113. 7. sinθ=1/cosecθ, cosecθ=1/sinθ
114. 8. cosθ=1/secθ, secθ=1/cosθ
115. 9. tanθ=1/cotθ, cotθ=1/tanθ
116. 10. sin²θ + cos²θ= 1
117. 11. sin²θ = 1 - cos²θ
118. 12. cos²θ = 1- sin²θ
119. 13. sec²θ - tan²θ = 1
120. 14. sec²θ = 1+ tan²θ
121. 15. tan²θ = sec²θ - 1
122. 16, cosec²θ - cot²θ = 1
123. 17. cosec²θ = cot²θ + 1
124. 18. cot²θ = cosec²θ - 1
125. 📷📷 বিয়ােগের সূত্রাবলি📷
126. 1. বিয়ােজন-বিয়োজ্য =বিয়োগফল।
127. 2.বিয়ােজন=বিয়ােগফ + বিয়ােজ্য
128. 3.বিয়ােজ্য=বিয়ােজন-বিয়ােগফল
129. 📷📷 গুণের সূত্রাবলি📷
130. 1.গুণফল =গুণ্য × গুণক
131. 2.গুণক = গুণফল ÷ গুণ্য
132. 3.গুণ্য= গুণফল ÷ গুণক
133. 📷📷 ভাগের সূত্রাবলি📷
134. নিঃশেষে বিভাজ্য না হলে।
135. 1.ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
136. 2.ভাজ্য= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।
137. 3.ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।
138. *নিঃশেষে বিভাজ্য হলে।
139. 4.ভাজক= ভাজ্য÷ ভাগফল।
140. 5.ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
141. 6.ভাজ্য = ভাজক × ভাগফল।
142. 📷📷ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু সূত্রাবলী 📷
143. 1.ভগ্নাংশের গ.সা.গু = লবগুলাের গ.সা.গু / হরগুলাের ল.সা.গু
144. 2.ভগ্নাংশের ল.সা.গু =লবগুলাের ল.সা.গু /হরগুলার গ.সা.গু
145. 3.ভগ্নাংশদ্বয়ের গুণফল = ভগ্নাংশদ্বয়ের ল.সা.গু × ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু.
146. 📷গড় নির্ণয় 📷
147. 1.গড় = রাশি সমষ্টি /রাশি সংখ্যা
148. 2.রাশির সমষ্টি = গড় ×রাশির সংখ্যা
149. 3.রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
150. 4.আয়ের গড় = মােট আয়ের পরিমাণ / মােট লােকের সংখ্যা
151. 5.সংখ্যার গড় = সংখ্যাগুলাের যােগফল /সংখ্যার পরিমান বা সংখ্যা
152. 6.ক্রমিক ধারার গড় =শেষ পদ +১ম পদ /2
153. 📷📷সুদকষার পরিমান নির্নয়ের সূত্রাবলী📷
154. 1. সুদ = (সুদের হার×আসল×সময়) ÷১০০
155. 2. সময় = (100× সুদ)÷ (আসল×সুদের হার)
156. 3. সুদের হার = (100×সুদ)÷(আসল×সময়)
157. 4. আসল = (100×সুদ)÷(সময়×সুদের হার)
158. 5. আসল = {100×(সুদ-মূল)}÷(100+সুদের হার×সময় )
159. 6. সুদাসল = আসল + সুদ
160. 7. সুদাসল = আসল ×(1+ সুদের হার)× সময় |[চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে]।
161. 📷📷লাভ-ক্ষতির এবং ক্রয়-বিক্রয়ের সূত্রাবলী📷
162. 1. লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
163. 2.ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
164. 3.ক্রয়মূল্য = বিক্রয়মূল্য-লাভ
165. অথবা
166. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
167. 4.বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
168. অথবা
169. বিক্রয়মূল্য = ক্রয়মূল্য-ক্ষতি
📷📷1-100 পর্যন্ত মৌলিক সংখ্যামনে রাখার সহজ উপায়ঃ📷
শর্টকাট :- 44 -22 -322-321
★1থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=25টি
★1থেকে10পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 2,3,5,7
★11থেকে20পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 11,13,17,19
★21থেকে30পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 23,29
★31থেকে40পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 31,37
★41থেকে50পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 41,43,47
★51থেকে 60পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 53,59
★61থেকে70পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 61,67
★71থেকে80 পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 71,73,79
★81থেকে 90পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 83,89
★91থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=1টি 97
📷1-100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25 টিঃ
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97
📷1-100পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল
1060।
📷1.কোন কিছুর
গতিবেগ= অতিক্রান্ত দূরত্ব/সময়
2.অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ×সময়
3.সময়= মোট দূরত্ব/বেগ
4.স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ।
5.স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ - স্রোতের গতিবেগ
📷সরল সুদ📷
যদি আসল=P, সময়=T, সুদের হার=R, সুদ-আসল=A হয়, তাহলে
1.সুদের পরিমাণ= PRT/100
2.আসল= 100×সুদ-আসল(A)/100+TR
📷📷নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 2 কি.মি.। স্রোতের বেগ কত?
★টেকনিক-
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /2
= (10 - 2)/2=
= 4 কি.মি.
📷একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কি.মি.
যায়। নৌকার বেগ কত?
★ টেকনিক-
নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/2
= (8 + 4)/2
=6 কি.মি.
📷নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কি.মি. ও 5 কি.মি.। নদীপথে 45 কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
টেকনিক-
★মােট সময় = [(মােট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মােট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
উত্তর:স্রোতের অনুকূলে নৌকারবেগ = (10+5) = 15 কি.মি.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (10-5) = 5কি.মি.
[(45/15) +(45/5)]
= 3+9
=12 ঘন্টা
📷★সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি1 থেকে শুরু)1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা s=যোগফল
📷 প্রশ্নঃ 1+2+3+....+100 =?
📷 সমাধানঃ[n(n+1)/2]
= [100(100+1)/2]
= 5050
📷★সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
📷প্রশ্নঃ(1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
📷সমাধানঃ S=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2×31+1)/6]
=31
📷★সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)
📷প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
📷সমাধানঃ [n(n+1)/2]2
= [10(10+1)/2]2
= 3025
📷★পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +1
📷প্রশ্নঃ5+10+15+…………+50=?
📷সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+1
= [(50 – 5)/5] + 1
=10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি
= [(5 + 50)/2] ×10
= 275
📷★ n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = 1ম পদ, d= সাধারণ অন্তর
📷প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
📷 সমাধানঃ ধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100
📷★6)সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল-S=M² এখানে,M=মধ্যেমা=(1ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
📷প্রশ্নঃ1+3+5+.......+19=কত?
📷 সমাধানঃ S=M²
={(1+19)/2}²
=(20/2)²
=100
Sh Sakil
📷📷1. জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 2 + 6 = 8.
📷2. জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 6 + 7 = 13.
📷3. বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা।
যেমনঃ 3 + 5 = 8.
📷4. জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 8 = 48.
📷5.জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 7 = 42
📷6.বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 3 × 9 = 27

16/07/2025

"জাতির জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের স্মরণেই জাতি মাথা নত করে। শহীদ আবু সাঈদ, ওয়াসিম, শান্ত ও আহসান হাবীবের আত্মত্যাগ এদেশের ইতিহাসে চিরস্মরণীয়। তাদের রক্তে রঞ্জিত পথ ধরেই এসেছে স্বাধীনতা ও গণতন্ত্র। আল্লাহ যেন সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।"

"এই বাংলার আকাশ আজও কেঁদে ওঠে জুলাই শহীদদের স্মরণে। আপনার এই পোস্টটি আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কখনো বিনা মূল্যে আসে না। এই শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও দোয়া।"

14/07/2025

জীবনে সফলতা, নৈতিকতা আর সচেতনতার জন্য কিছু বিষয় জানা ও মানা অত্যন্ত প্রয়োজন।
এই লেকচারটি তোমার চিন্তাকে আরও শানিত করবে, উদ্ভাসিত করবে ভেতরের মানুষটিকে।
শুধু জানলেই হবে না—আজ থেকেই নিজেকে বদলাও।
🟢 বিষয়: শিক্ষণীয় বাস্তবতা | নৈতিকতা | সচেতনতা | আত্মউন্নয়ন
📚 ভিডিওটি শুরু করো—নিজেকে আবিষ্কারের পথে এক ধাপ এগিয়ে যাও।
ক্লাসিক কোচিং সেন্টার -Classic Coaching Center
Mamunur Rashid
#শিক্ষণীয়_ভিডিও #নৈতিকতা #আত্মউন্নয়ন #বদলে_যাও #জীবন_গঠন

Address

Cox’s Bazar
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষা ও সচেতনতা - Education & Awareness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category