ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরাম

ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরাম, Educational consultant, Ukhiya, Cox's Bazar.

দোয়া/আশির্বাদ কামনা উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভালুকিয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা  #বাবু_পরিমল_বড়ুয়াগুরুতর অ...
13/01/2026

দোয়া/আশির্বাদ কামনা

উখিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
ভালুকিয়ার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা
#বাবু_পরিমল_বড়ুয়া
গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে
চিকিৎসাধীন রয়েছেন।

এ মহান মানুষের রোগ মুক্তিতে
ভালুকিয়া গ্র‍্যাজুয়েটস ফোরাম
সকলের দোয়া ও আশীর্বাদ
কামনা করছে।

স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত জাতীয় পর...
09/01/2026

স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত জাতীয় পর্যায়ে অ্যাওয়ার্ড প্রদান-২০২৩ উখিয়া উপজেলার একই পরিবারের ভাই-বোন রবিউল হাসান শিমুল ও ইয়াসমিন আক্তার শাপলা ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।

স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত জাতীয় পর...
09/01/2026

স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত জাতীয় পর্যায়ে 'মেডেল অব মেরিট' অর্জন করায় আনোয়ার ইবনে কামাল স্যার (শিক্ষক-ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়)–কে ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

আশা করছি, উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে ভালুকিয়াকে উজ্জ্বল ও আলোকিত করবেন।

শোক সংবাদকক্সবাজার জেলার উখিয়ার উপজেলার কৃতি সন্তান চট্টগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জনাব প্রফে...
22/10/2025

শোক সংবাদ

কক্সবাজার জেলার উখিয়ার উপজেলার কৃতি সন্তান
চট্টগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান
জনাব প্রফেসর আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম (১৮তম BCS শিক্ষা) আজ ২২ অক্টোবর, ২০২৫ ইং, বুধবার বিকাল ৪.২৫ মিনিটে
ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ’ন.

আমরা ভালুকিয়া গ্র্যাজুয়েট্‌স ফোরাম এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ আল আমিন স্যারের ভুল-ত্রুটি মার্জনা করে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুক। (আমিন)

ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরামের সদস্যদের আচরণবিধি ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরাম একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও স্বেচ্ছাসেবী...
26/07/2025

ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরামের সদস্যদের আচরণবিধি
ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরাম একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও স্বেচ্ছাসেবী ফোরাম এবং শিক্ষা, ঐক্য ও পরিবর্তনের স্লোগানে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যেহেতু আচরণবিধি ফোরামের বৃহত্তর লক্ষ্য-উদ্দেশ্য এবং মূল্যবোধকে সদস্যদের আচরণ ও কাজের সাথে সংযুক্ত করে। তাই, সদস্যদের কাছ থেকে সর্বোচ্চ সততা এবং জবাবদিহিতার মান প্রতিষ্ঠা করার মানসে অত্র ফোরামের কিছু আচরণগত বিধিমালা সংযোজন করা হয়েছে। প্রত্যেক সদস্যকে এই বিধিমালা মেনে চলা অত্যাবশ্যক। অন্যথায় ফোরাম বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে।
• ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত ও আগ্রহী ব্যক্তিরাই সদস্য হতে পারেন।

• ফোরামের নিবন্ধিত সদস্যদের ভদ্র, রুচিশীল, উদ্যোমী, সদাচারী হতে হবে।

• প্রতি সেশন থেকে বিধি মোতাবেক গ্র্যাজুয়েট সদস্য নিয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে, যারা ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবে।

• নিয়মিত স্বেচ্ছাসেবক টিমকে সহায়তা করার জন্য ইভেন্ট স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। ইভেন্ট স্বেচ্ছাসেবকরা তাদের কার্যক্রমের মাধ্যমে পরবর্তী কার্যকালের নিয়মিত স্বেচ্ছাসেবক টিমে অন্তর্ভুক্ত হওয়ার দক্ষতা অর্জন করবেন।

• ফোরামের স্বার্থের পরিপন্থী বা সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করে এমন কোনো কাজ করা যাবেনা।

• ফোরামের যেকোনো কর্মকাণ্ডে রাজনৈতিক হস্তক্ষেপ কঠোরভাবে নিষিদ্ধ।

• ফোরামের কাজে পেশাদারিত্ব বজায় রাখা, বস্তুনিষ্ঠতা এবং দক্ষতা প্রদর্শন করা জরুরি। ফোরামের অভ্যন্তরীণ তথ্যাদি গোপন রাখা সদস্যদের অন্যতম দায়িত্ব।

• ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরামের নাম ও পদবী ব্যবহার করে ফোরামের অভ্যন্তরে ও বাহিরে কোনো সদস্যের ব্যক্তিগত ও রাজনৈতিক প্রচারণা চালানো যাবে না।

• ফোরামের অভ্যন্তরীণ বিষয়ে নিবন্ধিত সদস্য সামাজিক যোগাযোগের মাধ্যমে কোনো নেতিবাচক প্রচারণা চালাতে পারবেনা। ফোরামের অভ্যন্তরে গঠনমূলক সমালোচনার সুযোগ রয়েছে।

• ফোরামে রাজনৈতিক, ধর্মীয় ও ব্যক্তিগত আদর্শ ও প্রভাব বাস্তবায়নের নিমিত্তে কোন্দল ও গ্রুপিং সৃষ্টি করা যাবেনা।

• ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব ফোরামে আনা যাবেনা। অত্র ফোরামের নাম ব্যবহার করে কোনো সহিংস কর্মকাণ্ডে জড়ানো যাবেনা।

• স্থানীয় ও জাতীয় নির্বাচনে অত্র ফোরাম কোনো ব্যক্তি,দল বা গোষ্ঠীর পক্ষে প্রচার-প্রচারণা বা সমর্থন প্রদান করবেনা এবং ফোরামের নাম ব্যবহার করে কোনো সদস্য নির্বাচনী প্রচারণাও চালাতে পারবেনা।

• ফোরামের কোনো সদস্য নির্বাচনে প্রার্থী হলে, তিনি ফোরামের নামও পদবী ব্যবহার করতে পারবেননা।

• ফোরামে সদস্যদের আলোচনায় ও সম্বোধনে অশ্লীল ও আক্রমণাত্মক শব্দ, গালিগালাজ, অপমানসূচক শব্দ ব্যবহার করা যাবেনা।

• কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী বা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ফোরামের সাথে যুক্ত হতে পারবেনা।

• কোনোমাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের কাছ থেকে ফোরাম কোনো ধরণের আর্থিক অনুদান গ্রহণ করবেনা।

• ফোরামের নাম ব্যবহার করে কোনো সদস্য ব্যক্তি উদ্যোগে যেকোনো ধরণের চাঁদাবাজি ও অর্থ সংগ্রহ করতে পারবেনা।

• কোনো বিশেষ কর্মসূচি সম্মিলিতভাবে উদযাপনের ক্ষেত্রে সদস্য প্রতিষ্ঠান বা ব্যক্তিরা ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী অংশগ্রহণ, চাঁদা প্রদান ও দায়িত্ব পালন করতে নৈতিকভাবে বদ্ধ পরিকর।

• সদস্যদের অবশ্যই সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে চলতে হবে।

• গঠনতন্ত্র বা স্বার্থের পরিপন্থী কাজ করলে বা সংগঠনের নিয়মাবলী লঙ্ঘন করলে সদস্যপদ বাতিল বা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হতে পারে।

ঈদ মোবারক
06/06/2025

ঈদ মোবারক

ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভালুকিয়া গ্রাজুয়েটস ফোরাম এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত সকল গ্র‍্যাজুয়েট, ...
04/04/2025

ধন্যবাদ ও কৃতজ্ঞতা

ভালুকিয়া গ্রাজুয়েটস ফোরাম এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত সকল গ্র‍্যাজুয়েট, অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আপনাদের আগমন, অংশগ্রহণ এবং মতামত প্রদান অনুষ্ঠানকে অনেক অনেক প্রাণবন্ত করেছে। আপনাদের প্রদত্ত মতামতকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ফোরামকে এগিয়ে নিয়ে যেতে সবার সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করবো।

বৃহত্তর ভালুকিয়া অঞ্চলের সম্মানিত গ্র্যাজুয়েটবৃন্দ,আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ/ আদাব/ নমস্কার।আপনারা জেনে খুবই আনন্...
18/03/2025

বৃহত্তর ভালুকিয়া অঞ্চলের সম্মানিত গ্র্যাজুয়েটবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ/ আদাব/ নমস্কার।

আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে, আমরা উখিয়া উপজেলার ভালুকিয়া পালং গ্রামের স্থায়ী বাসিন্দা, অত্র গ্রামের যে সকল বাসিন্দা গ্র্যাজুয়েশন বা সমমান ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের মাঝে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, গ্রামের শিক্ষার পরিবেশ উন্নয়ন, উচ্চ শিক্ষার পৃষ্টপোষকতা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সংবিধানের ৩৮নং অনুচ্ছেদের আলোকে একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও স্বেচ্ছাসেবী ফোরাম গঠন করেছি। আমরা উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচন করতে চাই যা শুধুমাত্র আমাদের গ্রাম নয়, বৃহত্তর অঞ্চলেও ইতিবাচক প্রভাব ফেলবে।

তারই ধারাবাহিকতায় আগামী ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রি.,(রোজ: শুক্রবার), বিকাল-৩টায়, ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয় হলরুমে অত্র ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরামের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে আপনার সাগ্রহ উপস্থিতি কামনা করছি।

আয়োজনে-
ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরাম
উখিয়া, কক্সবাজার।

অভিনন্দন
13/03/2025

অভিনন্দন

Address

Ukhiya
Cox's Bazar
4750

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালুকিয়া গ্র্যাজুয়েটস ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share