04/10/2022
Harbang Shakyamuni Buddhist Temple
One of the oldest Buddhist Temples in Bangladesh.
04/10/2022
05/11/2021
Rakhine Language Text Book(Grade-1)
04/10/2020
আমরা আমাদের ঐশ্বর্যময় সংস্কৃতির হৃত গৌরব ফিরে পেতে চাই। আমরা অনেকেই কোন না কোন কারণে মাতৃভাষা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি। আমাদের আগামী প্রজন্ম যেন সেই সুযোগ থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে। প্রত্যেক গ্রামে গ্রামে বৌদ্ধ বিহারে অন্ততঃ ভিক্ষুদের পরিচালনায় শিশুকিশোরদের মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করা যায়। এই করোনাকালীন সময়ে স্কুল কলেজ প্রায় বন্ধ। এই সুযোগটাতে মাতৃভাষা শিক্ষার উপর জোর দিতে পারি। মাতৃভাষায় পাঠ্যবইয়ের একটা সংকট ছিলো। সেই সংকট কাটাতে আমরা পাঠ্যবই ছাপানোর প্রক্রিয়া শুরু করেছি। অনেক অভিভাবক মনে করতেন মাতৃভাষা পড়ালেখায় সময় ব্যয় করলে স্কুলের পড়ালেখার উপরে চাপ পড়বে। এখন তো স্কুলের পড়ালেখার চাপ নেই। এই সময়টাতে মাতৃভাষা শিক্ষার উপর কিছুটা সময় তো ব্যয় করা যায়। যদি গ্রামে গ্রামে মাতৃভাষা শিক্ষা কার্যক্রম চালু করেন তাহলে পাঠ্যবইয়ের অভাব হবে না। আমরা পর্যাপ্ত পাঠ্যবই সরবরাহ করতে পারবো। আমরা আপনাদের সহযোগিতা নিয়ে ১০০০ কপি প্রিন্টের ব্যবস্থা করেছি। চাহিদা থাকলে আরো প্রিন্টের ব্যবস্থা করা যাবে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এ পথ পাড়ি দিতে চাই।
03/10/2020
#নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে তদুপরি জাতি ধর্ম রক্ষার্থে মাতৃভাষা শিক্ষা বই প্রকাশে আপনার সহযোগিতা কামনা করছি।
#আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাকে আশা করেই আমরা এই সাহসী পদক্ষেপ নিয়েছি।
#আপনারা সাথে থাকলে আমরা কোনদিন ব্যর্থ হবোনা।
#আগামী অক্টোবরে আমরা শিশুকিশোরদের হাতে এই মাতৃভাষা শিক্ষা বই তুলে দিতে চাই। তাই আমাদের দেরি করার কোন সুযোগ নেই।
#যদি আপনি মনে করেন সমাজের কল্যাণে আপনার অবদান রাখা উচিত তাহলে আপনার সাম্যর্থানুযায়ী(তা যতই ক্ষুদ্র হোক) আর্থিক সহযোগিতা দান করতে দ্বিধাবোধ করবেননা। নিচে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে।
#উথুইংয়াই ০১৮১৬৩৫৬৮৮৫
#মংপ্রু ০১৮১৪৯৬৮২০০
সম্মানিত সুধী,
আপনারা অনেকেই অবগত আছেন, আমাদের আগামী প্রজন্মদের মাতৃভাষায় শিক্ষাদানের উদ্দেশ্যে Rakhine Hpatcha (Rakhine Language Text Book) বইটির সম্পাদনা একদম চুড়ান্ত পর্যায়ে। প্রিন্টের ব্যাপারে প্রাথমিক আলাপ আলোচনাও প্রায় শেষ। বইটি প্রকাশের ব্যাপারে আপনারা প্রথম থেকেই আমাদের অনুপ্রেরণা জুগিয়ে আসছিলেন এজন্য আমরা আপনাদের নিকট কৃতজ্ঞ। একথা সত্য যে, আপনাদের আর্থিক সহযোগিতা নিয়েই বইটি প্রকাশ হচ্ছে। বইটি প্রকাশের মত মহৎ কাজে যারা স্বতঃস্ফূর্ত ভাবে আর্থিক সহযোগিতা করতে চেয়েছিলেন তাঁদের প্রতি বিনীত অনুরোধ- অনতিবিলম্বে আপনাদের শ্রদ্ধাদানের অর্থ নিম্নের বিকাশ নম্বরে প্রেরণ করে বইটি প্রকাশের কাজকে তরান্বিত করবেন।
আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
-Any kind of information please contact with:
tun yein(+8801816356885)
pru(+8801814968200)
(Bikash- Personal)
Tun Yein 01816356885
Pru -01814968200
#এপর্যন্ত যারা শ্রদ্ধাদান পৌঁছে দিয়েছেন কিংবা মৌখিকভাবে প্রতিশ্রুতি দিয়েছেন তাঁদের তালিকাঃ
১। মিঃ প্রুমং - ১০,০০০/-
২। মিঃ অংথোয়েনএ - ১০,০০০/-
৩। মিস শুইনাংপ্রু- ৫,০০০/-
৪। মিঃ ওয়াংক্য(মিয়ানমার)- ৫,০০০/-
৫। মিঃ অংক্যজেন- ১,০০০/-
৬। মিস উম্যাছেন- ৫০০/-
28/09/2020
অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, রাখাইন উচ্চারণ ও সংস্কৃতি সম্বলিত মাতৃভাষায় শিশু কিশোরদের এলিমেন্টারি লেভেলের পাঠ্যবই , Rakhine Hpatcha(Thu-gne Dan) সংশোধিত ও পরিমার্জিত হয়ে ছাপার অপেক্ষায়। প্রিন্টিং প্রেসের সাথে প্রাথমিক আলাপ সম্পন্ন হয়েছে। উন্নত মানের কাগজ, লেমিনেটেড করা মেশিন বাইন্ডিং ১০০০ কপি প্রিন্টের জন্য ১ লক্ষ টাকা ব্যয় হতে পারে। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশনের মাধ্যমেই এধরনের মহৎ কাজ নির্বিঘ্নে সম্পাদন করা সম্ভব। এই মহতী কাজে যারা প্রথম থেকে আমাদের সাহস জুগিয়ে আসছিলেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এই পূণ্যময় কাজে স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার ইচ্ছে প্রকাশ করেছিলেন তাঁদের নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি।
-Any kind of information please contact with:
tun yein(+8801816356885)
pru(+8801814968200)
. Maung Pru - +8801814968200
(Bikash- Personal)
26/09/2020
হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহারে চলমান "মাতৃভাষা শিক্ষা কার্যক্রম" -এ একাডেমিক শৃঙ্খলা রক্ষার্থে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, বিশেষ করে খাতা, কলম, পেন্সিল ইত্যাদি কিংবা আপ্যায়ন সামগ্রী আপাততঃ গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত ব্যাপারে সহযোগিতা করার জন্য অভিভাবক ও অন্যান্যদের প্রতি বিনীত অনুরোধ করা যাচ্ছে। মাতৃভাষা শিক্ষা কার্যক্রম সংক্রান্ত যে কোন তথ্যের জন্য কার্যক্রমের পরিচালক দঃ মাউনটিন এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
যোগাযোগ নম্বর - 01816356884
18/09/2020
হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহারে মাতৃভাষা শিক্ষা কার্যক্রমের শুরুতেই শিক্ষার্থীদের পাঠ্যবই হিসেবে বিতরণ করা হয়েছিলো ম্রেনমা ফেট্ চা(থুঙে ডেন) রাখাইন ফেট্ চা(থুঙে ডেন) -র অপ্রতুলতার কারণে। বর্তমানে রাখাইন উচ্চারণ এবং রাখাইন সংস্কৃতি সম্বলিত রাখাইন ফেট্ চা(থুঙে ডেন) কিছুটা সংশোধিত হয়ে ছাপার অপেক্ষায়। একাজে ঢাকায় বসবাসরত হারবাং নিবাসী আমার স্নেহভাজন ছোটভাই Maung Pru আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আরো কিছু সময়ের প্রয়োজন বিভিন্ন কারণে। এরই মধ্যে শাক্যমুনি বৌদ্ধ বিহারে চলমান কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য আপাততঃ ৫০ কপি পিডিএফ প্রিন্ট করতে চাচ্ছি। অন্যান্য খরচ সহ প্রতি কপি ১০০/- টাকা হিসেবে ৫০ কপির জন্য ৫০×১০০= ৫,০০০/- টাকা প্রয়োজন। এই পূণ্যময় কাজে অংশগ্রহণে কেউ আগ্রহী হলে নিন্মলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
#উথুইংয়াই
সভাপতি
শাক্যমুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি
হারবাং, চকরিয়া, কক্সবাজার।
#যোগাযোগ_নং-01816356885
# 01816356885(Bikash-Personal)
12/03/2020
হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহারের জন্য একসেট ত্রিপিটক দান করার আগ্রহ প্রকাশ করেছেন ফ্রান্স প্রবাসী উখিয়ার বাবু #ক্লিনটন_বড়ুয়া। আমরা তাঁর নিরোগ সুস্বাস্থ্য ও শ্রীবৃদ্ধি কামনা করছি এবং জন্মজন্মান্তরে অর্জিত দানময়, শীলময় ও ভাবনাময় পুণ্যরাশি দান করছি। এই মহতী কাজের উদ্যোগ গ্রহণ করেছেন বাবু #উজ্জ্বল_বড়ুয়া_বাসু এবং ত্রিপিটক রিসার্চ সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ। আমরা উনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং উনাদের সকলের নীরোগ দীর্ঘায়ু জীবন কামনা করছি।
07/09/2019
#মাতৃভাষা_শিক্ষা_ক্লাশে_অভূতপূর্ব_সাড়া
হারবাং শাক্যমুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত মাতৃভাষা শিক্ষা ক্লাশে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অর্থাৎ আজ ৬/৯/২০১৯ খ্রিঃ তারিখ শুক্রবার অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। আজকের ক্লাশে ছাত্রছাত্রীর উপস্থিতি প্রায় ত্রিশ এর উপরে। অভিভাবকগণ ধর্মীয় ও মাতৃভাষা শিক্ষার গুরুত্ব অনুধাবন করে তাঁদের শিশুসন্তানদের যথাসময়ে বিহারে পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
27/07/2019
শুভ সকাল রাখাইনTHAরা, ১১টা প্রকাশ করা কথা ছিল কিন্তু ৫০মিঃ আগে করেছি তার মানে আমি ৫০মিঃ পৃথিবী থেকে এগিয়ে আছি এবং ৫০মিঃ আমার লাভ। নিচে সকল হিসাব দেওয়া হল ঃ
ভদন্ত উ রাজিন্দা মহাথেরো'র আন্তর্জাতিক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে
কিছু গুরুত্বপূর্ণ কথা ঃ প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেরিতে হিসাব প্রকাশে জন্য।
এত দিনে আমি হিসাব না দেওয়া পিছনে অনেক বড় কারণ আছে। একটা বড় খেলা খেলতে চেয়েছিলাম। আমাদের বা রাখাইনদের মধ্যে কি ঘটে এবং মুখোশের সন্ধানের ছিলাম । যা এখন দেখতে পেয়েছি। অবাক ব্যাপার হলো হারবাং এ যাদেরকে আমরা সৎ, দায়িত্ববান, অর্থবান মনে করতাম তারা দূর থেকে মজা নিচ্ছেল। সাথে সাথে এটাও হয়েছে তারা চোখে চোখ রেখে কথা বলতে পারেনি আর পারবেও না।
# গুরুত্বপূর্ণ কথায় আসি ঃ হারবাং সইক্রাউ বৌদ্ধ বিহার ও শাক্যমুনি বৌদ্ধ বিহারের ভদন্ত মংসাংঘি (FOUNDER) হাত থেকে শুরু হওয়া রাখাইনদের এক মাএ সামাজিক সংগঠন রাখাইন ওয়েলফেয়ার তাদের পরিচয় দিয়েছে। তারা সব সময় সমাজে চোরদেরকে আশ্রয় দেয় এবং মিটিং এ নামে পার্টি করে বেড়াই যা এত দিনে তাদের কর্মে ফল পেয়েছে এখন।
# আর ও একটা গুরুত্বপূর্ণ কথা ঃ আপনারা আরকান চাচ্ছেন আমিও আপনাদের পক্ষে। কিন্তু মুশকিল হল রাখাইনরা আর কোনদিনও দাঁড়াইতে পারবে না। কারণ আপনাদের হয়ত মনে আছে ৮০'র দশকের যে আরকান থেকে দেশপ্রেম নিয়ে এক সম্ভাবনাময় তরুণরা হারবাং এ আশ্রয় নিয়েছিল শাক্যমুনি বৌদ্ধ বিহারের। বিহারাধ্যক্ষ ভুল করেছিল তাদেরকে আশ্রয় দিয়ে এবং শেষ জীবনে ভুলটা ওনি দেখে গেছেন। ঐ সম্ভাবনাময় তরুণরা যদি অসৎ, লোভী, ডাকাত, আয়েশি এবং ব্যক্তিগত স্বার্থ না হত আজকে আপনাদের আরকান যাওয়া হত না। গর্ব করে বলতে পারতেন আমরা আরকাননিস্ট। কথা গুলো কোন কারণে যদি হজমে সমস্যা হয় নিজ দায়িত্বে ফেরত পাঠাবেন। একজন একজন করে রাখাইনদের মুখোশ খোলা শুরু করেছি, কালকে হয়তো আপনার পালা . . . ☯️✊☯️
ধন্যবাদ . . . ২৭ জুলাই 19
অং রাখাইন
সমন্বয়কারী এবং অর্থ
+৮৮০ ১৮১৬১৮৮৭২৫
[email protected]
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Address
Cox's Bazar