শেষ চিঠি

শেষ চিঠি

Share

দয়া করে ফলো দিয়ে পাশে থাকবেন 🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹

18/04/2024

রাগের মাথায় মিমের পেটে লাথি মেরে ছিলাম কিছু দিন আগে'ভেবেছিলাম আমি লাথি মারার আগেই মিম সড়ে যাবে। কিন্তু না মিম সড়েনি'
লাথিটা ওর পেটের উপর গিয়ে লাগলো।মিম
আমার দিকে চেয়ে রইলো'কিছু বলতে সাহস হয়নি'আমাকে অনেক ভয় পায় সে।

ঐসময় মিম প্রেগন্যাট ছিলো।

আমি মনে মনে অনেকটা ভয় পেয়ে গেছিলাম'
আমার মাথায় চিন্তা ঢুকে গেলো।
এখন যদি মিমের কিছু হয়ে যায়'আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম'মিমের গর্ভে আমার ছেলে বা মেয়ে সন্তানের কিছু হয়ে যায়।

মিম আমার দিকে তাকিয়ে কান্নার স্বরে বলে"তুমি আমায় লাথি মেরেছ না'একদিন আমার জন্য পস্তাবে।

আমি মিমকে কিছু বলিনি'শুধু ভাবতাম মেয়েটা এমন চুপচাপ কেন'অন্য মেয়েদের মত রেগে কিছু বলে না কেন।কিছুদিন আগে রাতে খাবার খাওয়ার মাঝে কষে একটা চড় মেরে ছিলাম।মেয়েটা ভাত না খেয়ে উঠে চলে গেলো।একটা কথা নিয়ে তর্ক করে ছিলো আর'যখন আমার মাথা ঠান্ডা হয়েছে।

আমি ভাতের প্ল্যাট নিয়ে ওর কাছে গেলাম।বললাম'ভাত না খেয়ে উঠে চলে আসলে কেন?মিম আমার কথার কোনো সাড়া শব্দ দিলো না'

আমি ওর পাশে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললাম'দেখ একটু একটু এমন হয়'তাই বলে যে ভাত খাবা না এটা কিন্তু আমার একদম পছন্দ না'
মিম আমার কথার উত্তরে বলে"বাবা মায়ের ঘর বাড়ি ছেড়ে তোমার বাড়ি এসেছি'তোমার সাথে সারাজীবন একসাথে বাঁচবো বলে'আর তুমি সেই কি না'কথায় কথায় আমাকে মারো'তাহলে আমি কার কাছে যাবো।

মিম মাঝে মধ্যে কিছু কথা বলে'আমার মন একদম ঘেমে যায়'আমি বললাম'ঠিক আছে আর মারবো না তোমাকে'এখন ভাত খেয়ে নাও?
মিম বলল'দেখ না রাগ করে আছি'তুমি আমাকে খাইয়ে দাও'ওর কথায় আমি হাসি দিয়ে বললাম'পাগলী মেয়ে একটা'মিমকে ভাত খাইয়ে দিলাম'

পরের দিন'সকালে আমার ছোট বোনের সাথে পাঁচ টাকা দামের একটা খোঁপা নিয়ে ঝগড়া হয় মিমের'
ছোট বোন বলতেছে খোঁপা টা নাকি মিমে হারিয়ে ফেলেছে'তার আমার ছোট বোন মিমের গায়ে হাত তুলে ফেলেছে।এই অপরাধের আমার ছোট বোনকে আমি কিছু বলতে পারিনি।

কারণ কি জানেন'

আমি বিয়ের আগে সংসারে মাসে টাকা দিতাম বিশ হাজার'আর এখন বিয়ের পড়ে সংসারে টাকা দেয় দশ হাজার'এই নিয়ে আব্বু আম্মুর সাথে ঝগড়া হয়ে ছিলো আমার।

আমি সংসারে টাকা দেয় না'সব টাকা আমি আমার বউয়ের পিছনে খরচ করে ফেলি'বাবা মামাকে আমি এটা বোঝাতে পারিনি'বিয়ের পড় একটা ছেলে সংসারে টাকা দিবে কি ভাবে'এখন ছেলের বউ আছে ছেলের ভবিষ্যৎ আছে। আরো কি কত কি'ঐসব কথা আপনাদের নাই বলি।

মিম আমার কাছে এসে বলে"দেখ আজ তোমার ছোট বোন আমার গায়ে হাত তুলে ফেলেছে'তাও তুমি কিছু বলছ না'চুপচাপ রুমে চলে আসলে'

আমি মিমকে বুঝিয়ে ব্যপার টা আর বড় করলাম না'এখানেই শেষ করে দিলাম'

মিম মেয়েটা বুঝের মানুষ'হয়তো আমার কথা সে বুঝে।তার জন্য সে আর দ্বিতীয় বার প্রতিবাদ করে না।

কিছু দিন এভাবে চলে গেলো।একদিন মিম আমার কাছে পাঁচশো টাকা চেয়ে ছিলো'বলে ছিলাম'এখন আমার কাছে টাকা নেই'পরে কোনো একসময় দিব'মেয়েটা দ্বিতীয় বার টাকা চাইলো না'বলল"ঠিক আছে আছে লাগবে না'

ভাবলাম মেয়েটা কোনোদিন আমার কাছে পাঁচশো টাকা আবদার করেনি'আজ করছে কেন'আমি মনে মনে মিমকে সন্দেহ করে ছিলাম'

অফিস থেকে বাসায় এসে মিমকে বললাম'খাবার দাও?মিম বললো বেড়ে নাও না আমি উঠতে পারছি না'নোড়া চড়া করলে অনেক ব্যথা পায়'আমি রাগি স্বরে বললাম'বেড়ে দিবা নাকি উঠে চলে যাবো?মিম বলল'আচ্ছা উঠতেছি তুমি ওখানে বস।

মেয়েটা কিছুক্ষণ পড় তরকারি গরম করে আমায় ভাত বেড়ে দিলো।

খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে গেলাম' মধ্যে রাতে ব্যথায় মিমের ঘুম ভেঙে যায়'মিম আমাকে বলল"
ঐ উঠো না'পাশের রুম থেকে একটা ব্যথার ঔষধ নিয়ে আসো?আমি বিরক্ত হয়ে বললাম'তুমি আনতে পারো না'আমাকে ডাকছো কেন।দ্বিতীয় বার মিম আমাকে কিছু বললো না'ও নিজে উঠেই ঔষধ খেয়ে নিলো।মিম আমাকে বলল'তুমি আমার জন্য একদিন খুব পস্তাবে মনে রেখ।
আমি কিছু বললাম'মিম ঘুমি গেলো।

কয়েন দিন যাবার পড় কন্যা সন্তানের বাবা হলাম'নিজের স্ত্রীকে আর ফিরে পেলাম না'চলে গেলো না ফেরার দেশে।আজ বড্ড একাবোধ হয়'মিম কে ছাড়া এক রাতও ঘুমাতে পারিনি'বাম পাশের বিছানা টা খালি খালি লাগে'আজ আমি খুব পস্তাচ্ছি মিমের জন্য'ও বলে ছিলো'আমি খুব পস্তাব'ওর কথাটাই রয়ে গেলো' মধ্য রাতে আমার ঘুম ভেঙে যায়'নিজেকে অনেক অসহায় মনে হয়।

মিমকে আমি ফিরে পেতে চাই'চাইলেও আর ফিরে পাবো না'সে আজ আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে গেছে।

------------------------*সমাপ্ত*-----------------------------

17/04/2024

বেষ্ট ফ্রেন্ড

রাত ১ টার সময় - আমার এক মেয়ে ফ্রেন্ড, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে।

ফ্রেন্ডঃ ইভান?

আমিঃ হ্যা বল!

ফ্রেন্ডঃ তোর ফোনে এমবি আছে?

আমিঃ আমি তো WiFi ব্যবহার করি। কিন্তু এখন কারেন্ট নেই, যার কারণে ইন্টারনেট কানেকশন ও নেই। কিন্তু কেনো?

ফ্রেন্ডঃ অনেক দরকার দোস্ত। প্লিজ ফোনে এমবি রিচার্জ কর।

আমিঃ তুই কি পাগল হয়েছিস? এতো রাতে কোথা থেকে এমবি রিচার্জ করবো আমি? আমার জন্যে এখন কেউ দোকান খুলে বসে আছে?

ফ্রেন্ডঃ ইভান, আমি কিছু জানিনা। তুই এখন ফোনে এমবি রিচার্জ করবি, যেভাবেই পারিস।

আমিঃ আরে কি দরকার সেটা তো বলবি? নাহয় কারেন্ট আসা পর্যন্ত একটু অপেক্ষা কর।

ফ্রেন্ডঃ নাহ, এক মুহূর্তও সময় নষ্ট করা যাবেনা। এখনই প্রয়োজন, তুই এমবি ভর তারাতাড়ি।

আমিঃ আচ্ছা একটু অপেক্ষা কর, আমি দেখছি কি করা যায়।

অতঃপর পরিচিত এক বড় ভাইকে, কল দিয়ে ঘুম থেকে তুললাম। তাকে বললাম - তার বিকাশ থেকে, আমার ফোনে ১০০ টাকা রিচার্জ করে দিতে। বড় ভাই টাকা দেওয়ার পর, সেই টাকা দিয়ে ২ জিবি এমবি কিনে নিলাম। আমি মেসেজ দেওয়ার আগেই - দেখি হা'রা'মি টা মেসেজ দিয়ে বসে আছে!

ফ্রেন্ডঃ কিরে ইভান হয়েছে?

আমিঃ হ্যা হয়েছে। বল কি করতে হবে এখন? কি এমন দরকার!

আমার এই কথার উত্তরে - ফ্রেন্ড আমাকে যে কথাটা বললো। সেটা শোনার পর আমার মনে হচ্ছিলো - আশেপাশে যদি তখন কোনো কচু গাছ থাকতো। সত্যি সত্যি আমি ফাঁ'সি দিয়ে ম'রে যেতাম। মানে ফাইজলামির একটা লিমিট থাকে ভাই! ও সেটাও ক্রস করে ফেলেছে।
ফ্রেন্ডের কথা ঠিক এমন ছিলো - ইভান, আমি নতুন একটা টিকটক আইডি খুলেছি, তোকে লিংক পাঠিয়ে দিয়েছি। তুই তারাতাড়ি আমার টিকটক আইডিটা ফলো কর! 🐸🙂😕

এই মেয়েকে কি করা উচিত আপনারাই বলুন 😡🥹🥺?
"
#ফান_পোস্ট

17/04/2024

মা ছেলের গল্প

ছেলে মাকে বলছে, মা একটা কথা বলি, আমার একটা অনুরোধ রাখবে?

--- তুই চাইলে আমি কি না করতে পারি? বল্ তোর সব কথা আমি রাখবো।

--- তোমার বৌ'মা বলছিল তোমার বয়স হয়েছে। এখন তো তোমার শরীরের একটু বিশ্রাম প্রয়োজন। আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি! তোমার কাশিটাও বেড়ে গেছে। আর ডায়াবেটিস তো আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা..... আরো কতো কি!"

--- হ্যাঁ রে, মনে হয় আর বেশিদিন....!
--- আহ্ থামো তো মা। তোমার সব সময় দেখা শোনার জন্য কাউকে রাখতে হবে।

--আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে...।
--- না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়? এটাই বলছিল তোমার বৌ'মা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নেই, আমি ব্যবসায় দৌড়াচ্ছি, তোমার বৌ'মা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা। এটাই আমার, মানে আমাদের অনুরোধ ছিল।

--- আচ্ছা তুই চাইলে তাই হবে।
--- থ্যাংকস মা......।
--- আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমার ব্যাগ গুছিয়ে রাখবে।

পরের দিন, অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা-ছেলে। নীরবতা ভাঙলেন মা.......!

--- বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো? পারলে একটা ফোন কিনে দিস আমাকে।
--- মা তুমি ফোন দিয়ে কি করবে? ওখানে ফোন আছে তো।

কিছুক্ষন পরে একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। বেশ কিছুক্ষণ নিরব থেকে এবার ছেলে বলে উঠলো।

--- নামো মা, এটাই তো ওই বৃদ্ধাশ্রম। বলেছিলাম না তোমার পছন্দ হবে। তোমার জন্য দোতালার দক্ষিণের ঘরটা বুকিং দিয়ে রেখেছি।

টিং ডং টিং ডং (দরজা খুললো)
--- হ্যাপি বার্থ ডে টু ইউ ! হ্যাপি বার্থ ডে টু ইউ 'মা' ! !

দরজা খুলতেই চমকে গেলেন মা। আরে ওই তো তার একমাত্র নাতি আর বৌ'মা কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এতো বেলুন আগে কখনো দেখেননি। এতো আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায় নি। আরে, ওই তো তার দুই মেয়ে আর তাদের জামাই দাঁড়িয়ে।ওদেরও ডেকে এনেছে তার পাগল ছেলেটা।

--- হ্যাপি বার্থ ডে মা।
--- তুই অনেক বড় হয়ে গেছিস (মা কান্না ভেজা কন্ঠে)। কিন্তু, এটা কার ঘর?

--- বাড়ির ফলকে নাম দেখোনি! বাবার নামে রেখেছি। মা পুরো বাড়িটাই আমাদের। এবার তুমি আরামে থাকতে পারবে মা।

--- তুই না ! এমন কি কেউ করে? (কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়ছেন। আনন্দে কথা বলতে পারছেন না)

আয়োজন শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক। হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটা বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন।

--- নে এটার আর দরকার হবে না। (ইঁদুর বিষ)
চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস তাহলে সেদিনই খেয়ে নেবো।

--- ধুর মা কি যে বলো ! এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি। তুমি ঘুমাও।

মার আজ আর কিছুই চাওয়ার নেই। আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে সে। যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে, ঘুমের ঔষুধ খেতে হবে না।

প্রত্যেক সন্তানই যেন মা-বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা-বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায়।

আরো গল্প পেতে ফলো দিয়ে পাশে থাকবেন 🙏🙏🙏🌹🌹🌹

Want your school to be the top-listed School/college in Cox's Bazar?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Cox's Bazar