BDN Academy COX'S BAZAR

BDN Academy COX'S BAZAR BDN Academy is dedicated to increase Islamic knowledge to the Muslims all over the world.

17/08/2026

কয়েকশ টাকা বাঁচাতে গিয়ে যেন সন্তানের সবচেয়ে মূল্যবান শিক্ষাটা হারিয়ে না যায়।

14/08/2026

মাশাল্লাহ।

চকরিয়া ডুলাহাজারা থেকে দূরের পথ পেরিয়ে সন্তানকে বড়ছড়া নূরানী একাডেমিতে ভর্তি করিয়েছেন, আর আজ মা-বাবার মুখে যখন শুনি, ভর্তির পর থেকে আমার সন্তানের পড়ালেখায় সর্বোচ্চ উন্নতি হয়েছে, তখন সত্যিই হৃদয়টা আনন্দে ভরে যায়।

একজন শিক্ষার্থীর পরিবর্তন, অভিভাবকের সন্তুষ্টি আর সন্তানের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন,এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের জন্য আর কী হতে পারে!

11/08/2026

মাশাল্লাহ!

আমাদের প্রথম শ্রেণির ছাত্র ইমাম উদ্দীন বোখারী।
শুকনাছড়ি থেকে বড়ছড়া নূরানী একাডেমিতে এসে ভর্তি হওয়ার পর সন্তানের পড়ালেখা ও আচরণে অসাধারণ উন্নতি হয়েছে,মা-বাবার মুখে এমন সন্তুষ্টির কথা শোনা আমাদের জন্য সত্যিই আনন্দের।

এর পেছনে সম্মানিত উস্তাদদের সর্বোচ্চ আন্তরিক, মেহনত ও প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।
একজন শিক্ষার্থীর পরিবর্তনই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

08/08/2026

AI দিয়ে কথোপকথন বানানো, এখন বাকি শুধু AI-কে নূরানীতে ভর্তি করানো! 😁

05/08/2026

দেশ আমার, আপনার, আমাদের সবার।
কে গেল, কে এলো এই হিসাবের চেয়ে অনেক বড় হলো দেশের স্বার্থ। প্রতিহিংসা, বিভেদ আর হানাহানি কখনো একটি জাতিকে এগিয়ে নিতে পারে না।
মতভেদ থাকতেই পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের হৃদয় যেন এক থাকে। কারণ একটি শক্তিশালী জাতি গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং ঐক্যের ভিত্তির ওপর।

আমাদের প্রিয় মাতৃভূমিতে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি ফিরে আসুক। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে নিরাপদ, ঐক্যবদ্ধ এবং কল্যাণময় রাখুন।

03/08/2026

দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষার ভিডিও চিত্র।

আমাদের লক্ষ্য কখনোই প্রতিষ্ঠানকে ভাইরাল করা নয়, আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে কুরআনের সঙ্গে যুক্ত করা।

বড়ছড়া নূরানী একাডেমির প্রচারণার উদ্দেশ্য প্রতিষ্ঠানকে বড় করে দেখানো নয়, বরং একটি বার্তা পৌঁছে দেওয়া,দ্বীনি শিক্ষা থেকে কোনো সন্তান যেন বঞ্চিত না হয়। উন্নত শিক্ষা শুধু বড় প্রতিষ্ঠানে নয়, আন্তরিকতা, আদব ও কুরআনের আলোয় গড়া একটি নূরানীতেও সম্ভব। সেই স্বপ্নেরই একটি ছোট্ট নাম বড়ছড়া নূরানী একাডেমি।

22/07/2026

মাশাল্লাহ!

মাত্র অল্প কয়েকদিনেই ছোট্ট নুরাইনের মাঝে অনেক পরিবর্তন। আল্লাহ আমাদের ছোট্ট নুরাইনকে দ্বীনের পথে কবুল করুন এবং তার মাধ্যমে এই নূরের আলো তার পরিবারেও ছড়িয়ে পড়ুক।

19/07/2026

স্কুল কিংবা মাদ্রাসা,যেখানেই পড়ুক না কেন, প্রতিটি শিশুর সুস্থ সংস্কৃতি, শিষ্টাচার ও নৈতিক মূল্যবোধের শিক্ষা পাওয়া সময়ের জন্য গুরুত্বপূর্ণ। এটি প্রতিটি শিশুর মৌলিক অধিকার।

Address

Dorianagor, Borochara, Zilongza, Sadar, Cox's BAZAR
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when BDN Academy COX'S BAZAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category