15/06/2026
সব শিশু তাদের অনুভূতির কথা মুখে বলতে পারে না।
যেসব শিশু মৌখিকভাবে (verbally) নিজেদের চাহিদা, অনুভূতি বা অসুবিধার কথা প্রকাশ করতে পারে না, তাদের জন্য ছবি-ভিত্তিক যোগাযোগ (Picture-Based Communication) একটি কার্যকর সহায়ক মাধ্যম হতে পারে।
😊 😢 😠
খুশি, দুঃখিত, রাগান্বিত, ভয় পাওয়া বা অসুস্থ লাগা—এ ধরনের অনুভূতিগুলো অনেক শিশু ভাষায় প্রকাশ করতে না পারলেও ছবির মাধ্যমে সহজে বোঝাতে পারে।
নিজের চাহিদা বা অনুভূতি প্রকাশ করতে না পারার কারণে অনেক শিশুর মধ্যে হতাশা (frustration) তৈরি হতে পারে, যা কখনও কখনও কান্না, চিৎকার, রাগ বা অন্যান্য challenging behaviours-এর মাধ্যমে প্রকাশ পায়।
ছবি-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা হলো AAC (Augmentative and Alternative Communication)-এর একটি অংশ। AAC এমন সব পদ্ধতিকে বোঝায়, যা একজন ব্যক্তিকে তার চাহিদা, অনুভূতি ও ভাবনা প্রকাশে সহায়তা করে।
এটি Autism Spectrum Disorder (ASD), speech and language delay, developmental delay এবং অন্যান্য communication difficulty থাকা শিশুদের জন্য বিশেষভাবে কার্যকর।
Early intervention শিশুর যোগাযোগ দক্ষতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর মাধ্যমে শিশু ধীরে ধীরে নিজের প্রয়োজন, পছন্দ ও অনুভূতি আরও স্পষ্টভাবে প্রকাশ করার সুযোগ পায় এবং অন্যদের সঙ্গে যোগাযোগও সহজ হয়।
ছবি-ভিত্তিক যোগাযোগের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মধ্যে PECS (Picture Exchange Communication System) একটি বহুল পরিচিত ও কাঠামোবদ্ধ পদ্ধতি।
প্রতিটি শিশুর প্রয়োজন আলাদা, তাই উপযুক্ত communication system নির্ধারণের জন্য specialist assessment প্রয়োজন।
📩 PECS ও AAC সম্পর্কে আরও জানতে এবং আপনার শিশুর জন্য এটি উপযোগী কিনা সে বিষয়ে পরামর্শ পেতে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।
শিশু বিকাশ বিশেষজ্ঞ
সানজিদা রহমান