Choufaldandi Nutan Mahal Rahmania Dakhil Madrasah

Choufaldandi Nutan Mahal Rahmania Dakhil Madrasah Chowfaldandi Natun Mohal Rahamania Madrasha is a well-known Secondary Madrasha situated at COX’S BAZAR Sadar.

আলহামদুলিল্লাহ
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর-বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণের লক্ষ্যে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী অন্যতম প্রধান বিদ্যাপীঠ- চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ধরে ইন্টারনেট জগতে প্রবেশ করেছে। এই পেইজের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপীঠ ও এর কার্যক্রমের তথ্যাবলি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি/বেসরকারি অফিসসহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দে’য়াই আমাদের অন্যতম মূল লক্ষ ও উদ্দেশ্য। এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা তথা সুন্দর একটি সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। পেইজটি বর্তমান সরকারের “ডিজিটাল বাংলাদেশ” গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং তৃণমূল পর্যায়ে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সেবার মান বৃদ্ধি ও উন্নত করবে-এ লক্ষে পেইজটি যথাযথ ব্যবহারের মাধ্যমে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। সর্বশেষে, এর সাথে সংশ্লিষ্ট সকল কলা-কুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ।

Read More..

আগামী কাল পতাকা অর্ধনমিত থাকবে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ২০২৬ তারিখে ইন্তেকালে করেছেন (...
14/07/2026

আগামী কাল পতাকা অর্ধনমিত থাকবে
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ২০২৬ তারিখে ইন্তেকালে করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি আধুনিক কাতারের রূপকার হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশে এবং প্রবাসীদের অকৃত্রিম বন্ধু ছিল। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আগামী ১৫ জুলাই ২০২৬ রোজ বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণে উপস্থিত সুপার মো: মিজানুর রহমান,  প্রতিষ্ঠাতা জনা...
25/06/2026

চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণে উপস্থিত সুপার মো: মিজানুর রহমান, প্রতিষ্ঠাতা জনাব ফয়েজুর রহমানের সন্তান মৌ: রফিকুল ইসলাম ও অতিথি এবং সম্মানিত শিক্ষকবৃন্দ। 💓💓💓

24/06/2026

চৌফলদণ্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসায় _ অধ্যয়নরত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৫/০৬/২৬ ইং তারিখ ইবতেদায়ী ( ৪র্থ থেকে দাখিল ৯বম ) অর্ধ - বার্ষিক এবং ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের প্রাক- নির্বাচনী পরীক্ষা আরম্ভ হতে যাচ্ছে । প্রত্যেক শিক্ষার্থীদের যথাসময়ে মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে এবং সেই সাথে মাদ্রাসার বকেয়া বেতন এবং পরীক্ষার ফি প্রদান করে প্রবেশ পত্র সংগ্রহ করে পরীক্ষার হলে প্রবেশ করার জন্য নির্দেশ দেওয়া গেল
নির্দেশ ক্রমে
‌‌মোঃমিজানুর রহমান
সুপারিনটেনডেন্ট
চৌফলদণ্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা
সদর, কক্সবাজার
মোবাইল: 01816-166469

12/05/2026

📌 কুরবানীর জরুরি ৬৬ টি মাসয়ালা 🌙
১. কার উপর ওয়াজিব? জিলহজ্জ মাসের ১০ তারিখ সুবহে সাদিক থেকে ১২ তারিখ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ (৭.৫ ভরি স্বর্ণ / ৫২.৫ ভরি রুপা বা সমমূল্যের নগদ টাকা) থাকলে কুরবানী ওয়াজিব।
২. নিসাবের মেয়াদ: মাত্র ৩ দিন (১০, ১১ ও ১২ জিলহজ্জ)।
৩. উত্তম দিন: ১০ তারিখে করা সবচেয়ে উত্তম।
৪. নাবালক: নাবালকের সম্পদ থাকলেও কুরবানী ওয়াজিব নয়।
৫. অসুস্থ মস্তিষ্ক: বালেগ কিন্তু মানসিকভাবে সুস্থ নয়, এমন ব্যক্তির উপর ওয়াজিব নয়।
৬. নাবালকের পক্ষে: অভিভাবকের পক্ষ থেকে দেওয়া মুস্তাহাব।
৭. দরিদ্রের কুরবানী: ওয়াজিব নয়, তবে কুরবানীর নিয়তে পশু কিনলে তা জবাই করা ওয়াজিব।
৮. সময় পার হলে: কেউ সময়মতো দিতে না পারলে একটি ছাগলের মূল্য সদকা করতে হবে। পশু কেনা থাকলে সেটিই সদকা করতে হবে।
৯. শুরুর সময়: ঈদের নামাজের আগে কুরবানী জায়েজ নেই। তবে জরুরি কারণে নামাজ না হলে সূর্য ঢলার পর করা যাবে।
১০. রাতে কুরবানী: ১০ ও ১১ তারিখ রাতে জায়েজ, ১২ তারিখ রাতে জায়েজ নেই।
১১. জায়েজ পশু: গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল ও ভেড়া।
১২. লিঙ্গ: পুরুষ বা মহিলা (নর/মাদী) উভয় দিয়ে হবে।
১৩. বয়স: উট ৫ বছর; গরু/মহিষ ২ বছর; ভেড়া/ছাগল/দুম্বা ১ বছর। (ভেড়া/দুম্বা দেখতে ১ বছরের মতো হলে ৬ মাস হলেও চলে)।
১৪. শরীক: গরু/মহিষ/উটে সর্বোচ্চ ৭ জন। ছাগল/ভেড়াতে ১ জন।
১৫. বন্টন: ভাগে কম-বেশি হলে কারো কুরবানী হবে না (পাল্লা দিয়ে মাপতে হবে)।
১৬. শুধু গোশত খাওয়ার নিয়ত: কারো যদি শুধু খাওয়ার নিয়ত থাকে, তবে কারো কুরবানী হবে না।
১৭. আকিকা: বড় পশুতে আকিকা দেওয়া জায়েজ।
১৮. হারাম টাকা: কারো টাকা সম্পূর্ণ হারাম হলে কারো কুরবানী হবে না।
১৯. একা কিনে শরীক নেওয়া: ধনী ব্যক্তি চাইলে পারবেন, তবে দরিদ্র ব্যক্তি একা করার নিয়তে কিনলে পরে শরীক নিতে পারবেন না।
২০. উত্তম পশু: রিষ্টপুষ্ট ও সুন্দর পশু সুন্নত।
২১. তিন পায়ে চলা: তিন পায়ে ভর করে চললে (এক পা অকেজো হলে) হবে না।
২২. রুগ্ন পশু: অতি দুর্বল পশু দিয়ে হবে না।
২৩. দাঁতহীন: দাঁত না থাকলে বা ঘাস খেতে না পারলে হবে না।
২৪. শিং: জন্মগত না থাকলে হবে, কিন্তু ভেঙে মগজ ক্ষতিগ্রস্ত হলে হবে না।
২৫. লেজ/কান: অর্ধেক বা তার বেশি কাটা থাকলে হবে না।
২৬. অন্ধ: অন্ধ পশু দিয়ে কুরবানী হবে না।
২৭. হারিয়ে গেলে: ধনী হলে আবার কিনতে হবে। দরিদ্রের জন্য পাওয়া গেলে দুটিই দেওয়া ওয়াজিব।
২৮. গর্ভবতী পশু: কুরবানী জায়েজ।
২৯. পেটের বাচ্চা: জীবিত পাওয়া গেলে সেটিও জবাই করতে হবে।
৩০. প্রসব অবস্থা: জবাই করা জায়েজ তবে মাকরূহ।
৩১. কেনার পর খুঁত: ধনীর জন্য নতুন কিনতে হবে, দরিদ্রের জন্য সেটিই জায়েজ।
৩২. ভুল বয়স: বিশ্বাস করে কেনার পর বয়স কম বের হলে কুরবানী হয়ে যাবে, তবে বিক্রেতা গুনাহগার হবে।
৩৩. স্থান: পরিষ্কার-পরিচ্ছন্ন জায়গায় জবাই করা উত্তম।
৩৪. কে জবাই করবে? নিজে করা উত্তম।
৩৫. বন্ধ্যা পশু: কুরবানী হবে।
৩৬. একাধিক ব্যক্তির ছুরি চালানো: সবাইকে 'বিসমিল্লাহ' বলতে হবে।
৩৭. উপকৃত হওয়া: পশুর দ্বারা কাজ করানো বা হালচাষ নাজায়েজ।
৩৮. হালচাষ করলে: সমপরিমাণ টাকা সদকা করতে হবে।
৩৯. পশুর দুধ: পান করা যাবে না।
৪০. দুধ দোহন করলে: সদকা করতে হবে।
৪১. শরীক মারা গেলে: ওয়ারিশদের অনুমতি নিয়ে কুরবানী করা যাবে।
৪২. বাচ্চা দিলে: বাচ্চা জীবিত সদকা করতে হবে।
৪৩. মৃতের পক্ষ থেকে: ওসিয়ত না করলে গোশত খাওয়া যাবে।
৪৪. কতদিন রাখা যাবে: যতদিন ইচ্ছে রাখা যায়।
৪৫. অনুমান করে ভাগ: নাজায়েজ, ওজন করতে হবে।
৪৬. গরিবের অংশ: না দিলে কুরবানী হবে তবে কৃপণতা হবে।
৪৭. গোশত বিক্রি: নাজায়েজ।
৪৮. কসাইয়ের পারিশ্রমিক: গোশত দিয়ে দেওয়া যাবে না, নগদ টাকা দিতে হবে।
৪৯. অস্ত্র: ধারালো হতে হবে।
৫০. চামড়া ছাড়ানো: পশু নিস্তেজ হওয়ার আগে নয়।
৫১. সামনে জবাই: এক পশুর সামনে অন্য পশু জবাই করা নিষেধ।
৫২. অমুসলিমকে গোশত: দেওয়া যাবে।
৫৩. মারা গেলে বা ছিনতাই হলে: ধনী হলে আবার কিনতে হবে।
৫৪. মুসাফির: কুরবানী ওয়াজিব নয়।
৫৫. অনুমতি: অন্যের পক্ষ থেকে দিলে অনুমতি লাগবে।
৫৬. গোশত খাওয়া: মুস্তাহাব।
৫৭. ঋণ নিয়ে কুরবানী: জায়েজ (সুদ ছাড়া)।
৫৮. হাজী: মুসাফির থাকলে ওয়াজিব নয়।
৫৯. পাগল পশু: ঘাস না খেলে না।
৬০. নবীর (সা.) পক্ষ থেকে: উত্তম আমল।
৬১. খাসি পশু: জায়েজ ও উত্তম।
৬২. বিদেশে অবস্থান: দেশে আপনার নামে কুরবানী দিলেও হবে।
৬৩. চামড়া: নিজে ব্যবহার করা যায়, বিক্রি করলে টাকা সদকা করা ওয়াজিব।
৬৪. জবাইকারীর হাদিয়া: পারিশ্রমিকের বাইরে হাদিয়া দেওয়া উত্তম।
৬৫. হাঁস-মুরগি: কুরবানীর নিয়তে জবাই করা যাবে না।
৬৬. জীবিত ব্যক্তির পক্ষ থেকে: সওয়াব পৌঁছাতে কুরবানী করা জায়েজ।

আল্লাহ আমাদের সবার কুরবানী কবুল করুন। আমিন। 🤲

শুধু মাত্র নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন, আমার প্রতিষ্ঠানে আগ্রহী শিক্ষকরা সাড়া দিন৬ জন শিক্ষক প্রয়োজন। ইন নং১০৬৩১৩NTR...
15/04/2026

শুধু মাত্র নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন, আমার প্রতিষ্ঠানে আগ্রহী শিক্ষকরা সাড়া দিন

৬ জন শিক্ষক প্রয়োজন। ইন নং১০৬৩১৩
NTRCA এর পরবর্তী বিজ্ঞপ্তি মারফত কক্সবাজার জেলার সদর উপজেলার অন্তর্গত চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসায় শূন্য পদে ৬ জন শিক্ষকের চাহিদা পেশ করা হলো।

আন্তরিক, আদর্শবান ও যোগ্য আগ্রহী প্রার্থীরা আবেদন সাবমিট করতে পারেন ইনশাআল্লাহ।
০১। সহকারী মৌলভী (ক্বারী ৩৩১) ১জন।
০২। সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৩২৭)
০৩। সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান ৩৩০) ১জন
০৪। সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৩১৩) ১জন।
০৫। সহকারী মৌলভী (আরবি ৩৭৮) ১জন।
০৬। ইবতেদায়ি মৌলভী (২০২) ১জন
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন

মোঃমিজানুর রহমান
সুপারিন্টেন্ডেন্ট।
চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা সদর কক্সবাজার
মোবাইল ০১৩০৯১০৬৩১৩/০১৮১৬১৬৬৪৬৯

13/04/2026

৮ম শ্রেনী ২০২৬ সালের রেজিষ্ট্রশন নোটিশ:
চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসায় অধ্যায়নরত ২০২৬ সালের ৮ম শ্রেনীর সকল ছাত্র ছাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১৩/০৪/২০২৬ ইংরেজি তারিখ হতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৮ম শ্রেনীর রেজিষ্ট্রেশন ফরম বিতরন করা হবে।সকল ছাত্র ছাত্রী কে মাদ্রাসা অফিস কক্ষে উপস্থিত হয়ে সহ সুপার ফজলুল করিম /শ্রেণি শিক্ষকের কাছ থেকে রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করে সঠিকভাবে ফরম ফিলাপ করে নিন্মোক্ত ডকুমেন্ট সহ আগামী ২০/০৪/২০২৬ তারিখের মধ্যে সহ সুপারের কাছে জমা দিতে হবে। রেজিষ্ট্রশন ফরমের সাথে যে সকল ডকুমেন্ট সংযুক্ত করে দিতে হবে তা হল :সদ্য তোলা ২কপি রঙ্গিন ছবি, ২০২৪ সালের ৬ষ্ট শ্রেনীর রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি ১টি।সঠিক মেবাইল নম্বর ১টি।
বি:দ্র:২০২৪ সালের ৬ষ্টশ্রেনীর রেজিষ্ট্রেশন নম্বর না থাকলে ২০২৬ সালে ৮ম শ্রেনীতে রেজিষ্ট্রেশন হবেনা।বিষয়টি অতীব জরুরী। নোটিশে উল্লেখিত তথ্য সমূহ জমা দিয়ে ফরম পূরণ করতে নির্দেশনা দেওয়া গেল।
নির্দেশ ক্রমে
মোঃমিজানুর রহমান
সুপারিন্টেন্ডেন্ট
চৌফলদন্ডী নতুন মহাল রুমানিয়া দাখিল মাদ্রাসা
সদর কক্সবাজার
মোবাইল ০১৩০৯১০৬৩১৩

কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসায় আজ২৫ মার্চ  বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধা...
25/03/2026

কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসায় আজ২৫ মার্চ বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন।

ক) পতাকা বিধি অনুযায়ী সকল মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন।
২৬ মার্চ ২০২৬ সকাল ৮:০০ টায়
খ) জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ
ও ডিসপ্লে প্রদর্শন।

গ) রচনা, হামদ ও নাত, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন।

ঘ) মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা-সভা আয়োজন।

কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা পরিচালনার স্বার্থে ও নিয়মিত কমিটি গঠনের লক্ষে...
19/02/2026

কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা পরিচালনার স্বার্থে ও নিয়মিত কমিটি গঠনের লক্ষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৫ এর প্রবিধান ৬৪(২) অনুসারে এতদ্বারা এড-হক কমিটি গঠনের অনুমতি প্রদান করা হলো। আগ্রহী শিক্ষক, অভিভাবকদের অফিসে যোগাযোগ করে সভাপতি,অভিভাবক, শিক্ষক প্রতিনিধি
ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ করা হল

অনুরোধ ক্রমে
মোঃমিজানুর রহমান
সুপারিন্টেন্ডেন্ট
চৌফলদন্ডী নতুন মহাল রহমানিয়া দাখিল মাদ্রাসা
সদর কক্সবাজার
যোগাযোগ ০১৩০৯১০৬৩১৩/০১৮১৬১৬৬৪৬৯

31/01/2026

Address

Chowfaldandi
Cox's Bazar
4702

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801816166469

Alerts

Be the first to know and let us send you an email when Choufaldandi Nutan Mahal Rahmania Dakhil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Choufaldandi Nutan Mahal Rahmania Dakhil Madrasah:

Shortcuts

Share

Category