24/07/2026
কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো রেড ক্রিসেন্টের তিন দিনব্যাপী বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণ সম্পন্ন
কক্সবাজার, ২৩ জুলাই ২০২৬: কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের সহযোগিতায় তিন দিনব্যাপী "Red Cross Red Crescent Basic & First Aid Training" সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রতিষ্ঠানের নবগঠিত রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক দলের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস ও মৌলিক নীতিমালা, মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার গুরুত্ব, দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাথমিক চিকিৎসা (First Aid), জরুরি পরিস্থিতিতে করণীয় এবং দলগত নেতৃত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কক্সবাজার ইউনিটের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ। কর্মসূচি বাস্তবায়নে রেড ক্রিসেন্ট ইয়ুথ, কক্সবাজার সার্বিক সহযোগিতা প্রদান করে।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সালাম চৌধুরী, অধ্যক্ষ, কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, "দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। একজন রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক সব সময় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে এগিয়ে যাবে।"
উক্ত ট্রেনিং এর সার্বিক দায়িত্বে ছিলেন ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফয়েজ উদ্দিন।