20/06/2026
🏆⚽ প্রেডিকশন প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা ⚽🏆
ব্রাজিল 🇧🇷 বনাম হাইতি 🇭🇹 ম্যাচের প্রেডিকশন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
অসংখ্য প্রেডিকশনের মধ্যে একমাত্র সঠিক স্কোরলাইন (Brazil 3-0 Haiti) নিখুঁতভাবে অনুমান করে বিজয়ী হয়েছেন আমাদের প্রিয় সহকর্মী Md Riha (প্রচার ও প্রকাশনা সম্পাদক)।
তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🎉👏
এছাড়াও যাঁরা অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই প্রতিযোগিতাটি প্রাণবন্ত ও সফল হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও সবাই একই উৎসাহ নিয়ে অংশগ্রহণ করবেন এবং আল-আমিন স্টুডেন্ট অ্যান্ড ইয়ুথ অর্গানাইজেশনের এ ধরনের আয়োজনকে আরও সমৃদ্ধ করবেন।
🌹 সবাইকে ধন্যবাদ। 🤝 পাশে থাকুন, অংশগ্রহণ করুন, আনন্দ ভাগাভাগি করুন।
— Al-Amin Student and Youth Organisation
⚽🏆🎉
11/06/2026
⚽🏆 বিশ্বকাপ উন্মাদনায় একসাথে! 🏆⚽
ফুটবল বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে আল-আমিন ছাত্র ও যুব সংসদ-এর পক্ষ থেকে আমাদের কার্যালয়ে বড় এলইডি টিভির মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
📺 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে, ইনশাআল্লাহ।
আসুন, আমরা সবাই একসাথে মিলিত হয়ে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রিয় দলের খেলা উপভোগ করি।
📍 স্থান: আল-আমিন ছাত্র ও যুব সংসদ কার্যালয়
📅 সময়: বিশ্বকাপের সকল ম্যাচ
এসো, একসাথে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করি! ⚽🤝🏆 :::
হ্যাশট্যাগ:
িন_ছাত্র_ও_যুব_সংসদ
#বিশ্বকাপ_উন্মাদনায়_একসাথে
⚽🏆
09/06/2026
🎉 Congratulations to the Newly Elected Executive Committee (2026–2027) 🎉
Al-Amin Student & Youth Organisation proudly extends its heartfelt congratulations to the 17 newly elected members of the Executive Committee for the 2026–2027 term.
Your election is a testament to the confidence and trust placed in your leadership, dedication, and commitment to the values and mission of our organisation. We are confident that, through your collective efforts, the organisation will continue to grow, serve, and inspire.
May Allah (SWT) bless you with wisdom, sincerity, and strength as you undertake this important responsibility. We wish you a successful, productive, and impactful tenure.
🌿 Together for Service, Leadership, and Excellence.
05/06/2026
🌿 নতুন কমিটির কার্যক্রমের শুভ সূচনা: কবর জিয়ারত ও দোয়া কর্মসূচি
আলহামদুলিল্লাহ।
আজ ০৫ জুন ২০২৬, জুমার নামাজের পর আল-আমিন ছাত্র ও যুব সংসদের ২০২৬–২০২৭ অর্থ বছরের নবগঠিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়েছে।
জুমার নামাজ শেষে সংগঠনের কার্যালয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ একত্রিত হয়ে পরস্পরের মাঝে মিষ্টিমুখ করেন। এরপর সংগঠনের পক্ষ থেকে এলাকার বিভিন্ন কবরস্থান পরিদর্শন, কবর জিয়ারত এবং মরহুমদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের কর্মসূচি পালন করা হয়।
প্রথমে কিয়ামনতলা কবরস্থানে গিয়ে আল-আমিন ছাত্র ও যুব সংসদের প্রয়াত উপদেষ্টা জনাব হারুন সাহেব, প্রয়াত মাওলানা নুরুল ইসলাম রহ.সহ সেখানে শায়িত সকল মরহুমের কবর জিয়ারত করা হয় এবং তাঁদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
পরবর্তীতে খুনকারো মোড়া কবরস্থানে গিয়ে এলাকার প্রয়াত সকলের কবর জিয়ারত করা হয়। এ সময় এলাকার শ্রদ্ধেয় ও স্মরণীয় ব্যক্তিত্ব মরহুম সৈয়দ আলম, মরহুম কালু মিয়া, মরহুম মোহাম্মদ কালু, মরহুম মোহাম্মদ আইয়ুব খান, মরহুম নূর আহমেদ, মরহুম হাজী মোহাম্মদ ইসলাম,মরহুম মনছুর আলম এবং সবার প্রিয় বাবুইয়ার কবর জিয়ারত করে তাঁদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর নবগঠিত কমিটির সদস্যবৃন্দ আল-আমিন ছাত্র ও যুব সংসদের প্রয়াত সদস্য মরহুম আয়াছুর রহমানের কবর জিয়ারত করেন। সেখানে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মহান আল্লাহ তাআলা আমাদের সকল মরহুমকে ক্ষমা করুন, তাঁদের কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন এবং আমাদেরকে দ্বীন, সমাজ ও মানবকল্যাণের কাজে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের তাওফিক দান করুন।
আমিন।
🤲 আল-আমিন ছাত্র ও যুব সংসদ
কার্যনির্বাহী পরিষদ (২০২৬–২০২৭ অর্থ বছর)
িন_ছাত্র_ও_যুব_সংসদ িয়ারত #দোয়া_ও_মোনাজাত #নতুন_কমিটি #সমাজসেবা #আলহামদুলিল্লাহ
05/06/2026
আল-আমিন ছাত্র ও যুব সংসদের ২০২৬–২০২৭ অর্থ বছরের কার্যনির্বাহী কমিটি গঠন ও শপথ অনুষ্ঠান উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত ০১-০৬-২০২৬ তারিখে আল-আমিন সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে ৬০ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোট প্রদান করেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত।
নির্বাচন পরিচালনা করেন জনাব সুলতানা আহমেদ (উপদেষ্টা) একক নির্বাচন কমিশনার হিসেবে।
নির্বাচন আয়োজন কমিটিতে ছিলেন মাহমুদ আল মক্কী (প্রতিষ্ঠাতা সদস্য), মফিজুর রহমান (প্রতিষ্ঠাতা সদস্য), হারুন আর রশীদ (সিনিয়র সদস্য) এবং জিসাদ আহমদ (সিনিয়র সদস্য)।
ভোট গ্রহণে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব নূরুল হক (উপদেষ্টা)। সহকারী পোলিং অফিসার হিসেবে ছিলেন জনাব আব্দুল গফুর রায়হান ও মাহমুদ আল মক্কী। পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন হারুন আর রশীদ ও মফিজুর রহমান।
নির্বাচনে মোট ১৭টি পদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচিত ১৭ সদস্যের পূর্ণ তালিকা:
জাহাঙ্গীর আলম — সভাপতি
মোস্তফা কামাল — সহ-সভাপতি
মোহাম্মদ খালেদ — সাধারণ সম্পাদক
মোহাম্মদ রিয়াদ — যুগ্ম সাধারণ সম্পাদক
মুজিবুল হক — সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ জিহাদ — অর্থ সম্পাদক
আশিকুর রহমান মাসুদ — দপ্তর সম্পাদক
জাবেদুল হক রিহা— প্রচার ও প্রকাশনা সম্পাদক
শাহীনুল আলম তামিম — সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক
মোনতাহিন আহমদ মমতা — নারী ও শিশু বিষয়ক সম্পাদক
আব্দুল আজিজ জিসান — শিক্ষা ও সাহিত্য সম্পাদক
তাহসিন— ত্রাণ, পুনর্বাসন ও সমাজকল্যাণ সম্পাদক
মোহাম্মদ হারুন অর রশিদ — আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
মোহাম্মদ তামজিদ — ধর্ম বিষয়ক সম্পাদক
ফাহিম — কার্যনির্বাহী সদস্য
মুসলিম — কার্যনির্বাহী সদস্য
হাবিব — কার্যনির্বাহী সদস্য
০২-০৬-২০২৬ তারিখে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন নবনির্বাচিত ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ তামজিদ এবং ইসলামি সংগীত পরিবেশন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ।
ফলাফল ঘোষণা করেন জনাব নূরুল হক এবং শপথ পাঠ করান জনাব আব্দুল গফুর রায়হান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সুলতান আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন বাহার (ইউপি সদস্য)।
অনুষ্ঠানে প্রধান অতিথি গিয়াসউদ্দিন বাহার এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমাজকল্যাণমুখী করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছৈয়দুল হক (বিশিষ্ট ব্যবসায়ী) ও হামিদুল হক (বিশিষ্ট শিক্ষা অনুরাগী)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হারুন আর রশীদ।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে অতিথিরা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সম্মাননা গ্রহণ করেন।
এছাড়া আল-আমিন ছাত্র ও যুব সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ জিসান প্রাইমারি নিবন্ধনে সফলতার সাথে নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং তাঁকেও ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দিত করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মফিজুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সমাজকল্যাণমূলক করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় এবং পরে নূর এ কমিউনিটি সেন্টারে নৈশভোজের আয়োজন করা হয়।
04/06/2026
আল-আমিন ছাত্র ও যুব সংসদের ২০২৬–২০২৭ অর্থ বছরের কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন
আল-আমিন ছাত্র ও যুব সংসদের ২০২৬–২০২৭ অর্থ বছরের কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন হয়েছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে জাহাঙ্গীর আলম সভাপতি, মোহাম্মদ খালেদ সাধারণ সম্পাদক এবং মুজিবুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফলাফল অনুযায়ী নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আগামী অর্থ বছরে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। নবনির্বাচিত নেতৃত্ব শিক্ষা, নৈতিকতা, সমাজসেবা, যুব উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ খালেদ ও মুজিবুল হকের নেতৃত্বে আল-আমিন ছাত্র ও যুব সংসদ সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এলাকার ছাত্র ও যুবসমাজের কল্যাণে কার্যকর অবদান রাখবে।
এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের প্রতি আস্থা রাখায় সংগঠনের সদস্য, ভোটার, শুভানুধ্যায়ী ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
03/06/2026
📢 আল-আমিন ছাত্র ও যুব সংসদ
২০২৬–২০২৭ অর্থ বছরের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ
আলহামদুলিল্লাহ।
আল-আমিন ছাত্র ও যুব সংসদের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ২০২৬–২০২৭ অর্থ বছরের কার্যনির্বাহী পরিষদের দায়িত্বপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।
নবনির্বাচিত সভাপতি, সম্পাদকমণ্ডলী ও সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা আশা করি, তাঁরা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করবেন।
মহান আল্লাহ তাআলা যেন সকলকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তাওফিক দান করেন এবং সংগঠনের মাধ্যমে দ্বীন, সমাজ ও মানবকল্যাণে অবদান রাখার সুযোগ করে দেন। আমীন।
সংযুক্ত ছবিতে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলো।
সৌজন্যে:
নির্বাচন কমিশন
আল-আমিন ছাত্র ও যুব সংসদ
দক্ষিণ মেহেরঘোনা, ঈদগাঁও, কক্সবাজার।
িন_ছাত্র_ও_যুব_সংসদ
#নির্বাচন_কমিশন
#কার্যনির্বাহী_পরিষদ
01/06/2026
"আপনার মূল্যবান ভোট দিন।
সুশাসন, দক্ষ নেতৃত্ব ও সমৃদ্ধ সংগঠন গঠনে অংশ নিন।"