Hamid Sir's Pathsala

Hamid Sir's Pathsala Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hamid Sir's Pathsala, Education, Saint Martin's Island, Cox's Bazar.

সুশিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলায় উদ্দেশ্য! সেন্টমার্টিন দ্বীপের একমাত্র বিশ্বস্ত অনলাইন লার্নিং প্লাটফর্ম। ঠিকানা: পশ্চিম পাড়া, ১নং ওয়ার্ড, প্রাইমারি স্কুল রোড, সেন্টমার্টিন। মোবাইল: 01518-391901

22/08/2026

২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান | তৃতীয় শ্রেণি, পৃষ্ঠা নং- ৭৬ |

#গণিত

21/08/2026

এক ক্লাসেই ভাগ অংকের ➗ সমস্যার সমাধান | ভাগশেষ নিয়ে আর মাথা ব্যথা হবে না |

#গণিত

20/08/2026

খুব সহজে ইংরেজি বারো মাসের নাম মুখস্থ রাখার কৌশল!🔥


একসময় আমাদের  #সেন্টমার্টিন দ্বীপের স্হানীয় মালিকানাধীন যথেষ্ট পরিমাণ কৃষি জমি ছিলো। সে সময় নিজেদের জমিতে ইচ্ছেমতো পর্যা...
20/08/2026

একসময় আমাদের #সেন্টমার্টিন দ্বীপের স্হানীয় মালিকানাধীন যথেষ্ট পরিমাণ কৃষি জমি ছিলো। সে সময় নিজেদের জমিতে ইচ্ছেমতো পর্যায়ক্রমভাবে ধান, আলু, মিষ্টি আলু, পেয়াজ, তরমুজ, বাঙ্গি, শসা, টমেটো, মরিচ ইত্যাদি চাষ করতো।

বিশেষ করে, ধান চাষ করে পরিবারের জন্য ১ বছরের চাউল মজুদ করে রেখে অবশিষ্ট চাউল বিক্রি করে তেল, ডাল, আদা ও রসুন ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে রাখতো। ফলে, ১টা বছর অনায়াসে চলে যেতো।

২/১ টা ঝাঁকি জাল থাকতো, তা দিয়ে সাগরের তীরে অথবা হ্রদে (মরংয়ের ছড়া) ঘন্টা খানেক পরিশ্রম করলে মুটামুটি ৩ বেলার তরকারি পরিমাণ মাছের ব্যবস্হা হয়ে যেতো।

বর্তমানে দ্বীপের প্রায় ৭৮% ভাগ কৃষি জমি বিক্রি হয়ে গেছে। যার ৫৭% কৃষি জমি বিক্রি হয়েছে পানির দামে। কারণ, দরিদ্র কৃষক এতো কিছু বুঝে না। স্হানীয় অথবা বহিরাগত জমি ব্যবসায়ী (অসাধু লোভী দালাল) মাধ্যম হয়ে নিজের স্বার্থ উদ্ধার করে সরল মনের দরিদ্র কৃষককে ঠকিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকার কয়েকটা বান্ডিল দিয়ে পেট ভরিয়ে নাস্তা করিয়ে, হাতে কয়েক কেজি আপেল-কমলা ধরিয়ে দিয়ে ট্রলারের টিকিট কেটে দিয়ে বিদায় দিয়ে দেয়। অথচ, সে জমির প্রকৃত মূল্য ছিলো কয়েক কোটি।

অবশেষে, দরিদ্র কৃষকের সেই লক্ষ লক্ষ টাকার একাধিক বান্ডিল স্ত্রী - সন্তানদের বাগ বাটোয়ারা করে দিয়ে নিজের কাছে যা ছিলো তা দিয়ে কয়েক বছর চলেছে। তারপর সেই যে কৃষক সেই কৃষক'ই রয়ে গেলো। অন্যদিকে, জমির দালাল টেকনাফ-কক্সবাজার এ ভিন্ন ভিন্ন পয়েন্টে কয়েক বিঘা জমি কিনে রেখে দিয়েছে। যত দিন যায়, ততো জমির মূল্য বৃদ্ধি পায়। বলতে গেলে সে এখন কোটিপতি।

ধিক্কার জানাই, এমন সব অসাধু-লোভী মানুষদের। যারা নিজের স্বার্থের জন্য অন্যকে ঠকিয়ে নিজে সম্পদের পাহাড় তৈরি করে। আল্লাহর আজাব বড়ো শক্ত ও ভয়ংকর। একসময় দ্বীপে যাদের এক শতক জমিও ছিলো না, আজ তারা টেকনাফ-কক্সবাজারে লাখপতি।

এখন মন চাইলেও নিজের জমিতে চাষ করতে পারছে না। লাগবে অনুমতি, কষতে হবে হাজার বিশেক টাকা। যার সামর্থ্য সেই দরিদ্র কৃষকের। বর্তমানে সেই কৃষকের এখন পুরো এক বস্তা চাউল কেনার সামর্থ্য নেই। সন্তানরা জমির ভাগের টাকা দিয়ে মটরসাইকেল, দীর্ঘ ভ্রমণ ইত্যাদি করে এখন কোনোরকম ফিশিং এ গিয়ে সংসার চালায়।

অবশ্যই, যারা সচেতন তারা জমি ভালো দামে বিক্রি করেছে এবং সেই টাকা ভাগ বাটোয়ারা না করে সকলের সম্মতিতে যৌথভাবে ব্যবসা পরিচালনা করছে। বর্তমানে দ্বীপে ও দ্বীপের বাহিরে তারা সফল।

এখন আফসোস, আর আফসোস! দুঃখের কথা কাকে বলবে? যাকে বুঝাবে সেই হেয় করবে। এক সময়ের কয়েক'শ শতক জমির মালিক আজ নিঃস্ব, অসহায় ও নিরুপায়।

একসময় সেন্টমার্টিন দ্বীপের ৯৯% ভাগ স্হানীয় মালিকানা জমি ছিলো। বর্তমানে এই সংখ্যা স্বপ্ন মাত্র। নিজেদের দুর্ভাগ্য নিজেরাই ডেকে এনেছি। লাখ লাখ টাকার লোভে কোটি টাকার সম্পদ আজ হাত ছাড়া হয়ে রূপকথার গল্পে রূপ নিয়েছে।

📸ছবি: ২০ আগস্ট'২০২৬ ইং
স্হানীয় কোনো এক বাসিন্দার বাড়ির পাশের সবজি বাগান। যে বাগানে আছে হলুদ গাছও। চাষ করা জমির পরিমাণ ১ হড়া'র ও কম (১ শতক= ৩ হড়া)। এটা অবশ্যই প্রশংসনীয়।

বিশেষ দ্রষ্টব্য: ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!

#সেন্টমার্টিন #জমি #বিক্রি

প্রায় সপ্তাহখানেক পর আজ চাঁদ উঠেছে 🌜🌛 প্রবালদ্বীপের আকাশে।
19/08/2026

প্রায় সপ্তাহখানেক পর আজ চাঁদ উঠেছে 🌜🌛 প্রবালদ্বীপের আকাশে।

19/08/2026

আলহামদুলিল্লাহ! অনেক প্রতিরক্ষার পরে বাংলাদেশের সর্বদক্ষিণের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের জেলেরাও মুক্তি পেলো - আরাকান আর্মি'র কাছ থেকে।

Primary Level -এ থাকতে: পরীক্ষার রুটিন পাওয়ার পর রীতিমতো পেট ব্যথা শুরু হয়ে যেতো। এখনকার সময়ের বাচ্চাদের মধ্যে সেই অনুভূ...
19/08/2026

Primary Level -এ থাকতে: পরীক্ষার রুটিন পাওয়ার পর রীতিমতো পেট ব্যথা শুরু হয়ে যেতো।
এখনকার সময়ের বাচ্চাদের মধ্যে সেই অনুভূতি নেই বললেই চলে। তবে, আমরা তাদেরকে নিয়ে আশাবাদী।
📝 পরীক্ষা: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
জিনজিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়

17/08/2026

প্রাথমিকের নতুন কারিকুলামে ইংরেজিতে 🗣️ Speaking Test চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে | তাই ক্লাসে এখন থেকেই এইভাবে ইংরেজি চর্চা করাতে হবে।

👉 ৪র্থ শ্রেণির ক্লাসে পরীক্ষার আগের ভিডিয়ো।

17/08/2026

⛈️ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা ⛈️
📅 তারিখ: ১৭ আগস্ট ২০২৬ | বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে আজ সকাল থেকেই দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও ভূমিধসের আশঙ্কা!
🔴 কখন ও কতক্ষণ?
আজ (১৭ আগস্ট) সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা (২ দিন)
📍 ঝুঁকিতে যে বিভাগগুলো:
👉 খুলনা
👉 বরিশাল
👉 চট্টগ্রাম
👉 সিলেট
🌧️ বৃষ্টির পরিমাণ:
ভারী → ৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা
⛈️ অতি ভারী → ৮৮ মি.মি.-র বেশি/২৪ ঘণ্টা
🚨 দুটি বিশেষ বিপদ:
🌊 জলাবদ্ধতা — এসব এলাকার শহর ও নিচু অঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
⛰️ ভূমিধস — চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা এখনই নিরাপদ স্থানে সরে যান!
• সর্বশেষ আপডেট → bmd.gov.bd
• জরুরি প্রয়োজনে: ☎️ ১০৯০
#ভারীবৃষ্টি #ভূমিধস #জলাবদ্ধতা #বাংলাদেশআবহাওয়া

17/08/2026

আজ থেকে তাদের ২য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু!
@জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়

Address

Saint Martin's Island
Cox's Bazar

Telephone

+8801518391901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamid Sir's Pathsala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share