দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি

দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি 🎓 দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি | Dipkuri Gold Medal Scholarship
📚 "মেধার যুদ্ধে জয় হোক আপন প্রতিভা"

🎓 দ্বিপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি | Dipokuri Gold Medal Scholarship
📚 প্রতিভা খুঁজে বের করাই আমাদের লক্ষ্য

দ্বিপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি একটি সম্মানজনক শিক্ষা সহায়তা কর্মসূচি, যা মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। আমাদের লক্ষ্য হল শিক্ষার মাধ্যমে সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলা এবং অর্থনৈতিক প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষার্থীদের সাফল্যের পথ সুগম করা।

✨ আমাদের উদ্দেশ্য:

মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান

শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তনে অবদান রাখা

তরুণদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব গঠনে সহায়তা করা

📌 পেইজটিতে আপনি পাবেন:

আবেদন প্রক্রিয়া ও সময়সূচি

বৃত্তি প্রাপ্তদের গল্প

শিক্ষামূলক পরামর্শ ও দিকনির্দেশনা

ভবিষ্যৎ কর্মসূচি ও ঘোষণা

আমাদের সঙ্গে থাকুন, স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার যাত্রায় অংশ নিন।
📥 যোগাযোগ করুন/আবেদন করতে ইনবক্স করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন।

ধন্যবাদ

"স্বপ্নের সোপানে অপ্রতিরোধ্য এক ক্ষুদে মেধাবী — আয়াত বিন আজিজ"মেধা, অধ্যবসায় ও সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কক...
11/07/2026

"স্বপ্নের সোপানে অপ্রতিরোধ্য এক ক্ষুদে মেধাবী — আয়াত বিন আজিজ"

মেধা, অধ্যবসায় ও সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার এক ক্ষুদে শিক্ষার্থী আয়াত বিন আজিজ। অল্প বয়সেই একের পর এক বৃত্তি, কুইজ ও মেধা প্রতিযোগিতায় অসাধারণ কৃতিত্ব অর্জন করে সে সকলের প্রশংসা ও ভালোবাসা অর্জন করেছে।

পিতা মোঃ আব্দুল আজিজ এবং মাতা রোমাইনা বেগমের পরিবারের ৩রা আগষ্ট ২০১৫ সালে জন্ম নেয় এ মেধাবী সন্তান। বাড়ি গ্রাম: হাজিয়ান, ১নং ওয়ার্ড, ফাঁসিয়াখালী ইউনিয়ন, উপজেলা: চকরিয়া, জেলা: কক্সবাজার।

প্রাথমিক শিক্ষাজীবনে গোরকঘাটা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে স্বর্ণপদক লাভ করে আয়াত। এই সাফল্য তার মেধা ও পরিশ্রমের উজ্জ্বল স্বীকৃতি।

এছাড়াও তার অর্জনের ঝুলিতে রয়েছে একাধিক গৌরবময় সাফল্য। ২০২৩ সালে আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক অর্জন করে। একই সঙ্গে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে রয়েল ওয়েল ফেয়ার স্কলারশিপে শ্রেণিভিত্তিক টপার হওয়ার কৃতিত্ব অর্জন করে। ২০২৫ সালে আলহাজ্ব আনোয়ার পাশা স্মৃতি বৃত্তি পরীক্ষায় উপজেলা প্রথম স্থান লাভ করে সে নতুন এক মাইলফলক স্পর্শ করে।
শুধু বৃত্তি পরীক্ষাতেই নয়, কুইজ প্রতিযোগিতাতেও তার সাফল্য ঈর্ষণীয়। ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে উইংস কুইজ প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে শ্রেণিভিত্তিক প্রথম স্থান অর্জন করে। এছাড়া ২০২৫ সালে প্রজ্ঞাপথ কুইজ প্রতিযোগিতায় উপজেলা প্রথম হয়ে নিজের অসাধারণ মেধার স্বাক্ষর রাখে।

বর্তমানে আয়াত বিন আজিজ চট্টগ্রাম ল্যাবরেটোরি স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি সে শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তুলছে।

ভবিষ্যতে আয়াত একজন দক্ষ, মানবিক ও আদর্শ চিকিৎসক (ডাক্তার) হতে চায়। মানুষের সেবা করে সমাজ ও দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করার এই মহৎ স্বপ্ন বাস্তবায়িত হোক—এটাই সবার প্রত্যাশা।

দ্বীপকুঁড়ি পরিবারের পক্ষ থেকে আয়াত বিন আজিজের জন্য আন্তরিক শুভকামনা ও অভিনন্দন। তার জীবনের প্রতিটি পদক্ষেপ সাফল্য, সততা ও মানবসেবার আলোয় আলোকিত হোক।

লেখক: MD Karim Ullah Emon
সম্পাদক দ্বীপকুঁড়ি ম্যাগাজিন।

নিন্দুকের মুখে চুণ কালি দিয়ে দেখিয়ে দিলেন মানবতার উৎকৃষ্ট প্রমাণ।ধন্যবাদ মানবিক Md Sahab Uddin  ভাই।
25/06/2026

নিন্দুকের মুখে চুণ কালি দিয়ে দেখিয়ে দিলেন মানবতার উৎকৃষ্ট প্রমাণ।
ধন্যবাদ মানবিক Md Sahab Uddin ভাই।

চমৎকার একটি উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ,,, প্রিয় ভাই Md Sahab Uddin চেয়ারম্যান - দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি, মহেশখালী।
24/05/2026

চমৎকার একটি উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ,,, প্রিয় ভাই Md Sahab Uddin চেয়ারম্যান - দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি, মহেশখালী।

দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি'র সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব,,, MD Karim Ullah Emon এর সম্পাদিত কক্সবাজার জেলার প্র...
24/05/2026

দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি'র সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক
জনাব,,, MD Karim Ullah Emon এর সম্পাদিত কক্সবাজার জেলার প্রথম শিশুতোষ লিটল ম্যাগাজিন দ্বীপকুঁড়ি >>> তে ছাপানোর জন্য শীঘ্রই পাঠিয়ে দাও,,,।

সুপ্রিয় ছোট্ট বন্ধুরা,,, আশা করছি তোমরা খুব ভালো আছো।তোমাদের জন্য দ্বীপকুঁড়ি ম্যাগাজিন নিয়ে আসছে চমৎকার আয়োজন। তোমাদের স...
20/05/2026

সুপ্রিয় ছোট্ট বন্ধুরা,,,
আশা করছি তোমরা খুব ভালো আছো।তোমাদের জন্য দ্বীপকুঁড়ি ম্যাগাজিন নিয়ে আসছে চমৎকার আয়োজন। তোমাদের স্বীয় প্রতিভা নিয়ে ঠাঁই করে নাও এই আয়োজনে।তোমাদের লেখা ছড়া,কবিতা,গল্প,আঁকা ছবি,ভ্রমণ কাহিনি,সায়েন্স ফিকশন,ধাঁধাসহ সকল প্রকার সৃজনশীল বিষয় থাকছে এখানে।

ছোটদের জ্ঞান বিকাশ ও সৃজনশীল প্রতিভাবান করে গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন। এটি একটি শিশুতোষ ভিন্নধর্মী প্লাটফর্ম। শিশুদের যেকোনো প্রতিভা বিকাশ ও প্রকাশের জন্য দ্বীপকুঁড়ি পত্রিকা সবসময় প্রস্তত।

এই আয়োজনে থাকছে দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি ২০২৫ ইং পরীক্ষায় স্বর্ণপদক, ট্যালেন্টপুল ও সাধারণগ্রেডে বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীর ছবি,নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।

👉👉বি: দ্র: #দ্বীপকুঁড়ি_স্বর্ণপদক_বৃত্তি ২০২৬ ইং পরীক্ষায় সকল সাধারণ জ্ঞান প্রশ্ন এই ম্যাগাজিন থেকেই দেওয়া হবে।

লেখা পাঠিয়ে দিন,,, দ্বীপকুঁড়ি মেসেঞ্জারে।

অথবা,,, হোয়াটসঅ্যাপ নাম্বারে,,,,
করিম উল্লাহ ইমন--- 01644828592 ( সম্পাদক)
কবি মিজান মনির--- 01805211810 (নির্বাহী সম্পাদক)

অথবা,,,
E-mail [email protected]

প্রিয় অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ,৷ দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি ২০২৫ ইং পরীক্ষায় স্বর্ণপদক,ট্যালেন্টপুল ও সাধারণগ্রেডে ব...
18/05/2026

প্রিয় অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ,৷

দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি ২০২৫ ইং পরীক্ষায় স্বর্ণপদক,ট্যালেন্টপুল ও সাধারণগ্রেডে বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীর ছবি,,নাম ও সংক্ষিপ্ত পরিচয় দিয়ে সহযোগিতা করুন।

সুপ্রিয় ছোট্ট বন্ধুরা,,,
আশা করছি তোমরা খুব ভালো আছো।তোমাদের জন্য দ্বীপকুঁড়ি ম্যাগাজিন নিয়ে আসছে চমৎকার আয়োজন। তোমাদের স্বীয় প্রতিভা নিয়ে ঠাঁই করে নাও এই আয়োজনে।তোমাদের লেখা ছড়া,কবিতা,গল্প,আঁকা ছবি,ভ্রমণ কাহিনি,সায়েন্স ফিকশন,ধাঁধাসহ সকল প্রকার সৃজনশীল বিষয় থাকছে এখানে।

ছোটদের জ্ঞান বিকাশ ও সৃজনশীল প্রতিভাবান করে গড়ে তোলার লক্ষ্যে এ আয়োজন। এটি একটি শিশুতোষ ভিন্নধর্মী প্লাটফর্ম। শিশুদের যেকোনো প্রতিভা বিকাশ ও প্রকাশের জন্য দ্বীপকুঁড়ি পত্রিকা সবসময় প্রস্তত।

এই আয়োজনে থাকছে দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি ২০২৫ ইং পরীক্ষায় স্বর্ণপদক, ট্যালেন্টপুল ও সাধারণগ্রেডে বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীর ছবি,নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত।

👉👉বি: দ্র: #দ্বীপকুঁড়ি_স্বর্ণপদক_বৃত্তি ২০২৬ ইং পরীক্ষায় সকল সাধারণ জ্ঞান প্রশ্ন এই ম্যাগাজিন থেকেই দেওয়া হবে।

লেখা পাঠিয়ে দিন,,, দ্বীপকুঁড়ি মেসেঞ্জারে।

অথবা,,, হোয়াটসঅ্যাপ নাম্বারে,,,,
করিম উল্লাহ ইমন--- 01644828592 ( সম্পাদক)
কবি মিজান মনির--- 01805211810 (নির্বাহী সম্পাদক)

অথবা,,,
E-mail [email protected]

11/05/2026

সুখবর,,,,,,,,,,,, সুখবর,,৷৷

দ্বীপকুঁড়ি পরিবার আয়োজন করতে যাচ্ছে ছোটদের ছোট্ট ম্যাগাজিন।

মহেশখালী দ্বীপের সর্বপ্রথম স্বর্ণপদক বৃত্তি "দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি ২০২৫ এ স্বর্ণপদক বিজয়ী, ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি বিজয়ীদের রঙিন ছবি ও সংক্ষিপ্ত পরিচয় পাঠিয়ে দাও মেসেঞ্জারে।

শীঘ্রই #দ্বীপকুঁড়ি ম্যাগাজিন প্রকাশিত হতে যাচ্ছে। এই ছোট্ট পত্রিকাটি তোমাদের আগামীর বৃত্তি পরীক্ষার জন্য অনন্য সহায়ক হবে।আর দেরি না করে,,, আজই পাঠিয়ে দাও তোমার সংক্ষিপ্ত পরিচয়।পত্রিকায় স্থান করে নাও তোমার কৃতিত্ব।

একটি অবমূল্যায়িত ত্রিভূজ।
11/05/2026

একটি অবমূল্যায়িত ত্রিভূজ।

সকল মুসলিম উম্মাহর প্রতি রইলো ঈদ উল ফিতরের শুভেচ্ছা,,, "ঈদ মোবারক"।
21/03/2026

সকল মুসলিম উম্মাহর প্রতি রইলো ঈদ উল ফিতরের শুভেচ্ছা,,,
"ঈদ মোবারক"।

Address

Moheshkhali
Cox's Bazar
4710

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীপকুঁড়ি স্বর্ণপদক বৃত্তি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category