28/03/2020
করোনার এন্ট্রি পয়েন্ট ৫ টা,
দুই চোখ
দুই নস্ট্রিল ( নাকের ছিদ্র)
মুখ
২+২+১= ৫
আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে, এই ৫ টা এন্ট্রি যেনো আমরা সুরক্ষায় রাখি,,
বন্ধ রাখি ত বলতে পারবো না। কারন চোখ দিয়ে দেখতে হবে, নাক দিয়ে নিশ্বাস নিতে হবে, এবং মুখ দিয়ে কথা বলতে হবে, খেতে হবে।
তাই সুরক্ষা করতে হবে।
গগলস পড়বেন, ppe র অরিজিনাল গগলস পাওয়া যাবে না, তাই স্পোর্টস এর দোকান থেকে সাতারের গগলস টা পাওয়া গেলে ভালো।
মুখে n95 mask, কিন্তু তাও available না, তাই সার্জিক্যাল মাস্ক দুইটা এক সাথে পড়তে হবে। টাইট ফিটিংস করে।
যার সাথে কথা বলবেন মিনিমাম ১ মিটার দুরত্ব বজায় রাখবেন ( ডাক্তার দের জন্য হাসপাতালে এটা ফলো করা কঠিন)
হাতে গ্লাভস পড়বেন। এই গ্লাভসে বার বার সেনিটাইজার দিয়ে ক্লিন রাখবেন।
গ্লাভস যদি নাও পড়েন তারপরও ঘন্টায় ঘন্টায় বা সুযোগ পেলেই বা কোন কিছু টাচে গেলেই হাত সাবান দিয়ে ধোবেন ( সাবান লাগতে লাগতে হাতে ফোস্কা পড়লেও কিছু করার নাই, লাংসে ফোস্কা পড়া থেকে হাতে ফোস্কা পড়া ভালো)
কোন মতেই হাত মুখে যাবেনা, দেখা যায় আমরা বাংগালী রা যখন তখন হাত মুখে নিই। নাকে ত দিনে ৫০ বার গুতাই। এই অভ্যাস এই চান্সে বদলে ফেলতে হবে।
অনিচ্ছা সত্ত্বেও হাত মুখে, নাকে চোখে যায়। ড্রপলেট হাতে থাকলে, আর সেই হাত পরিস্কার না থাকলে ওই ড্রপলেট হাত দিয়ে নাক চোখের মাধ্যমে লাংসে যাবেই,,এটা ১০০% শিউওর থাকেন। তাই হাত মুখে নাকে চোখে নেয়া নিষেধ ( খাবারের সময় ছাড়া, তাও হাত ভালো করে ধুয়ে)
হাত চোখে মুখে না নেয়ার এক্টা টেকনিক ফলো করতে পারেন। l দুই হাতের elbow তে, মানে কুনুইয়ের ভাজে ছোট ছোট বোতল, বা ছোট হেক্সিসলের বোতল, বা ঔষুধের বোতল বেধে রাখুন টাইট করে,, তারপর হাত ভাজ করুন,, শত চেষ্টাতেও হাত মুখে যাবেনা,, ট্রাই করে দেখুন, এখনোই।
আমাদের স্কিন হচ্ছে ন্যাচারাল বেরিয়ার, তাই স্কিন পরিস্কার, সাবান দিয়ে ধুলেই হবে, যতক্ষন পর্যন্ত না স্কিন থেকে হাত দিয়ে ড্রপলেট নাকে মুখে চোখে যায়,,,
বাইরে থেকে বাসায় ফেরার সাথে সাথে জুতা বাইরে রাখবেন, সোজা বাথরুম যাবেন, কাপড় চোপড় বদলে ফেলবেন, ধুইতে দিবেন, হাত পা সাবান দিয়ে পরিস্কার করবেন,,, বেটার হয় গোসল করলে।
দুই চোখ, দুই নস্ট্রিল, এক মুখের সুরক্ষা করুন, হাত সাবান দিয়ে পরিস্কার করুন
কাপড় চোপড়, পরিস্কার রাখুন,
দরকারী কাজ বা অফিস কাজ শেষ করে যত টা সম্ভব বেশি বাসায় অবস্থান করুন।
আপাতত অসামাজিক হোন, মানে সমাজ এড়িয়ে চলুন,,,
সমাজ থেকে দুরে থাকুন,, করোনা আপনার কাছ থেকে দুরে থাকবে।
মা, চাচী, খালা, কাকী ফুফু, মাসি পিসিদের প্রতি অনুরোধ, নিজের ওড়না না, মাস্ক দিয়ে মুখ ঢাকুন, কারন ভাইরাস টা আপনার ভাসুর না যে ওড়না দিয়ে মুখ ঢাকবেন ,,, এটা করোনা,,,,, করোনা ভাইরাস,,,,,
যারা টং ঘরে চা খাওয়ার জন্য ব্যাকুল, তাদের জন্য উপদেশ,,আপাতত বাসায় মা অথবা বোন অথবা বউ, নিদেন পক্ষে বুয়ার হাতের চা খান,,, নহেতু একদিন তাও জুটবে না,,
যারা chill করতে না পেরে দুঃখিত তারা আপাতত বাসায় ঝিমান, তা না হলে দোজখের ফেরেস্তারা চিলিং মুডে বসে থাকবে আপনার অপেক্ষায়।
আর যারা ডাক্তারদের গালি দেন, তারা গালি অব্যাহত রাখুন, কারন আপনাদের গুরু সাবেক এম পি গোলাম মাওলা রনি বলেছেন,
চোখ দিয়ে করোনা ভাইরাস রুগি চেনা যায়,,,,,,!!"
so, continue,,,, স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী ও এই পাগল রে সহ্য করতে পারেন নাই,,, আমরা ডাক্তার রা কোন ছার!!!!
কথা হলো পাগলা গারদের তালা টা খুলছে কে 🤨🤨??
স্বত্বঃ Syed Ohidul Hoque