13/07/2024
খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ ৩৬বছরের ইমাম হযরত মৌলানা ক্বারী নুরুল হক হুজুর কে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায় দিয়েছেন বৃহত্তর খরুলিয়ার সর্বস্তরের মুসলিম জনতা। খরুলিয়া সাত মহল্লা ও মসজিদ পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে হুজুরকে ৮,৫০,০০০/ টাকা ও আজীবন সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার হাশেমীয়া কামিল মাদ্রাসার সাবেক সহকারী সুপার হযরত মৌলানা এম আজিজুল হক সাহেব ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলহামদুলিল্লাহ্ এরই মাধ্যমে খরুলিয়া বাসী আবারও তাদের হারানো ঐতিহ্য যেনো আবারও ফিরে পেল। এই ধারাবাহিকতা আল্লাহ্ যেনো কিয়ামত পর্যন্ত চলমান রাখেন।।
©️