20/07/2026
Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) এর আওতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর তত্ত্বাবধানে Tourism & Hospitality সেক্টরে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খুলনা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আগ্রহী প্রার্থীরা আজই রেজিস্ট্রেশন করুন এই লিংকে- https://forms.gle/Us5B8iqWqPYRaEGP6
কোর্স সমূহের নাম:
হোটেল হাউসকিপিং অকুপেশন
খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর ঠিকানাঃ
কুয়েট রোড, তেলিগাতী -৯২০3,খুলনা
বিস্তারিত জানতে ফোন করুন: +৮৮০ ১৭১৪ ৯৩ ৪৫ ১৪; +৮৮০ ১৩১২ ৮১ ০৩ ৯৩
প্রশিক্ষণার্থীদের জন্য সুযোগ-সুবিধা:
১. প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্ণদের সনদপত্র প্রদান এবং কর্মসংস্থানে সহযোগিতা করা হবে।
২. প্রশিক্ষণকালীন সময় ৮০% উপস্থিতির ভিত্তিতে যাতায়াত ও আপ্যায়ন ভাতা প্রদান করা হবে।
ভর্তি সংক্রান্ত সাধারণ তথ্যাবলি:
১. প্রশিক্ষণের মেয়াদ: মোট ৪ মাস/৩৬০ ঘণ্টা
২. প্রশিক্ষণ কার্যক্রম আগামী : অগাস্ট, ২০২৬ ইং তারিখ থেকে।
৩. প্রশিক্ষণ প্রতিষ্ঠানের ক্লাস: সপ্তাহে ৫ দিন (প্রতিদিন ৪.৫ ঘণ্টা) ।
৪. নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স : ন্যূনতম এস.এস.সি বা সমমান এবং বয়স ১৮ থেকে ৪৫ বছর।
৫. আবেদনপত্রের সাথে ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এস.এস.সি পাশের সনদপত্র, জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনসহ সকল সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে। যাদের জন্ম তারিখ ০৫ এপ্রিল ২০০৬ সালের পূর্বে তাদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র জমা দিতে হবে।
৬. একই ব্যক্তি শুধু মাত্র একটি কোর্সে ভর্তি আবেদন করতে পারবেন।
৭. কোনো ব্যক্তি SEIP প্রোগ্রামের আওতায় পূর্বে কোনো কোর্সে অংশ গ্রহণ করে থাকলে তার আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
#𝐒𝐤𝐢𝐥𝐥𝐬𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 of Manpower Employment and Training