22/05/2026
ভোরের পাখি-Early Bird
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ভোরের পাখি-Early Bird, Sports & Fitness Instruction, BaharChara muktijuddho stadium, Cox’s Bazar, .
ভোরের পাখি-Early Bird(EXERCISE FOR BETTER FITNESS)
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সামাজিক,অরাজনৈতিক ও ব্যায়াম ভিত্তিক সংগঠন।
অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে? 'সূরা : আর রহমান - আয়াত ৬৯'
৮ মে ২০২৬, শুক্রবার।
দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ ব্যায়াম ভিত্তিক,সামাজিক সংগঠন ভোরের পাখি-Early Bird এর প্রতিষ্ঠাবার্ষিকী ও পারিবারিক মিলনমেলা।
ভোরের পাখির এই মহৎ যাত্রা এগিয়ে যাক আরও বহুদূর—ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে।
#ভোরের_পাখি
ভোরের পাখি পরিবারের বার্ষিক আয়োজনে ছিলো এক অন্যরকম আনন্দঘন মুহূর্ত 🌿✨
আমাদের সবার প্রিয় আংকেলের সাথে কিছু সময়ের আড্ডা, হাসি আর গল্পে ভরে উঠেছিল পুরো পরিবেশ। 😊
এই ছোট ছোট মুহূর্তগুলোই যেন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করে, মনকে করে আরও প্রফুল্ল।
একসাথে সময় কাটানো, আনন্দ ভাগাভাগি করা—এসবই তো জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। 💚
ভোরের পাখি মানেই একসাথে থাকা, ভালো থাকা, আর ভালোবাসা ছড়িয়ে দেওয়া। 🕊️
#ভোরের_পাখি
10/05/2026
আলহামদুলিল্লাহ! আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব Mahabub Alam আজ গেজেটেড কর্মকর্তা হিসাবে ( সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে) পদোন্নতি প্রাপ্ত হয়েছেন। আমাদের ভোরের পাখি-Early Bird এর সম্মানিত উপদেষ্টা মন্ডলী, পরিচালনা কমিটি, স্থায়ী কমিটির সদস্যগণ এবং সকল সদস্যদের পক্ষ থেকে মাহবুব আলম ভাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা জানাচ্ছি।
ভোরের পাখি-Early Bird সদস্যদের প্রথম বার্ষিকী উদযাপন ছিল আনন্দ, উচ্ছ্বাস ও ভালোবাসায় ভরা এক স্মরণীয় মুহূর্ত—সত্যিই ছিল ব্যতিক্রম ও বিশেষ কিছু। 👍🥰
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালার দরবারে লক্ষ কোটি শোকরিয়া আমাদের ১ম প্রতিষ্টা বার্ষিকী অত্যন্ত চমৎকার, আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে সকলের সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের আর্থিক, শারিরীক, মানসিকভাবে সহায়তাকারী সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। আমাদের ভোরের পাখি-Early Bird এর ওয়েবসাইট www.vhorerpakhi.org তৈরি করে দেওয়াসহ আমাদের সাথে সহযোগিতার আশ্বাস প্রদানের জন্য, Aamra network & Aamra Companies এর MD, কক্সবাজারের প্রধান Engineer Hasan Uz Zaman Sarkar সহ আমরা নেটওয়ার্ক এর পুরো টিমকে, অসংখ্য ধন্যবাদ কক্সবাজারের অভিজাত হোটেল the Beachway এর GM জনাব Mijanur Rahman Rasel সহ সকল কর্মকর্তা, কর্মচারীগণকে সুন্দর মগ, কফি ও খবার পরিবেশনায় দক্ষতা আন্তরিকতার জন্য, অসংখ্য ধন্যবাদ চট্রগ্রামের প্রিমিয়াম ব্র্যান্ড " আম্মাজান পাঞ্জাবি ও শেরওয়ানি " এর স্বত্বাধিকারী জনাব শ. ই. বাবুল ভাইকে, মেডিক্যাল সহায়তার জন্য Aks Diagnostic Center Cox's Bazar কে, পুরো নিউজ সম্প্রচারের জন্য Coxs Bazar News-CBN এর নির্বাহী সম্পাদক জনাব ইমাম খাইর ভাইকে, সুন্দর ক্যাপ প্রদানের জন্য " রাইয়ান ফিশ এন্ড ট্রেডিং" কে, @কোল ড্রিংকস প্রদানের জন্য তেজারত ট্রেডার্স এর স্বত্বাধিকারী জনাব Akbar Hossain ভাইকে, সুন্দর চাবির রিং জন্য AL Mamun Itp কে, কম খরচে অসাধারণভাবে স্টেজ প্রদানের জন্য রংধনু ইভেন্ট ম্যানেজম্যান্ট এর স্বত্বাধিকারী জনাব শৈবাল পাল রাহুল কে, আকর্ষণীয় পানের জন্য Mohammad Momen কে প্যাকেট প্রদানের জন্য জনাব হেলাল ভাইসহ যারা আমাদের এক কথায় আমাদের আর্থিকভাবে সহায়তা করেছেন তাঁদের সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের আজকের পুরো আয়োজনকে সফল করার লক্ষ্যে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ করে জনাব Gias Uddin ভাই, আমাদের সম্মানিত সভাপতি জনাব Manirul Islam, সম্পাদক জনাব Abdullah Al Imran, সাংগঠনিক সম্পাদক জনাব Siddique BN, স্থায়ী কমিটির সদস্য Shahab Uddin ভাই, Mahbub Alam, Abdul Karim karim, M Rashedul Hoque Chy, Md Jibon, Mijanur Rahman Rasel, ইব্রাহিম ( মিরাজ ফ্যাশন), মোস্তাক, জিল্লুর রহমান, আরিফ, হামজা,আবু তাহের, পবন দা, সুমন বড়ুয়াকে। সুদুর চুয়াডাঙ্গা থেকে আমাদের মাঝে ভালবাসায় শরীক হতে উপস্থিত হয়েছেন গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রাজীব হোসেন রাজু ভাই, সহকারী আবহাওয়াবিদ জনাব শাহাদাত ভাই। তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমাদের উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম সুদুর চেন্নাই থেকে এসে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের আরেকজন উপদেষ্টা জনাব ডা: বিমল চৌধুরী মহোদয়, আমাদের সম্মানিত প্রধান অতিথি গণপূর্ত অধিদফতর কক্সবাজার এর নির্বাহী প্রকৌশলী জনাব অভিজিৎ চৌধুরী মহোদয়, বিশেষ অতিথি জনাব জাকির হোসাইন চীফ একাউন্টস অফিসার( CAG office) সহ আমাদের সম্মানিত সদস্যদের পরিবারবর্গকে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা সকলকে সবসময় সুস্থ ও নিরাপদ রাখুক।
ভোরের পাখি-Early Bird র্্যাফেল ড্র,
আকর্ষণীয় পুরস্কার বিজয়ী হচ্ছেন যারা,,,
সরাসরি...
ভোরের পাখির প্রতিষ্ঠা বার্ষিকী ও পারিবারিক মিলনমেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,,,
সরাসরি....
ভোরের পাখির বর্ষপূর্তির র্যালি ও মিলন মেলা।