Cox's Bazar International College

  • Home
  • Cox's Bazar International College

Cox's Bazar International College Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cox's Bazar International College, Education, Sadar Upazila Gate, Pouroshova, .

ঝমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো ১৬ই ডিসেম্বর "মহান বিজয় দিবস "🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩১৬ই ডিসেম্বর—গর্ব, আত্মত...
16/12/2025

ঝমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো ১৬ই ডিসেম্বর "মহান বিজয় দিবস "

🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

১৬ই ডিসেম্বর—গর্ব, আত্মত্যাগ ও বিজয়ের এক অবিস্মরণীয় দিন।
এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজ–এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসুন, বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি সমৃদ্ধ, শিক্ষিত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলি।
🇧🇩 🇧🇩
কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজ

16/12/2025

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল ম্যাচ।
কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজ

🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩১৬ই ডিসেম্বর—গর্ব, আত্মত্যাগ ও বিজয়ের এক অবিস্মরণীয় দিন।এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার স...
15/12/2025

🇧🇩 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

১৬ই ডিসেম্বর—গর্ব, আত্মত্যাগ ও বিজয়ের এক অবিস্মরণীয় দিন।
এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজ–এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসুন, বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি সমৃদ্ধ, শিক্ষিত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলি।
🇧🇩 🇧🇩
কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজ

নাম সংশোধন বিজ্ঞপ্তি০৯/১২/২০২৫সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ০৩ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে চট্টগ্রাম শিক...
09/12/2025

নাম সংশোধন বিজ্ঞপ্তি
০৯/১২/২০২৫
সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ০৩ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের স্মারক নং চশিবো/ক-শা/কইক(কক্স)/৩২৫/২০০৮/২৬৭২(৫) মোতাবেক ”কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ”-এর নাম সংশোধন করে “কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজ” নামকরণ করা হয়েছে।

প্রফেসর সিরাজুল মোস্তফা
অধ্যক্ষ
কক্সবাজার ইন্টারন্যাশনাল কলেজ
উত্তর ডিক্কুল, ৬নং ওয়ার্ড, কক্সাবাজার পৌরসভা, কক্সাবাজার।
মোবাইল : 01309 134439
ইমেইল : [email protected]

নির্বাচনি পরীক্ষা-২০২৬ সংক্রান্ত বিজ্ঞপ্তি০১। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী (নিয়মিত ও অনিয়মিত) তাদের অভিভাবকগণ ও ...
09/12/2025

নির্বাচনি পরীক্ষা-২০২৬ সংক্রান্ত বিজ্ঞপ্তি

০১। ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী (নিয়মিত ও অনিয়মিত) তাদের অভিভাবকগণ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ হতে নির্বাচনি পরীক্ষা-২০২৬ আরম্ভ হবে।

০২। শিক্ষার্থীদের বকেয়া ফিসহ পরীক্ষার ফি পরিশোধপূর্বক ১৩ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

০৩। সকল শিক্ষার্থীর নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

০৪। নির্বাচনি পরীক্ষায় অনুপস্থিত কিংবা অকৃতকার্য শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরমপূরণ হতে বিরত রাখা হবে।

০৫। শিক্ষাবোর্ডের নির্দেশনানুযায়ী ০১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ হতে ফরমপূরণ চলবে।

নির্বাচনি পরীক্ষা- ২০২৬ এর রুটিন নিম্নরূপ:

নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের উদ্...
17/10/2025

নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ প্রকল্প পরিচালক ও হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক শফিউল আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ সদস্য শিক্ষাবিদ মুহাম্মদ আবদুর রহীম সিকদার, কলেজ নির্বাহী সদস্য অধ্যাপক শওকত আলী। বাংলা বিষয়ের প্রভাষক মুহাম্মদ সিরাজুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রভাষক মাজেদুল হক, নূরুল হক, আমিমুল এহসান ফাহিম। অনুষ্ঠানে অভিভাবক, নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন।

২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ের আবেদন শুরু হয়েছে। শূন্য আসনে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি ওয়ে...
17/09/2025

২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণিতে সর্বশেষ ৪র্থ পর্যায়ের আবেদন শুরু হয়েছে।
শূন্য আসনে আগ্রহী শিক্ষার্থীরা ভর্তি ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

📢 গুরুত্বপূর্ণ নোটিশএকাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় যারা অংশগ্রহণ করোনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত...
13/08/2025

📢 গুরুত্বপূর্ণ নোটিশ

একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় যারা অংশগ্রহণ করোনি, তাদের জন্য পুনরায় পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নিম্নোক্ত রুটিন অনুযায়ী একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আগামী ১৭/০৮/২০২৫ইং তারিখ সকাল ১০:০০ থেকে পুনঃপরীক্ষা
অনুষ্ঠিত হবে।

১৭/০৮/২০২৫--- ইংরেজি ১ম
১৮/০৮/২০২৫--- আইসিটি
১৯/০৮/২০২৫--- বাংলা ১ম
২০/০৮/২০২৫--- ইসলামের ইতিহাস + হিসাববিজ্ঞান ১ম
২১/০৮/২০২৫--- সমাজবিজ্ঞান + ব্যাংকিং ও বীমা ১ম
২৪/০৮/২০২৫--- পৌরনীতি ও সুশাসন + ব্যবস্থাপনা ১ম
২৫/০৮/২০২৫--- অর্থনীতি ১ম

✅ ৩৬ জুলাই স্মরণছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের উদ্...
05/08/2025

✅ ৩৬ জুলাই স্মরণ
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরনীতি বিষয়ের প্রভাষক জনাব মাজেদুল হক এবং বাংলা বিষয়ের প্রভাষক জনাব সিরাজুল কবির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক জনাব নুরুল হক।

ছাত্র-শিক্ষক উপস্থিতিতে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের শিক্ষা ও গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

📌 কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ পরিবার

📣 ভর্তি চলছে!🏫 কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ👉 চট্টগ্রাম বোর্ড কর্তৃক অনুমোদিত | EIIN: 134439🎓 ২০২৫-২৬ শিক্ষাবর...
24/07/2025

📣 ভর্তি চলছে!
🏫 কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ
👉 চট্টগ্রাম বোর্ড কর্তৃক অনুমোদিত | EIIN: 134439

🎓 ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে!

🔹 নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ক্যাম্পাস
🔹 অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান
🔹 বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি সুবিধা
🔹 সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় সক্রিয় অংশগ্রহণ

📄 ভর্তির জন্য প্রয়োজনীয়:
✅ এসএসসি মার্কশিট ও সার্টিফিকেট (২ কপি)
✅ ছবি – ২ কপি
✅ জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র ফটোকপি
✅ অনলাইন আবেদনের কপি

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱 01309-134439 | 01812-366885 | 01815-153154 | 01818-932440

🌟 ভালো কলেজই পারে তোমার ভবিষ্যৎ গড়ে দিতে। তাই আজই যুক্ত হও…
কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ-এর সাথে!

Address

Sadar Upazila Gate, Pouroshova

4700

Telephone

+8801309134439

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar International College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Cox's Bazar International College:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share