তেলখোলা সপ্রাবি,উখিয়া, কক্সবাজার

তেলখোলা সপ্রাবি,উখিয়া, কক্সবাজার Welcome to Tel khola Gps, Ukhiya, Cox'sBazar official page. Here you can get all new updates.Thanks.

তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার টিমের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে টুট ব্রাশ উপহার
19/07/2026

তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তার টিমের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে টুট ব্রাশ উপহার

পারদর্শিতা যাচাই এর মাধ্যমে ১ম শ্রেণির শিশুদের উৎসাহ প্রদান করছেন একরামুল হক স্যার - (তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
02/07/2026

পারদর্শিতা যাচাই এর মাধ্যমে ১ম শ্রেণির শিশুদের উৎসাহ প্রদান করছেন একরামুল হক স্যার - (তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

টিচার্স নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত 'একুশে অলিম্পিয়াড ২০২৬' এর সংবর্ধনা অনুষ্ঠান হতে  বিজয়ী স্মারক গ্রহণ করছে তেলখোলা সরকারি...
23/05/2026

টিচার্স নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত 'একুশে অলিম্পিয়াড ২০২৬' এর সংবর্ধনা অনুষ্ঠান হতে বিজয়ী স্মারক গ্রহণ করছে তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী উজ্জল চাকমা। সে পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ড অলিম্পিয়ান হিসাবে নির্বাচিত হয়েছিলো।

তারিখ: ২২ মে, ২০২৬

07/05/2026

তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ খ্রি.এর প্রস্তুতি চলছে.....

সরকারি তফশিল মোতাবেক তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনকল্পে আজ খসড়া ভোটার তালিকা প্রচার করা হলো। কো...
05/05/2026

সরকারি তফশিল মোতাবেক তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনকল্পে আজ খসড়া ভোটার তালিকা প্রচার করা হলো। কোন ধরনের সংশোধনী থাকলে বিদ্যালয় অফিসে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

মেধা যাচাই পরীক্ষায় ভালো প্রস্তুতির উদ্দেশ্যে তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অভিভাবক সমাবেশের স্থির চি...
05/01/2026

মেধা যাচাই পরীক্ষায় ভালো প্রস্তুতির উদ্দেশ্যে তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অভিভাবক সমাবেশের স্থির চিত্র (৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ)

20/12/2024

সম্মানিত এলাকাবাসী
আসসালামু আলাইকুম/ আদাব,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তিকার্যক্রম আগামী ২৯ ডিসেম্বর /২৪ হতে চলবে। ছাত্র-ছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য বিদ্যালয়টিতে আধুনিক সকল সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে। যাদের বয়স ৫ বছর তারা শিশু শ্রেণিতে ভর্তি হতে পারবে।
ভর্তির জন্য শিশুর জন্ম নিবন্ধন সনদ, পিতা ও মাতার আইডি কার্ড নিয়ে বিদ্যালয় অফিস চলাকালীন সময়ে অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আজকে সাবলীল পাঠক, ব্যাচ-১ এর বই ও উপহার বিতরণ শেষ হলো, আলহামদুলিল্লাহ। প্রথম ব্যাচ শেষ করতে পেরে আমরা আনন্দিত। সাবলীল পা...
19/11/2024

আজকে সাবলীল পাঠক, ব্যাচ-১ এর বই ও উপহার বিতরণ শেষ হলো, আলহামদুলিল্লাহ। প্রথম ব্যাচ শেষ করতে পেরে আমরা আনন্দিত। সাবলীল পাঠক (বাংলা) ব্যাচের দায়িত্বে ছিলেন জনাব একরামুল হক, সহকারী শিক্ষক, তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সার্বিক সহযোগিতায় ছিলেন- জনাব দীপন কান্তি দাশ (সশি), জনাব ফাতেমা তুজ জোহরা (সশি), জনাব দেলোয়ার হোছাইন (সশি) এবং জনাব মুহিদুল আলম (সশি)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব সিরাজুল কবির, প্রধান শিক্ষক, তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সাবলীল পাঠক তৈরির মত গুরুত্বপূর্ণ কাজটি আপনারা বিনামূল্যে করে যাচ্ছেন, তেলখোলা সপ্রাবি এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন.......
18/10/2024

সাবলীল পাঠক তৈরির মত গুরুত্বপূর্ণ কাজটি আপনারা বিনামূল্যে করে যাচ্ছেন, তেলখোলা সপ্রাবি এর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন......

15/10/2024

নোটিশ:
সাবলীল পাঠক ব্যাচের প্রথম ধাপের শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা হলো তোমরা এই বন্ধের সময়ে সংশ্লিষ্ট শিক্ষক কর্তৃক দেওয়া কাজ গুরুত্বের সঙ্গে শেষ করো। সম্মানীত অভিভাবকগণের প্রতি সংশ্লিষ্ট শিক্ষক কর্তৃক পরামর্শমতে নিজ নিজ সন্তানের দেখাশোনা করুন। শীঘ্র পারদর্শিতা মূল্যায়ন করা হবে।

নির্দেশনায়
প্রধান শিক্ষক
তেলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,
উখিয়া, কক্সবাজার।

Address

Cox's Bazar
Cox's Bazar
4750

Website

Alerts

Be the first to know and let us send you an email when তেলখোলা সপ্রাবি,উখিয়া, কক্সবাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share