JP Technical Training Center-JPTTC

JP Technical Training Center-JPTTC JPTTC is registered as a Skills Training Provider under section 16(1) of the NSDA Act, 2018.

JP Technical Training Center (JPTTC) was established in 2021, and JPTTC primarily started various training activities in Cox’s Bazar with the approval of the National Skills Development Authority (NSDA). After that, the institution spread out its training activities throughout Cox’s Bazar district. Since 2021, JPTTC has clustered all trades in one cantered and is promoting sectoral training in acc

ordance with the approval of NSDA. The Skill development training courses that we are providing offer maximum level-IV to the upper level from all aspects. It is our pleasure to inform you that JP Technical Training Center (JPTTC) is also offering you a well-decorated training venue for organizing training courses, seminars, meetings, workshops, and roundtable conferences, as well as guest room/dormitory facilities in Cox’s Bazar

দক্ষতা উন্নয়ন থেকে কর্মসংস্থানের পথে আরেকটি সফল পদক্ষেপ।দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সু...
25/08/2026

দক্ষতা উন্নয়ন থেকে কর্মসংস্থানের পথে আরেকটি সফল পদক্ষেপ।

দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি) কর্তৃক বাস্তবায়িত, ASSET ও BWCCI এর কারিগরি সহযোগিতায় এবং World Bank-এর অর্থায়নে পরিচালিত “Digital Marketing for Freelancing (Level-3)” এবং “Knit Sewing Machine Operation (Level-2)” প্রশিক্ষণ কার্যক্রমের চূড়ান্ত মূল্যায়ন ২২ আগস্ট ২০২৬, রোজ শনিবার, সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী পর্যায়ের এ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিদর্শন করেন Bangladesh Women Chamber of Commerce and Industry (BWCCI) এর সম্মানিত সভাপতি জনাব সঙ্গীতা আহমেদ এবং কোষাধ্যক্ষ জনাব শাহানা জেফ্রিন।

পরিদর্শনকালে তাঁরা প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণের পাশাপাশি তাঁদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় প্রশিক্ষণার্থীদের অভিজ্ঞতা, অর্জিত দক্ষতা, ভবিষ্যৎ পরিকল্পনা, ফ্রিল্যান্সিংয়ের সম্ভাবনা এবং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার প্রত্যাশা সম্পর্কে আগ্রহভরে জানতে চান। সম্মানিত অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে দক্ষতা অর্জনই সফলতার অন্যতম চাবিকাঠি। অর্জিত জ্ঞান ও দক্ষতার নিয়মিত চর্চা ও কার্যকর প্রয়োগের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব।

পরিদর্শন শেষে জেপিটিটিসির চেয়ারপার্সন জনাব জেসমিন প্রেমা এর সঙ্গে BWCCI প্রতিনিধিদের একটি ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট নারী উদ্যোক্তা জনাব নুরুন্নাহার এবং জনাব নয়ন সেলিনাসহ কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন সফল নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। আলোচনায় প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি, প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের পরিধি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

এই চূড়ান্ত মূল্যায়ন কার্যক্রম কেবল একটি প্রশিক্ষণের সমাপ্তি নয়, বরং প্রশিক্ষণার্থীদের নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি, অর্জিত দক্ষতার যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আত্মনির্ভরশীল হয়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে এবং সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
'
'



25/08/2026

I got over 500 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

দক্ষতা, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি)পরিদর্শন করেন রিহ্যাব এর সম্...
23/08/2026

দক্ষতা, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি)পরিদর্শন করেন রিহ্যাব এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব ড. আলী আফজাল।

দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে পরিচালিত কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে গত ১৮ আগস্ট ২০২৬ রিহ্যাব (REHAB) এর সম্মানিত প্রেসিডেন্ট, কৃষিবিদ গ্রুপ বাংলাদেশ (KGB) এর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, উদ্ভাবক, সফল উদ্যোক্তা এবং সমাজসেবক জনাব ড. আলী আফজাল মহোদয়, সিসিপ-রিহ্যাব কর্মসূচির আওতায় পরিচালিত প্রশিক্ষণের গুণগত মান ও কার্যকারিতা প্রত্যক্ষ করতে কক্সবাজারে অবস্থিত, জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি) পরিদর্শন করেন।

তাঁর এই সফর জেপিটিটিসি পরিবারের জন্য ছিল অত্যন্ত সম্মানের এবং অনুপ্রেরণার। দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং যুব সমাজকে দক্ষ করে তোলার ক্ষেত্রে ড. আলী আফজাল মহোদয়ের দীর্ঘদিনের অবদান ও নেতৃত্ব আমাদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। তাঁর উপস্থিতি প্রশিক্ষণার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চার করেছে।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি সেন্টারের বিভিন্ন ট্রেড ও প্রশিক্ষণ ল্যাব ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি তাদের প্রশিক্ষণ গ্রহণের অভিজ্ঞতা, শেখার অগ্রগতি, কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। একইসঙ্গে দক্ষতা উন্নয়নকে অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে উল্লেখ করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

জেপিটিটিসি এর আধুনিক প্রশিক্ষণ সুবিধা, ল্যাব ব্যবস্থাপনা, প্রশিক্ষণের গুণগত মান এবং প্রশিক্ষণার্থীদের আন্তরিক অংশগ্রহণ পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। দক্ষতা উন্নয়ন খাতে জেপিটিটিসি এর চলমান উদ্যোগ এবং যুব ও নারীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে তিনি প্রশংসার সঙ্গে উল্লেখ করেন। তাঁর ইতিবাচক মূল্যায়ন, পরামর্শ এবং উৎসাহব্যঞ্জক বক্তব্য আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে উৎসাহ জোগাবে।

পরবর্তীতে জেপিটিটিসি এর সম্মানিত চেয়ারপার্সন জনাব জেসমিন প্রেমা এবং প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় দক্ষতা উন্নয়ন খাতে বিদ্যমান সম্ভাবনা, প্রশিক্ষণের গুণগত মান বৃদ্ধি, বাজার চাহিদাভিত্তিক কারিকুলাম উন্নয়ন, শিল্পখাতের সঙ্গে সংযোগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

জেপিটিটিসি এর সম্মানিত চেয়ারপার্সন জনাব জেসমিন প্রেমা,প্রতিষ্ঠানের ভিশন, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বিশেষভাবে নারী, যুব এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য অধিকতর অন্তর্ভুক্তিমূলক ও কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি দক্ষ মানবসম্পদ গঠনের মাধ্যমে জাতীয় উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে জেপিটিটিসি এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাবের অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক অফিসার , জেপিটিটিসি এর সেন্টার ইনচার্জ এবং প্রশিক্ষকবৃন্দ।

পরিশেষে, রিহ্যাবের সম্মানিত প্রেসিডেন্ট ড. আলী আফজাল মহোদয় আশাবাদ ব্যক্ত করেন যে, জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (জেপিটিটিসি) বর্তমানের ন্যায়- ভবিষ্যতেও দেশের দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মসংস্থানমুখী মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে। তিনি কক্সবাজারের যুব-যুবাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল করে তুলতে জেপিটিটিসির অবদানের ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারণে নীতি-নির্ধারণী পর্যায়ে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং জেপিটিটিসির সম্মানিত চেয়ারপার্সন জেসমিন প্রেমার দূরদর্শী নেতৃত্ব, উদ্যমী প্রচেষ্টা ও দক্ষতা উন্নয়ন খাতে অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

19/08/2026

Address

বিএস টাওয়ার (কক্সবাজার সিটি কলেজের বিপরীত পাশে), আলির জাহাল, কক্সবাজার
Cox's Bazar
4701

Alerts

Be the first to know and let us send you an email when JP Technical Training Center-JPTTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share