সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট।

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট।

সন্ধানী  কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট। SANDHANI, a voluntary organization by medical students. Official page of SANDHANI, CoxMC unit. Conta

"রক্তে রক্তে বন্ধন হোক,রক্তে লাগুক ঢেউআমার চোখে দেখবে ধরা নতুন করে কেউ"এই স্লোগান কে সামনে রেখে আজ ২রা নভেম্বর জাতীয় স্ব...
02/11/2021

"রক্তে রক্তে বন্ধন হোক,রক্তে লাগুক ঢেউ
আমার চোখে দেখবে ধরা নতুন করে কেউ"

এই স্লোগান কে সামনে রেখে আজ ২রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট , কক্সবাজার ২৫০শয্যা সদর হাসপাতাল প্রাঙ্গনে আয়োজন করে এক বর্ণাঢ্য র‍্যালী এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির।
এছাড়াও হাস্পতাল কর্তৃক আয়োজিত সেইফ ব্লাড ট্রান্সফিউশন সম্পর্কিত সেমিনার এ সক্রিয় অংশগ্রহণ করে ইউনিট এর সন্ধানীয়ান রা।
উক্ত অনুষ্ঠান গুলো তে থেকে আজকের দিবস সফল করতে ছিলেন,২৫০শয্যা সদর হাসপাতাল এর সুপারিন্টেন্ডেন্ট ডাঃ সৌমেন বড়ুয়া স্যার, কক্সবাজার মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ অনুপম বড়ুয়া স্যার, সকল ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট হেড গণ, সদর হাসপাতাল এর এবং মেডিকেল কলেজ এর স্যার গণ, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট এর উপদেষ্টা ডাঃ আরিফ স্যার এবং কক্সবাজার মেডিকেল কলেজ এর খুদে সন্ধানীয়ান রা।

ডাঃ আরিফ স্যার কে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান কে সফল করতে সার্বিক সহযোগিতার জন্য।

জয় হোক মানবতার
জয় হোক সন্ধানীর।

https://m.facebook.com/story.php?story_fbid=6214562668583978&id=185539521486353
13/08/2021

https://m.facebook.com/story.php?story_fbid=6214562668583978&id=185539521486353

এই সপ্তাহে "সন্ধানী লাইভ" আবারও চলে এলো আপনাদের মাঝে, সিজন ২ এর ৫ম পর্ব নিয়ে।

বরাবরের মতো এ পর্বেও থাকছে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা। আরো থাকছে কুইজের আয়োজন! লাইভ চলাকালীন সময়ে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার!

এবারের লাইভের বিষয়: " কোভিড হাসপাতালে একদিন "

তারিখ : ১৩.০৮.২০২১(শুক্রবার)
সময়: রাত ৯.০০ টা

তাহলে আর দেরী না করে চোখ রাখুন সন্ধানীর অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।
বিস্তারিত জানতে ভিজিট করুন:https://www.facebook.com/sandhanicentralcommittee

অভিনন্দন  সন্ধানী  কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট। এর ২০২০-২১ সেশনের নবগঠিত কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি Emon Sen সভাপতি Md ...
04/06/2021

অভিনন্দন
সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট। এর ২০২০-২১ সেশনের নবগঠিত কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি Emon Sen সভাপতি Md Salman Oshim ,সাধারণ সম্পাদক Subatomic Arnob ,সহ - সভাপতি Farhana Mowry , সহ সাধারণ সম্পাদক Md Naimul Absar Saniat এবং সাংগঠনিক সম্পাদক Nuwshad Hossen এবং কমিটির সকলকে প্রাণঢালা অভিনন্দন

ধন্যবাদ সন্ধানী কেন্দ্রীয় পরিষদ সবসময় পাশে থাকার জন্য...
জয় হোক সন্ধানীর❤️

ঈদ উল ফিতর উপলক্ষে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এবং ক্র‍্যাকপ্লাটুন ভোলান্টিয়ার টিম কক্সবাজার জেলার  পক্ষে ও কক্সবাজার মেড...
12/05/2021

ঈদ উল ফিতর উপলক্ষে সন্ধানী কেন্দ্রীয় পরিষদ এবং ক্র‍্যাকপ্লাটুন ভোলান্টিয়ার টিম কক্সবাজার জেলার পক্ষে ও কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় অসহায় মানুষের পাশে দাড়ানোর ক্ষুদ্র প্রয়াস।ধন্যবাদ উপদেষ্টা রকিব ভাই ,Subatomic Arnob, শেখ লুৎফর রহমান তুষার এবং অশিত সরকার

ইমন সেন
সভাপতি
সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট
সেশন - (২০১৯-২০)

05/08/2020

মেডিকেল ও ডেন্টাল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ:

দেশ এখন করোনা মহামারী অতিক্রম করছে। আমাদের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীসহ আমাদের দেশের সব ছাত্রছাত্রীরা ( প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত) ঘরে বসে একটা দীর্ঘ ক্লান্তিকর সময় অতিবাহিত করছে। সামনে একটা যৌক্তিক সময়ে মেডিকেল এবং ডেন্টাল কলেজসহ সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে। শিক্ষার্থীদের ঘর থেকে বের হতে হবে তাদের শিক্ষার প্রয়োজনে। আমাদের অভিবাবকরা সংগত কারনেই খুবই উদ্বিগ্ন তাদের প্রিয় সন্তানদের কিভাবে করোনা সংক্রমন থেকে রক্ষা করবে এবং কিভাবে নিরাপদে তাদের সন্তান সন্ততিদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখবে।তার অর্থ হল আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের জানতে হবে কিভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে এবং পড়াশুনা চালিয়ে যেতে হবে। এটা তখনই সম্ভব হবে যদি আমাদের ছাত্রছাত্রীদের সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্পর্কে একটা স্বচ্ছ ধারনা জন্মাবে।

তারপর নিজেদেরকে নিরাপদ স্বাস্থ্যবিধিগুলো আচরন করতে হবে। তাহলে পরিবার ও সমাজ উদ্বুদ্ধ হবে।

ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে পড়ছে আমি মনে করি তারা কিছুটা স্বাস্থ্যজ্ঞান ইতমধ্যেই প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অর্জন করেছে। আমি মনে করি মেডিকেল এবং ডেন্টাল ছাত্রছাত্রীরা সুস্বাস্থ্য বিধিগুলো ঘরে বসে জানার চেষ্টা করছে, গুরুত্ব অনুধাবন করছে এবং কিভাবে সঠিকভাবে আচরন করতে হবে তা নিয়ে ভাবছে।

বাংলাদেশে প্রায় ষাট হাজার মেডিকেল ও ডেন্টাল ছাত্র ছাত্রী আছে। তোমরা কি পারো না মেডিকেল ডেন্টাল ছাত্র ছাত্রীরা, প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রীরা সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে প্রশিক্ষিত হয়ে -

১. স্কুল কলেজ মাদ্রাসা যখন খুলবে তোমরা দুই জনেরটিম করে কোমলমতি ছাত্রছাত্রীদের ১ ঘন্টার একটি ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করতে।

২. প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতে স্বাস্থবিধির ব্যবহারিক আচরন সম্পর্কিত তিন বা চারটা স্টিকার হাতে দিতে হবে যে স্টিকারগুলো ছাত্র ছাত্রীরা তাদের ঘরের মুল দরজায় দৃশ্যমান স্থানে সেটে দেবে। যে স্টিকারগুলোতে থাকবে মাস্ক পরার প্রনালী, হাত ধোয়ার প্রনালী, সামাজিক দুরত্ব ও ঘরের ভিতরে সংক্রমিত বর্জ্য কোথায় ফেলবে তার ব্যবস্থাপনা ইত্যাদি। এবং

৩. ছাত্র ছাত্রীদের মাধ্যমে তাদের পরিবারকে নিরাপদ রাখার উপায়।

ছাত্রছাত্রীরা যারা মেডিকেল ও ডেন্টাল কলেজে পড়ছো তোমরা একদিন ডাক্তার হবে। ডাক্তারের প্রধান কাজ হলো জনগনের স্বাস্হ্যকে উন্নত করা ও রক্ষা করা। তোমরা যদি এরকম ছোট ছোট পদক্ষেপ নাও, দেখবে সম্মিলিতভাবে আমাদের দেশের জনগন অনেক স্বাস্থ্যসচেতন হবে এবং আমরা করোনাকে রুখে দিতে পারবো। অচিরেই আমরা সবধরনের সংক্রামক রোগকে (বায়ুবাহিত, পানিবাহিত) অনেকাংশেই কমিয়ে আনতে পারবো।

অধ্যাপক (ডা:) অনুপম বড়ুয়া
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ ও অধ্যক্ষ
কক্সবাজার মেডিকেল কলেজ।

সন্ধানী "GAMING FOR HELPING" প্রজেক্টে অংশগ্রহণকারী আমাদের কক্সবাজার মেডিকেল কলেজ সন্ধানী ইউনিটের ২য় টিম।
29/07/2020

সন্ধানী "GAMING FOR HELPING" প্রজেক্টে অংশগ্রহণকারী আমাদের কক্সবাজার মেডিকেল কলেজ সন্ধানী ইউনিটের ২য় টিম।

Know Hepatitis No Hepatitis 🙏
28/07/2020

Know Hepatitis

No Hepatitis 🙏

সন্ধানী "GAMING FOR HELPING" প্রজেক্টে অংশ নিচ্ছে আমাদের কক্সবাজার মেডিকেল কলেজ সন্ধানী ইউনিটের টিম ❤
28/07/2020

সন্ধানী "GAMING FOR HELPING" প্রজেক্টে অংশ নিচ্ছে আমাদের কক্সবাজার মেডিকেল কলেজ সন্ধানী ইউনিটের টিম ❤

আমরা শোকাহত!
17/07/2020

আমরা শোকাহত!

08/07/2020

অপূর্ব কৃষ্ণ সরকার-এর কন্ঠে সন্ধানীর প্রজেক্ট ভ্যান এর একটি ছোট্ট গল্প। Enjoy and stay connected with us... _______________________________________________ 👉...

Address

South Block, 1st Floor, District Sadar Hospital
Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when সন্ধানী কক্সবাজার মেডিকেল কলেজ ইউনিট। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share