সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Cox's Bazar
  • সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা

সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, Education, Surajpur, Chakaria, Cox's Bazar.

সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যা ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি দীনি ও আধুনিক শিক্ষার মাধ্যমে আলোকিত সমাজ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ।

25/08/2026

বন্ধের নোটিশ

সম্মানিত সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী ২৬ ও ২৭/০৮/২০২৬ ইং, রোজ বুধবার ও বৃহস্পতিবার মাদ্রাসার সকল কার্যক্রম দুই দিনের জন্য বন্ধ থাকবে।

ইনশাআল্লাহ, আগামী ২৯/০৮/২০২৬ ইং, রোজ শনিবার থেকে মাদ্রাসার সকল কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে।

আদেশক্রমে
জনাব:জাকের হোসাইন
সুপার

সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

সুরাজপুর , চকরিয়া, কক্সবাজার।

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ ০৫ আগস্ট মজিদিয়া হোসাইনিয...
05/08/2026

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ ০৫ আগস্ট মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এক দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার সুপার, শিক্ষক-শিক্ষিকামন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে জুলাই-পরবর্তী বর্তমান সরকারের সফলতা, সুশাসন, উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা এবং দেশের স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

সবুজ মাদ্রাসা ক্যাম্পাস, সমৃদ্ধ ভবিষ্যৎ!❤️আজ আমাদের ঐতিহ্যবাহী সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্...
25/07/2026

সবুজ মাদ্রাসা ক্যাম্পাস, সমৃদ্ধ ভবিষ্যৎ!❤️

আজ আমাদের ঐতিহ্যবাহী সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষকদের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী নিজ হাতে এই চারা গাছগুলো রোপণ করেন।

শিক্ষকদের এই উদ্যোগ দেখে আমাদের প্রিয় শিক্ষার্থীরাও যেন প্রকৃতিকে ভালোবাসতে শেখে, গাছ লাগাতে উৎসাহিত হয় এবং পরিবেশ রক্ষায় সচেতন হয়ে ওঠে—এটাই আমাদের মূল লক্ষ্য। একটি গাছ লাগানো মানে একটি জীবনকে বাঁচিয়ে রাখা, যা আমাদের আগামী প্রজন্মকে একটি সুন্দর ও বাসযোগ্য ক্যাম্পাস উপহার দেবে।

আসুন, আমরা সবাই যার যার অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাই এবং পরিবেশের যত্ন নিই। 🌳💚

#সুরাজপুর_মাদ্রাসা #বৃক্ষরোপণ #সবুজ_ক্যাম্পাস #শিক্ষকদের_উদ্যোগ

25/07/2026

যখন গুরু-শিষ্য এক মাঠে...!
ক্লাসরুমের গাম্ভীর্য পেরিয়ে ফুটবলের আনন্দ!
ক্লাসরুমের ডাস্টার, চক আর খাতার মূল্যায়ন ভুলে আজ সবাই নেমেছিল সবুজ গালিচায়। একদিকে প্রিয় শিক্ষকদের চেনা হাসিমুখ, অন্যদিকে শিক্ষার্থীদের অফুরন্ত এনার্জি—সব মিলিয়ে মাঠজুড়ে ছিল শুধুই আনন্দের হুল্লোড়...!❤️

23/07/2026

বন্যাদুর্গত শিক্ষক-কর্মচারীদের পাশে সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আমাদের অত্র প্রতিষ্ঠানের এবং সুরাজপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের অনেক সম্মানিত শিক্ষক ও কর্মচারী পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই চরম দুর্দিনে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আজ ২৩ জুলাই ২০২৬ ইং তারিখে বন্যাদুর্গত শিক্ষক ও কর্মচারীদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব সানাউল্লাহ মহোদয়ের বিশেষ উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষকদের এই সংকটে পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এ সময় মাদ্রাসার অন্যান্য শিক্ষক, কর্মচারী ও কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ছোট্ট প্রয়াসকে কবুল করুন, দেশের এই বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি দান করুন এবং আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকাসহ দেশের সকল বন্যাদুর্গত মানুষকে হেফাজত করুন। আমিন..!🤲
ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ,সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..!😭সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এর ২০২৫ সালের দাখিল পরিক্ষা...
22/07/2026

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন..!😭

সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এর ২০২৫ সালের দাখিল পরিক্ষার্থী (জাহেদুল ইসলাম) সুরাজপুর মগ পাড়া বিল এলাকায় দু'জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে রাতের বেলায় দোকান থেকে ঘরে ফেরার পথে মোবাইল এবং নগদ টাকা লুটপাট করার পর ধারালো কিরিচ দিয়ে ছুরিকাঘাত করে ফেলে যায়...!
স্হানীয় মুসল্লীরা রাস্তায় রক্তাক্ত অবস্থায় দেখে। তাৎক্ষণিক চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে তারা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন।
সপ্তাহ খানেক চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ICU তে থাকাকালীন আজ ১০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন....!
আমরা সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। স্হানীয় কুলাঙ্গার সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে বিচারকার্য পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি...!
দ্রততর আমাদের ছাত্রের খুনীর বিচার হউক।

হাম ও রুবেলা টিকা সম্পন্ন, সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। আমাদের কোমলমতি শিশুদের সুস্থ ও নিরাপদ ...
21/07/2026

হাম ও রুবেলা টিকা সম্পন্ন, সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।
আমাদের কোমলমতি শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে হাম ও রুবেলা (Measles-Rubella) টিকার কোনো বিকল্প নেই। হাম একটি অত্যন্ত সংক্রামক ও মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের নিউমোনিয়া ও মারাত্মক ডায়রিয়ার মতো জটিল ঝুঁকিতে ফেলতে পারে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৬ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে হামের টিকা দেওয়ার জন্য অনুরোধ করছি। অতীতে টিকা নিয়ে থাকলেও, বিশেষজ্ঞদের মতে ক্যাম্পেইনের নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত ডোজ নেওয়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বৃদ্ধি করে।
#হামেরটিকা #স্বাস্থ্যসুরক্ষা #শিশুরস্বাস্থ্য #শিক্ষাই_আলো #সচেতনতা

দাখিল পরীক্ষা ২০২৬-এর ফলাফল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি...!আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ই...
19/07/2026

দাখিল পরীক্ষা ২০২৬-এর ফলাফল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি...!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা -এর প্রিয় দাখিল পরীক্ষার্থী স্নেহের শিক্ষার্থীরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ পরিশ্রম আর অধ্যাবসায়ের চূড়ান্ত মূল্যায়ন তথা দাখিল পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী দিনগুলোতে (২৮/২৯)৷ তারিখে একযোগে প্রকাশিত হতে যাচ্ছে। আল্লাহর অশেষ মেহেরবানীতে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবছরের মতো এবারও তাদের মেধার স্বাক্ষর রেখে অনন্য ফলাফল অর্জন করবে, ইনশাআল্লাহ। পরীক্ষা শেষ হওয়ার পর থেকে প্রতিটি মুহূর্ত তোমরা যেভাবে উৎকণ্ঠার সাথে পার করেছ, আল্লাহ তাআলা যেন তার উত্তম প্রতিদান স্বরূপ তোমাদের মুখে হাসির সুবাতাস বইয়ে দেন...!❤️🤲

Address

Surajpur, Chakaria
Cox's Bazar
MANIKPUR-4741

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুরাজপুর মজিদিয়া হোসাইনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share