Coxswain Multimedia School

Coxswain Multimedia School Education Website

19/10/2025
মাথায় কত প্রশ্ন আসেপেনসিলে HB বা 2B-এর অর্থ কী?লিখতে লিখতে তোমার হাত ব্যথা হয়ে যাবে, তারপরও পেনসিল শেষ হবে না। কেন? কার...
22/01/2025

মাথায় কত প্রশ্ন আসে
পেনসিলে HB বা 2B-এর অর্থ কী?

লিখতে লিখতে তোমার হাত ব্যথা হয়ে যাবে, তারপরও পেনসিল শেষ হবে না। কেন? কারণ, একটি পেনসিল দিয়ে প্রায় ৪৫ হাজার শব্দ লেখা যায়। পেনসিল দিয়ে দাগ টেনে তুমি একটানা ৩৫ মাইল চলে যেতে পারবে। দেখতেই পাচ্ছ, পেনসিলের অনেক গুণ। এক হিসাবে দেখে গেছে, শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবছর ২০০ কোটি পেনসিল ব্যবহার করা হয়। আমাদের দেশে কতটা ব্যবহার করা হয়, তার সঠিক পরিসংখ্যান না থাকলেও এর পরিমাণ কম নয়। এই পেনসিলেরও আছে রকমভেদ। কোনোটার লেড (Lead) নরম, কোনোটা শক্ত। আবার কোনোটা বেশি কালো দাগ টানা যায়, কোনোটায় হালকা। এসব গুণাগুণের ওপর ভিত্তি করে পেনসিলকে তিনটি প্রধান ভাগে ভাগ করেছে। লেড শক্ত হলে তাকে H (Hard) দিয়ে পেনসিলের গায়ে দেখানো হয়। পেনসিল কত কালো বা ঘন লিখবে, তা প্রকাশ করতে ব্যবহার করা হয় B (Bold) দিয়ে। আবার সেটা কত সুন্দরভাবে লিখবে, তা প্রকাশ করা হয় F (Fine Point) দিয়ে। পেনসিলের লেড যত শক্ত হবে, ঐ-এর মাত্রাও বেড়ে 2H, 3H, 4H, 5H ইত্যাদি হবে। আবার এর দাগ যত ঘন হবে, ই-এর মাত্রাও তেমন বেড়ে 2B, 3B, 4B, 5B হবে। তবে সাধারণভাবে আমরা ব্যবহার করি HB পেনসিল। যার মানে পেনসিলের লেড শক্ত এবং সেই সঙ্গে যথেষ্ট কালোও বটে।

08/01/2025

ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং
সারা দেশব্যাপী আগামী ২০/০১/২০২৫ ইং থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত
বাড়ি, বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
যাদের জন্ম ০১/০১/২০০৮ সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
=====================
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে......

০১। অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক)
০২। শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
০৩। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ (আবশ্যক)
০৪। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন পত্র (আবশ্যক)
০৫। চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশ/পারিবারিক সনদ (আবশ্যক)
০৬। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (মৃত হলে মৃত্যু সনদ) (আবশ্যক)
০৭। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও কাবিন নামা (যদি বিবাহিত হয়)
০৮। ভাই/বোন/চাচা/ফুফু যেকোন ৩ জনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার। (আবশ্যক)
০৯। দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
১০ । বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
১১। ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
১২। খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
১৩। রক্তের গ্রুপের রিপোর্ট
১৪। জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক)

অফিসের ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন)।

30/11/2024

সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠিটির বাংলায় অনুবাদ :

প্রিয় অভিভাবক,
কয়েক দিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

👉একটা বিষয় মনে রাখবেন যে, যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, যার গণিত শেখার কোনো দরকার নেই।

👉একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্যের প্রয়োজন নেই।

👉একজন সংগীতশিল্পী হবে, যে রসায়নে কত নম্বর পেয়েছে তাতে তাঁর ভবিষ্যতে কিছু আসে-যায় না ৷

👉একজন খেলোয়াড় হবে, তাঁর শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি।

👉যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা হবে খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলে প্লিজ, তাদের নিজেদের ওপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না।

👉তাদেরকে বুঝিয়ে বলবেন যে, পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়, এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে।

👉আপনি আপনার সন্তানকে আজই বলুন যে, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তার বিচার করবেন না!

👉প্লিজ, এই কাজটি করুন, যখন এটা করবেন দেখবেন যে, আপনার সন্তান একদিন পৃথিবীটাকে জয় করবে!

👉একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষায় কম নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না ৷

👉প্লিজ, আরেকটা কথা মনে রাখবেন যে, এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্ৰ সুখী মানুষ নন ৷

ভর্তি চলছে!   ভর্তি চলছে!   ভর্তি চলছে!কক্সন মাল্টিমিডিয়া স্কুলে ভর্তি চলছে। আগামী ১লা ডিসেম্বর, কেজি থেকে পঞ্চম শ্রেণী...
28/11/2024

ভর্তি চলছে! ভর্তি চলছে! ভর্তি চলছে!

কক্সন মাল্টিমিডিয়া স্কুলে ভর্তি চলছে।
আগামী ১লা ডিসেম্বর, কেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হবে।
আমাদের সেবাসমূহ:
-উন্নত পাঠদান
-প্রতি ক্লাসে আসন সংখ্যা ৩০
-ক্লাসের পাঠ ক্লাসে আদায়
-ধর্মীয় মূল্যবোধের উপর বিশেষ গুরুত্বারোপ
-তাজবীদ সহকারে বিশুদ্ধ কোরআন শিক্ষা
-ইংরেজি ভাষার উপর বিশেষ গুরুত্বারোপ

আপনার বাচ্চার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ভর্তির জন্য যোগাযোগ করুন। কক্সন বীচ পয়েন্ট, ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।
০১৫১৮-৩০৯৩৭৯
০১৬১৬-৯৫৮৩৪৩
সম্পূর্ণ স্কুল CCTV ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত

Address

Cox's Bazar

Telephone

+8801876028633

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coxswain Multimedia School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Coxswain Multimedia School:

Shortcuts

Share