১ নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • ১ নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়

১ নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় Primary school ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান পার্বত্য জেলা।

১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮/০৫...
16/05/2023

১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮/০৫/২০২৩খ্রিঃ থেকে ১ম প্রান্তিক মূল্যায়ন ২০২৩ নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীদেরকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
১নং উত্তর ঘুমধুম সপ্রাবি।

05/05/2023

১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়:
উপবৃত্তি জুলাই- ডিসেম্বর ২০২২ এর
টাকা যাবে শুধুমাত্র নগদের একাউন্টেঃ

👉 যেসকল শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইল নাম্বারে নগদের একাউন্ট খোলা নাই, তারা তাড়াতাড়ি নগদের একাউন্ট খোলে নিবেন। যাদের নগদে একাউন্ট খোলা আছে তাদের আর খোলা লাগবেনা।

👉 পোর্টালে শিক্ষার্থীদের যে মোবাইল নাম্বার দেয়া আছে সে মোবাইল নাম্বারে শুধু নগদের একাউন্টে উপবৃত্তির টাকা জমা হবে।
বিকাশ, রকেট বা অন্য কোন মোবাইল ব্যাংকিং নাম্বারে উপবৃত্তির টাকা যাবে না।

👉 নতুন করে কোন মোবাইল নাম্বার দেয়া যাবেনা বা মোবাইল নাম্বার পরিবর্তন করা যাবে না।

👉 ৪ দিনের জন্য পোর্টাল খোলে দেওয়া হবে। এই ৪ দিনে চাহিদা এন্ট্রি, ক্লাস্টারে প্রেরণ, যাচাই বাছাই ও অনুমোদন সম্পন্ন করতে হবে।

-সূত্র : অদ্যকার জুম মিটি

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা!রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ,মায়ার...
14/04/2023

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা!
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ,
মায়ার কুজ্মটিজাল যাক দূরে যাক !!

এতদ্বারা ১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান...
06/04/2023

এতদ্বারা ১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান, ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, শব ই কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর এবং সংরক্ষিত ছুটি উপলক্ষে আগামী ০৭ই এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ থেকে ২৯ই এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।
আগামী ৩০শে এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ রোজ রবিবার থেকে যথারীতি বিদ্যালয়ের সকল কার্যক্রম আরম্ভ হবে।

দৈনিক সমাবেশ০৬/০৪/২০২৩খ্রিঃ১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়,নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
06/04/2023

দৈনিক সমাবেশ
০৬/০৪/২০২৩খ্রিঃ
১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়,
নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।

কারক নির্ণয়ের সহজ কৌশল।খুব সহজেই কারক নির্ণয় করতে চাইলে মনোযোগ দিয়ে পড়ুনঃ--
29/03/2023

কারক নির্ণয়ের সহজ কৌশল।
খুব সহজেই কারক নির্ণয় করতে চাইলে মনোযোগ দিয়ে পড়ুনঃ--

27/03/2023

অসাধারণ! এক বার অন্তত পড়ুন।

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন,চিঠিটির বাংলায় অনুবাদ পড়ুন, প্লিজ:

প্রিয় অভিভাবক,

কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু আসে-যায় না।

একজন খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন, দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!!

একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না।

প্লিজ,আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্র সুখী মানুষ নন।

অনেক শুভেচ্ছাসহ -
প্রিন্সিপাল

(সংগৃহীত)

26/03/2023
১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক অদ্যকার আয়োজিত "মা ও অভিভাবক সমাবেশ- মার্চ/২০২৩খ্রিঃ" এর স্থিরচিত্র।
16/03/2023

১নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক অদ্যকার আয়োজিত "মা ও অভিভাবক সমাবেশ- মার্চ/২০২৩খ্রিঃ" এর স্থিরচিত্র।

Address

Cox's Bazar
4750

Telephone

+8801813058340

Website

Alerts

Be the first to know and let us send you an email when ১ নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ১ নং উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়:

Shortcuts

Share

Category