উস্তায ইফতেখার

উস্তায ইফতেখার ফুসহা ইসলামিক ইনস্টিটিউট এ সবাইকে স্বাগতম।

22/05/2025

*মাদ্রাসায় পড়ে ও কেন ইবারত পড়তে পারি না?*

আমরা আরবী শিখি কুরআন-হাদীস বুঝার উদ্দেশ্যে। কিন্তু বাস্তবে দেখা যায়, অনেক মেধাবী ছাত্রও শুদ্ধভাবে ইবারত পড়তে পারে না। এর প্রধান কারণ হলো—ভুল পদ্ধতিতে আরবী শিক্ষা।

সবচেয়ে বেশি অবহেলা করা হয় শব্দ মুখস্থ (হিফযুল মুফরাদাত) ও সারফে দক্ষতা অর্জনের ক্ষেত্রে। অথচ নাহু বোঝার জন্য এ দুইটি বিষয় অপরিহার্য। জুরজানী রহ. নাহবেমীর শুরুতেই বলেছেন—নাহু বুঝতে হলে আগে শব্দভাণ্ডার মুখস্থ করতে হবে এবং সারফে পারদর্শী হতে হবে।

আমরা বিপরীত কাজ করি—ছাত্রদেরকে শব্দ ও সারফে শক্ত না করে সরাসরি নাহু শেখাই। ফলে তারা ইবারত পড়তে ও বুঝতে হিমশিম খায়।

এই সমস্যা দূর করতে হলে, আগে শব্দ ও সারফে দক্ষতা অর্জন করিয়ে, পরে প্রাথমিক কিতাব (যেমন: মুফীদুত তালিবীন, বাকুরাতুল আদব, কাসাসুন নাবিয়্যীন ইত্যাদি) তারকীবসহ পড়াতে হবে। এতে করে ধীরে ধীরে আরবীতে পারদর্শিতা আসবে ইন শা আল্লাহ।

আলিম / দাখিল / জেনারেল — যে কেউনাহু-সরফ কোর্সে ভর্তি হয়ে যান এখনই!📌 কোর্স: বেসিক টু এডভান্সআল্লাহ তাআলা বলেন:وَلَقَدْ ي...
21/05/2025

আলিম / দাখিল / জেনারেল — যে কেউ
নাহু-সরফ কোর্সে ভর্তি হয়ে যান এখনই!
📌 কোর্স: বেসিক টু এডভান্স

আল্লাহ তাআলা বলেন:
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
“আমি তো কুরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি। অতএব, কেউ আছে কি উপদেশ গ্রহণকারী?”
(সূরা আল-কামার: ১৭)

কোর্সের উপকারিতা:

শব্দের তাহকীক করতে পারবেন

গায়রে সহীহ ও সহীহ ক্রিয়াগুলোর তালীল করতে পারবেন

বাক্যের তারকীব বিশ্লেষণ করতে পারবেন

আরবিতে কথা বলতে পারবেন

হরকত ছাড়া আরবি পাঠ করতে পারবেন

⏳ মেয়াদ: মাত্র ২ মাস
🔥 স্পেশাল অফার: এখন ভর্তি হলে পাচ্ছেন ৫০% ছাড়!

আর দেরি না করে আজই ভর্তি হয়ে যান।
আরবি ভাষা শেখার স্বপ্নকে সত্যি করুন ইনশাআল্লাহ!

যোগাযোগ করুন এখনই!
ফুসহা ইসলামিক ইনস্টিটিউট

*আরবি ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা* আরবি ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা (কুরআন ও হাদীসের আলোকে)১. কুরআনুল করীম...
20/05/2025

*আরবি ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা*

আরবি ভাষা শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা (কুরআন ও হাদীসের আলোকে)

১. কুরআনুল করীম আরবি ভাষায় নাজিল হওয়া

রাসূল (সা.)-এর ভাষা ছিল আরবি

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, উপদেশ ও হাদীসসমূহ আরবি ভাষায়। তাই হাদীস বোঝার জন্যও আরবি শেখা আবশ্যক।

৩. কুরআন বুঝে পড়ার তাগিদ

আল্লাহ বলেন:

> তবে কি তারা কুরআনের ভাবার্থে চিন্তা করে না? না-কি তাদের অন্তরে তালা আছে?
(সূরা মুহাম্মদ: ২৪)

এই আয়াত থেকে বোঝা যায়, কুরআন শুধু তেলাওয়াত করার জন্য নয়, বরং বুঝে পড়ার জন্য। আর তা সম্ভব আরবি শেখার মাধ্যমেই।

৪. ইবাদতের অধিকাংশ অংশ আরবি ভাষায়

সালাতের কিরআত, তাকবীর, তাসবীহ, দোআ ইত্যাদি সবই আরবি ভাষায়। অর্থ না জানলে ইবাদতের স্বাদ ও আত্মিক গভীরতা অর্জন কঠিন।

৫. ইসলামী জ্ঞান অর্জনের জন্য দরকার আরবি ভাষা

ইসলামের মূল উৎস তিনটি:

কুরআন

হাদীস

ফিকাহ/ইজমা
এই তিনটি উৎসই মূলত আরবি ভাষায়। তাই ইসলামকে গভীরভাবে বুঝতে আরবি ভাষা শেখা অপরিহার্য।

উপসংহার

আরবি ভাষা শুধু একটি সাধারণ ভাষা নয়; এটি ইসলামের মূল চাবিকাঠি। কুরআন ও হাদীসের আলোকে প্রমাণিত হয় যে, মুসলমানদের জন্য আরবি ভাষা শেখা শুধু উপকারী নয়, বরং এক প্রকার আবশ্যক।

তাই আমাদের উচিত যথাসম্ভব চেষ্টা করে এই মহান ভাষাটি শেখা এবং তা দিয়ে কুরআন-হাদীস বোঝা।

আরবি প্রবাদ বাক্য কেন শিখবো?আরবি প্রবাদ বাক্য শুধু ভাষা শেখার মাধ্যম নয়, বরং এগুলো জীবনের বাস্তব শিক্ষা, নৈতিকতা ও বুদ্ধ...
16/05/2025

আরবি প্রবাদ বাক্য কেন শিখবো?
আরবি প্রবাদ বাক্য শুধু ভাষা শেখার মাধ্যম নয়, বরং এগুলো জীবনের বাস্তব শিক্ষা, নৈতিকতা ও বুদ্ধিমত্তার দিকনির্দেশনা দেয়। প্রবাদ শেখা আমাদের কথা বলার দক্ষতা, সাহিত্যিক রুচি ও ইসলামি জ্ঞান বাড়াতে দারুণভাবে সহায়ক।

"ٱلْعِلْمُ نُورٌ وَٱلْجَهْلُ ظَلَامٌ" — জ্ঞান হলো আলো, আর অজ্ঞানতা অন্ধকার।

শিক্ষার আলো সবার জন্য ছড়িয়ে পড়ুক।
#আরবিপ্রবাদবাক্য
ফুসহা অনলাইন ইসলামিক ইনস্টিটিউট

*সময়ের মূল্য অনস্বীকার্য* !এখনো যারা আমাদের *নাহু-সরফ* কোর্সে ভর্তি হননি, তাদের জন্য দারুণ একটি সুযোগ!কোর্সের আসন সংখ্যা...
15/05/2025

*সময়ের মূল্য অনস্বীকার্য* !

এখনো যারা আমাদের *নাহু-সরফ* কোর্সে ভর্তি হননি, তাদের জন্য দারুণ একটি সুযোগ!
কোর্সের আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যান।

*কোর্স ফি* :
মূল্য ছিল ১৫০০ টাকা,
বিশেষ ছাড়ে করা হয়েছিল ১০০০ টাকা,
আর এখন *সবার সুবিধা বিবেচনায় মাত্র ৭০০ টাকা* – সীমিত সময়ের জন্য!

এ সুযোগ হাতছাড়া করবেন না!
ফুসহা অনলাইন ইসলামিক ইনস্টিটিউট

*সময়কে কাজে লাগান* — *অনর্থক সময় নষ্ট নয়* !আমাদের বিশেষ অফারে *নাহু ও সরফ* -এর কোর্সে ভর্তি চলছে।সীমিত সময়ের জন্য এই *অফ...
14/05/2025

*সময়কে কাজে লাগান* — *অনর্থক সময় নষ্ট নয়* !
আমাদের বিশেষ অফারে *নাহু ও সরফ* -এর কোর্সে ভর্তি চলছে।
সীমিত সময়ের জন্য এই *অফারটি* চালু রয়েছে।

আজই ভর্তি হয়ে যান এবং আপনার *আরবি ব্যাকরণ* শুদ্ধ করুন!
ফুসহা অনলাইন ইসলামিক ইনস্টিটিউট

ইলমুস সরফ ও ইলমুন নাহু শিক্ষা কেন গুরুত্বপূর্ণ?প্রিয় সবাই,আমরা সবাই জানি যে ইলমুন নাহু (আরবি ব্যাকরণ) ও ইলমুস সরফ (শব্দে...
11/05/2025

ইলমুস সরফ ও ইলমুন নাহু শিক্ষা কেন গুরুত্বপূর্ণ?

প্রিয় সবাই,
আমরা সবাই জানি যে ইলমুন নাহু (আরবি ব্যাকরণ) ও ইলমুস সরফ (শব্দের রূপ পরিবর্তন) শিক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। এই দুটি বিষয় আরবি ভাষার মূল ভিত্তি এবং কুরআন, হাদীস, ফিকহ ও অন্যান্য ইসলামি জ্ঞান সঠিকভাবে বোঝার জন্য অপরিহার্য।

ইলমুন নাহু শেখায় কীভাবে বাক্য গঠন করতে হয়, যাতে অর্থের ভুল না হয়।

*ইলমুস সরফ শেখায় কীভাবে একেকটি শব্দের বিভিন্ন রূপ হতে পারে* , যা কুরআন ও হাদীসের সঠিক অর্থ বোঝার জন্য গুরুত্বপূর্ণ।

সুতরাং, এই দুটি বিজ্ঞান শেখার মাধ্যমে আমাদের আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধি পায় এবং কুরআন ও হাদীসের সঠিক ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়।

যারা শিখতে আগ্রহী তারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যান দ্রুত। Darus Salam Islamic Studies
শুভকামনায়!
ফুসহা অনলাইন ইসলামিক ইনস্টিটিউট

Address

কক্সবাজার
Cox's Bazar

Telephone

+8801867385161

Website

Alerts

Be the first to know and let us send you an email when উস্তায ইফতেখার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to উস্তায ইফতেখার:

Shortcuts

Share

Category