JAGO Moheshkhali

JAGO Moheshkhali আধুনিক মহেশখালীর সর্বস্তরের মানুষের কথা বলব আমরা। সদা সত্য প্রকাশে অবিচল✌️🇧🇩

24/08/2026

ডুবেই গেল 🫣😄

24/08/2026

মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক তিন বন মামলায় ৭ জনের সাজা

ডেস্ক রিপোর্ট, সব সময়।
মহেশখালীর আমাবশ্যাখালী মৌজায় সরকারি প্যারাবন নিধন করে চিংড়িঘের ও লবণ মাঠ তৈরি এবং অবৈধভাবে পুকুর খননের অভিযোগে বন বিভাগের দায়ের করা পৃথক তিন মামলায় সাতজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে আমাবশ্যাখালী মৌজায় সরকারি প্যারাবন নিধনের অভিযোগে বন বিভাগ মহেশখালী থানায় ১৩/২৩ নম্বর মামলা দায়ের করে। এ মামলায় মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইমরান হোসেন তিন আসামিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কক্সবাজার শহরের এন্ডারসন রোড এলাকার নুরুল ইসলামের ছেলে এরশাদ উল্লাহ, হোয়ানক কেরুনতলী গ্রামের ফেরদৌসের ছেলে ফিরোজ ওয়াহিদ শামীম এবং একই এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে আমান উল্লাহ।

একই বছর বন বিভাগের দায়ের করা অপর একটি মামলায় এরশাদ উল্লাহসহ হোয়ানক মোহরাকাটা গ্রামের মহিবুল্লাহর ছেলে মো. শাহাব উদ্দিন এবং কাদের আলীর ছেলে শাহাদৎ কবিরকে ৬ মাস করে কারাদণ্ড ও ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, ২০২১ সালে কালারমারছড়া ইউনিয়নের কোহেলিয়া নদীর পার্শ্ববর্তী এলাকায় পুকুর খনন করে পরিবেশের ক্ষতি করার অভিযোগে দায়ের করা ২৮৯/২১ নম্বর মামলায় শাপলাপুর এলাকার ইজ্জত আলীর ছেলে আব্দুস সালামকে ১ বছর ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন মহেশখালী কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক রানা।

সরকারি - বেসরকারি যেকোন অফিসে যদি কোন ধরণের ঘুষ বা অবৈধ অর্থ চাওয়া হয় তাহলে নিম্নোক্ত সাইটে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন কর...
24/08/2026

সরকারি - বেসরকারি যেকোন অফিসে যদি কোন ধরণের ঘুষ বা অবৈধ অর্থ চাওয়া হয় তাহলে নিম্নোক্ত সাইটে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন করে অভিযোগ দিতে পারবেন। পরিবর্তনের এই তো সুযোগ 🙆‍♂️✌️🇧🇩

Browse anonymous, unverified ghush (ঘুষ/bribe) reports from public offices across Bangladesh on GhushSite, a privacy-first public ledger with no accounts or identity fields.

নিজস্ব প্রতিবেদক,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড...
24/08/2026

নিজস্ব প্রতিবেদক,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড.আব্দুল মঈন খান এমপি'র সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এমপি।

সকালে সচিবালয়ে মাননীয় মন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে এমপি আলমগীর ফরিদ তার নির্বাচনী এলাকা কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার গ্রামীণ অবকাঠামো, রাস্তা-ঘাট,ব্রীজ-
কালভার্ট উন্নয়নের প্রকল্প সমুহের বিষয়ে অবহিত করেন। এবং আশ্বস্ত করেন দ্রুততর সময়ে নতুন রুপে সাজবে দ্বীপ কুতুবদিয়া-মহেশখালী।

২৪ আগষ্ট ২০২৬ ইংরেজি, সোমবার।

ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলর আত্মহত্যা করেছে। পরিবার সূত্রে জানা যায়; বিগত স্বৈরাচারের দোষ সই...
24/08/2026

ভৈরবে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা ও সাবেক কাউন্সিলর আত্মহত্যা করেছে। পরিবার সূত্রে জানা যায়; বিগত স্বৈরাচারের দোষ সইতে না পেরে এবং সমাজে ঘৃণিত হওয়ায় এই সীদ্দ্বান্ত নিয়েছেন তিনি।

কথা কি ঠিক?
24/08/2026

কথা কি ঠিক?

রাশেদ খান বলেছেন,শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। দেশে ফিরলে তাকে গ্রে'প্তা'র করে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি ...
24/08/2026

রাশেদ খান বলেছেন,শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই। দেশে ফিরলে তাকে গ্রে'প্তা'র করে বিচারের মুখোমুখি করার প্রস্তুতি রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সারাদেশে ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগ প্...
24/08/2026

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সারাদেশে ১ লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার ৮০ শতাংশই হবে নারী।

মহেশখালী উপজেলার শিক্ষা প্রতিষ্টান কয়টি✌️🚩🇧🇩
23/08/2026

মহেশখালী উপজেলার শিক্ষা প্রতিষ্টান কয়টি✌️🚩🇧🇩

Address

Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when JAGO Moheshkhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share