29/08/2024
বন্যায় বিপর্যস্ত এই সময়ে আমাদের দেশের হাজার হাজার মানুষ আজ অসহায়। তাদের এই বিপর্যস্ত সময়ে তারা কি একটু সহানুভূতি পেতে পারে না?
তাদের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, খাবারের জন্য হাহাকার, আর বেঁচে থাকার আশাটা ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে। চোখের সামনে যখন শিশুদের ক্ষুধার্ত মুখ, বয়স্কদের অসহায় চাহনি কল্পনা করি, তখন মনে হয় আমাদের ছোট্ট সহানুভূতির স্পর্শ তাদের জীবনে বড় আশার আলো হয়ে উঠতে পারে।
আসুন, আমাদের ভালোবাসা আর সহানুভূতির হাত প্রসারিত করি। আপনার সামান্য সাহায্য হয়তো কারও জন্য নতুন দিনের সূচনা হতে পারে। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা তাদের বাঁচার স্বপ্নকে আবার জাগিয়ে তুলতে পারে।
এখনই সময়, আমাদের মানবিকতা প্রমাণ করার এবং ইসলামের মহানুভবতা প্রকাশ করার। আসুন, এই বিপদে আমরা সহযোগীতার ডালা নিয়ে একে অপরের পাশে দাঁড়াই।
আপনার, আমার সাহায্যই তাদের বেঁচে থাকার প্রেরণা হতে পারে।