26/08/2026
আমরা কি অজান্তেই শিশুদের মনে অদৃশ্য দেওয়াল তৈরি করে দিচ্ছি?
চারপাশে আজ জন্মদিন উদযাপনের ধুম! অথচ জন্মদিনের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ইসলামি জীবনদর্শনের সাথে এর দূরতম কোনো সম্পর্ক নেই। বরং বিজাতীয় এই সংস্কৃতিগুলো আজ আমাদের অজান্তেই গ্রাস করছে।
আমাদের প্রিয় নবীজি (সা.) তো কাফির-মুশরিকদের অন্ধ অনুকরণ করতে নিষেধ করেছেন। তিনি জন্মদিন এলে পার্টি না করে বরং আল্লাহর শুকরিয়া আদায় করে সোমবারে রোজা রাখতেন। কারণ জীবন ঘুরে ফিরে আসা মানেই মৃত্যুর আরও কাছাকাছি পৌঁছে যাওয়া; এটি আনন্দ বা গ্ল্যামারের নয়, বরং আত্মোপলব্ধির সময়।
এই দ্বীনি মূল্যবোধ ও সব শিশুর মানসিক সমতা বজায় রাখতেই আল-ফাতিহা ইনস্টিটিউটে আমরা কোনো ধরনের জন্মদিন উদযাপনকে উৎসাহিত করি না।
বরং আমরা প্রতিটি দিনকে সেলিব্রেট করি, আলহামদুলিল্লাহ।