26/12/2024
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৪ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
উক্ত খেলায়দ্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: হেদায়েত উল্যাহ্, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) দীপক ত্রিপুরা, মহেশখালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ কাইছার হামিদ, সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার সামশুল আলম।
এতে বালক পর্যায়ে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলা গোল শূন্য ড্র হলে ট্রাইবেকারে সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল জয়লাভ করে।
বালিকা পর্যায়ে মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ছোট মহেশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলায় ১-০ গোলে মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল জয়লাভ করে।