ENGLISH AID by RAFAT SIR

ENGLISH AID by RAFAT SIR

Share

Build Your Basics, Own Your Success.

25/07/2026

Gerund vs Present Participle (সহজ টেকনিক)

​Test Formula
​Gerund: a [Noun] for [Verb-ing] (উদ্দেশ্য বা কাজ নির্দেশ করে)

​Participle: a [Noun] who/which is [Verb-ing] (চলমান অবস্থা নির্দেশ করে)

Test Strategy:

জেরান্ড এবং পার্টিসিপলের পার্থক্য বোঝার সবচেয়ে সহজ উপায় হলো—Noun-টি কি নিজেই কাজটি করতে পারে?
​A singing girl: এখানে Girl নিজে গান গাইতে সক্ষম (Active Subject)। মেয়েটি গান গাওয়ার অবস্থায় আছে তাই Singing এখানে Participle (a girl who is singing)।

​A walking stick: এখানে Stick (লাঠি) নিজে হাঁটতে পারে না। লাঠিকে হাঁটার কাজে ব্যবহার করা হয়। তাই walking এখানে Gerund (a stick for walking)

​১. Gerund-এর উদাহরণসমূহ
​(সূত্র: for দিয়ে বাক্য মিলে গেলে সেটি Gerund হয়)

​A walking stick = a stick for walking (হাঁটার জন্য লাঠি)

​A sleeping tablet = a tablet for sleeping (ঘুমানোর জন্য ট্যাবলেট)
​A riding school = a school for riding (রাইডিং শেখার স্কুল)
​A dining table = a table for dining (খাওয়ার টেবিল)
​A waiting room = a room for waiting (অপেক্ষা করার রুম)
​A swimming pool = a pool for swimming (সাঁতার কাটার পুল)
​A driving license = a license for driving (গাড়ি চালানোর লাইসেন্স)
​A laughing gas = a gas for laughing (হাসানোর গ্যাস)
​A smoking zone = a zone for smoking (ধূমপানের জায়গা)
​A washing machine = a machine for washing (ধোয়ার যন্ত্র)
​A reading room = a room for reading (পড়ার ঘর)
​A dancing hall = a hall for dancing (নাচের হলঘর)

​২. Present Participle-এর উদাহরণসমূহ
​(সূত্র: who/which is দিয়ে বাক্য মেলালে সেটি Participle হয়)
​A sleeping fox = a fox which is sleeping (ঘুমানো শিয়াল)
​A drowning man = a man who is drowning (ডুবন্ত লোক)
​A blooming flower = a flower which is blooming (ফুটন্ত ফুল)
​A running train = a train which is running (চলন্ত ট্রেন)
​A barking dog = a dog which is barking (ঘেউ ঘেউ করা কুকুর)
​A smiling face = a face which is smiling (হাসিহাসি)
​A flying bird = a bird which is flying (উড়ন্ত পাখি)
​A rolling stone = a stone which is rolling (ঘূর্ণায়মান পাথর)
​A singing girl = a girl who is singing (গান গাইতে থাকা মেয়ে)
​A glowing star = a star which is glowing (জ্বলতে থাকা তারা)
​A reading student = a student who is reading (পড়তে থাকা ছাত্র)
​A dancing doll = a doll which is dancing (নাচতে থাকা পুতুল)

ভালো লাগলে শেয়ার দিন

ধন্যবাদ

21/07/2026

Everyone নাকি Every one? পার্থক্য জানেন তো?

​অনেকেরই এই দুটি শব্দের ব্যবহার নিয়ে বেশ খটকা লাগে। বানানে শুধু একটা 'Space' (স্পেস)-এর তফাত হলেও ব্যবহারে কিন্তু বড় পার্থক্য রয়েছে!

​চলুন খুব সহজে পার্থক্যটা বুঝে নেই 👇

​1️⃣ Everyone (একটি একক শব্দ)
​অর্থ: "সবাই" বা "সকল মানুষ" (All people)।
​কখন ব্যবহার করবেন: যখন আলাদাভাবে কাউকেও নির্দেশ না করে মানুষজনকে সামগ্রিকভাবে বোঝানো হয়।
​সহজ টিপস: আপনি যেখানে Everybody বসাতে পারবেন, সেখানে Everyone ব্যবহার করা যাবে।
​উদাহরণ:
​🔹 Everyone is invited to the party.
(দাওয়াতে সবাই আমন্ত্রিত।)
​🔹 Good morning, everyone!
(শুভ সকাল, সবাইকে!)

​2️⃣ Every one (দুটি আলাদা শব্দ)
​অর্থ: "প্রতিটি বস্তু/বিষয়" বা "দলের মধ্যকার প্রত্যেকে" (Each single person or thing)।
​কখন ব্যবহার করবেন: যখন কোনো নির্দিষ্ট দল বা গ্রুপের প্রতিটি জিনিস বা ব্যক্তিকে আলাদা আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়। এর পর সাধারণত একটি of থাকে (যেমন: Every one of...)।
​সহজ টিপস: এটি মানুষ এবং বস্তু—উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা যায়।
​উদাহরণ:
​🔸 I read every one of these books.
(আমি এই বইগুলোর প্রতিটিই পড়েছি।)
​🔸 Every one of the students passed the exam.
(শিক্ষার্থীদের প্রতিটি জনই পরীক্ষায় পাস করেছে।)

​💡 এক নজরে মনে রাখার নিনজা টেকনিক:
​👥 Everyone = মানুষ (সবাই)
🔍 Every one = নির্দিষ্ট দল থেকে বেছে বেছে "প্রতিটি" (মানুষ কিংবা জিনিস)

​পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না! ❤️

17/07/2026

বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও তাদের সম্মানিত অভিভাবকরা শুনতে পারেন।
কেউ উপকৃত হবে মনে করলে শেয়ার করার অনুরোধ রইলো।

ভিডিওটি Edited না, তাই কোন অসঙ্গতি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ



16/07/2026

Appositive বনাম Adjective Clause: চেনার এক জাদুকরী টেকনিক!

(ভুল করার সুযোগ আর নেই)

ইংরেজি ব্যাকরণে প্রতিযোগিতামূলক পরীক্ষা (যেমন: BCS বা University Admission)-এ একটি জায়গায় অনেকেই ভুল করে বসেন। তা হলো—Appositive এবং Adjective Clause Relative Clause) এর মধ্যকার পার্থক্য।
অনেকে কমার ভেতরে who বা which দিয়ে শুরু হওয়া ক্লজ দেখলেই সেটাকে Appositie মনে করেন। কিন্তু ব্যাকরণের প্রথাগত নিয়মে এটি সম্পূর্ণ ভুল!

আজকে আমরা কোনো মুখস্থ নিয়ম নয়, বরং একটি চমৎকার গাণিতিক ও যৌক্তিক টেকনিক দিয়ে এই কনসেপ্টটি পানির মতো পরিষ্কার করব।

মূল মন্ত্র: "চেয়ার বদল টেকনিক" (Grammatical Equivalence)

সহজ কথায়, Appositive হলো মূল Noun-টির একটি "বিকল্প নাম" বা "উপাধি"। গণিতের ভাষায় বলতে গেলে:

যেহেতু এরা দুজন আসলে একই ব্যক্তি বা বস্তু এবং এদের ব্যাকরণগত মর্যাদা সমান, তাই আপনি চাইলেই মূল Noun-টিকে বাক্য থেকে তাড়িয়ে দিয়ে Appositive-কে সাবজেক্টের চেয়ারে বসিয়ে দিতে পারেন! এতে বাক্যের গঠন বা অর্থ বিন্দুমাত্র নষ্ট হবে না।

কিন্তু, যেটিকে অনেকে ভুল করে অ্যাপজিটিভ বলেন (অর্থাৎ Adjective Clause), সেটির ক্ষেত্রে এই "চেয়ার বদল" করতে গেলে পুরো বাক্য ভেঙে চুরমার হয়ে যাবে!

চলুন, পর্যাপ্ত উদাহরণ দিয়ে প্রমাণ করে দেখা যাক:
প্রমাণ ১: Appositive-এর ক্ষেত্রে (চেয়ার বদল সফল)
**উদাহরণ ১:
Mr. Kamal, our English teacher, is a very helpful man.
(এখানে Main Noun = Mr. Kamal; Appositive = our English teacher)

চেয়ার বদল: এবার মূল নাউন 'Mr. Kamal'-কে সরিয়ে দিয়ে শুধু অ্যাপজিটিভ-কে সাবজেক্ট বানাই:

Our English teacher is a very helpful man.
(দেখুন, বাক্যটি শতভাগ সঠিক এবং চমৎকার অর্থ প্রকাশ করছে!)

উদাহরণ ২:
*মূল বাক্য: Dhaka, the capital of Bangladesh, is a mega city.
Main Noun = Dhaka; Appositive = the capital of Bangladesh

চেয়ার বদল: মূল নাউন 'Dhaka'-কে হাওয়া করে দিয়ে অ্যাপজিটিভ-কে সাবজেক্ট বানাই:
The capital of Bangladesh is a mega city.
(বাক্যটি একদম নিখুঁত এবং অর্থপূর্ণ!)

উদাহরণ ৩:
মূল বাক্য: We visited Cox's Bazar, *the longest sea beach in the world
এখানে অবজেক্টের জায়গায় অ্যাপজিটিভ বসেছে)
চেয়ার বদল: মূল নাউন বাদ দিয়ে অ্যাপজিটিভ বসাই:
👉 We visited the longest sea beach in the world
*(অর্থ এবং গঠন দুই-ই ঠিক আছে!)

প্রমাণ ২: Adjective Clause-এর ক্ষেত্রে (চেয়ার বদল সম্পূর্ণ ব্যর্থ!)
এবার চলুন দেখি, কমার ভেতরে যদি **who, which, that (Relative Pronoun) এবং একটি Verb থাকে (যেটিকে অনেকে ভুল করে অ্যাপজিটিভ ভাবেন), সেটির ক্ষেত্রে এই টেকনিক খাটে কি না।

উদাহরণ ১:
মূল বাক্য: Mr. Rafat who is our English teacher lives in Comilla.
(ব্যাকরণগতভাবে এটি একটি Adjective Clause, অ্যাপজিটিভ নয়).

চেয়ার বদল: এবার মূল নাউন 'Mr.Rafat কে তাড়িয়ে দিয়ে এই ক্লজটিকে সাবজেক্টের চেয়ারে বসাই:
Who is our English teacher lives in Comilla.
*(কোনো অর্থ হলো? পুরো বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল এবং অর্থহীন হয়ে গেল!)*
**উদাহরণ ২:**
* **মূল বাক্য:** The book, which was written by Nazrul, inspired me.
*(এখানে 'which was...' অংশটি একটি Adjective Clause)
* **চেয়ার বদল:** মূল নাউন 'The book' বাদ দিয়ে ক্লজটিকে সাবজেক্ট বানাই:
Which was written by Nazrul inspired me.
*(এটি কোনো স্বাধীন বা অর্থপূর্ণ বাক্যই হতে পারল না!)

চূড়ান্ত সিদ্ধান্ত-
* **খাঁটি Appositive (Noun/Noun Phrase):** একে মূল নাউনের জায়গায় বসালে বাক্য টিকে থাকে এবং অর্থপূর্ণ হয়। (Noun = Noun)
* **Adjective Clause:** এটি মূলত বিশেষণ বা Adjective-এর মতো কাজ করে। এটি কখনো সাবজেক্টের বিকল্প হতে পারে না। তাই একে সাবজেক্টের জায়গায় বসালে বাক্য ভুল হয়ে যায়।
পরীক্ষায় বা নিজে শেখার সময় যখনই খটকা লাগবে, জাস্ট **"মূল নাউনকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে পেছনের অংশটাকে সাবজেক্ট বানিয়ে দিন"**। যদি বাক্য সুন্দর অর্থ দেয়, তবে চোখ বন্ধ করে সেটি **Appositive**!
** **

13/07/2026

শিক্ষার্থীর ক্লাস বিমুখতার দায় কি শুধু শিক্ষকের?

বর্তমানে শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি একটি বড় সমস্যা। কিন্তু দুঃখজনকভাবে, ফলাফল খারাপ হলেই প্রথম আঙুল ওঠে শিক্ষকের দিকে। যেন শিক্ষার্থী ফেল করেছে মানেই শিক্ষক ব্যর্থ। এই ধারণাটি শুধু অন্যায্যই নয়, বাস্তবতারও পরিপন্থী।

আমি একজন ইইই (EEE) গ্র্যাজুয়েট এবং কলেজে একাদশ-দ্বাদশ শ্রেণির আইসিটি পড়াই। আমার বিশ্বাস, আইসিটি শুধু বই পড়ে শেখা যায় না; এটি হাতে-কলমে শেখানোর বিষয়।

তাই আমি ক্লাসে শুধু তত্ত্ব পড়াই না। Proteus-এ ডিজিটাল লজিক সার্কিট এঁকে লাইভ সিমুলেশন দেখাই, যাতে শিক্ষার্থীরা ইনপুট পরিবর্তনের সঙ্গে সঙ্গে আউটপুট কীভাবে পরিবর্তিত হয় তা নিজের চোখে দেখতে পারে। HTML-এর কোড কম্পিউটার ও মোবাইল—উভয় প্ল্যাটফর্মে রান করে দেখাই। C Programming কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ফোনে করাই। SQL-এর কোয়েরি লিখে ডেটাবেজে কীভাবে কাজ করে তাও দেখাই। প্রতিটি বিষয়ের পেছনের বিজ্ঞান, ইতিহাস এবং বাস্তব প্রয়োগ নিয়েও আলোচনা করি।

আমার কয়েকজন শিক্ষার্থী নিজেরাই বলেছে, "স্যার, এই প্রথম আমরা ক্লাসে কোড রান হতে দেখলাম।"

তবুও বাস্তবতা হলো—যে শিক্ষার্থীরা কোচিং সেন্টার বা প্রাইভেটে নিয়মিত যায়, তাদের একটি অংশ কলেজের ক্লাসে নিয়মিত উপস্থিত থাকে না।

এখন প্রশ্ন হলো—

যে শিক্ষার্থী ক্লাসেই আসে না, তাকে শেখাবেন কীভাবে?

একজন চিকিৎসক ওষুধ লিখে দিতে পারেন, কিন্তু রোগী যদি ওষুধই না খায়, তাহলে রোগ সারবে কীভাবে?

একজন কৃষক উৎকৃষ্ট বীজ বপন করতে পারেন, কিন্তু জমিতে যদি পানি না দেওয়া হয়, তাহলে ফসল ফলবে কীভাবে?

ঠিক তেমনি, একজন শিক্ষক শতভাগ আন্তরিকতা নিয়ে পাঠদান করতে পারেন, কিন্তু শিক্ষার্থী যদি শ্রেণিকক্ষে উপস্থিতই না থাকে, তাহলে শেখার সুযোগ সৃষ্টি হবে কীভাবে?

এরপরও পরীক্ষার ফল খারাপ হলে বলা হয়, "অতিরিক্ত ক্লাস নিন, সবাইকে পাস করান।"

কিন্তু কিছু প্রশ্নের উত্তর কি আমরা খুঁজেছি?

• অতিরিক্ত ক্লাসে শিক্ষার্থীরা উপস্থিত থাকবে—এই নিশ্চয়তা কে দেবে?

• নিয়মিত ক্লাসে যে আসে না, সে অতিরিক্ত ক্লাসে কেন আসবে?

• উপস্থিতি নিশ্চিত না করে শুধু অতিরিক্ত ক্লাস নিলেই কি ফল পরিবর্তন হবে?

• একজন শিক্ষক কি শিক্ষার্থীর বাড়ি গিয়ে তাকে শ্রেণিকক্ষে নিয়ে আসবেন?

শিক্ষা কখনোই একমুখী দায়িত্ব নয়। এটি চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে—

১. আন্তরিক শিক্ষক
২. দায়িত্বশীল শিক্ষার্থী
৩. সচেতন অভিভাবক
৪. কার্যকর শিক্ষা প্রশাসন

এই চারটির যেকোনো একটি দুর্বল হলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবেই।

আমাদের দেশে শিক্ষকদের জবাবদিহিতার কথা বারবার বলা হয়, যা অবশ্যই প্রয়োজন। কিন্তু একইভাবে কি শিক্ষার্থীর উপস্থিতি, পড়াশোনার প্রতি দায়িত্ববোধ, অভিভাবকের ভূমিকা এবং প্রতিষ্ঠানের উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থার জবাবদিহিতা নিশ্চিত করা হয়?

একজন শিক্ষক পাঠদান করতে পারেন, অনুপ্রাণিত করতে পারেন, পথ দেখাতে পারেন। কিন্তু তিনি কোনো শিক্ষার্থীকে জোর করে শেখাতে পারেন না।

তাই শিক্ষার মান উন্নয়ন করতে হলে "শিক্ষকই সব সমস্যার মূল"—এই সহজ ব্যাখ্যা থেকে বেরিয়ে এসে বাস্তব সমস্যাগুলোকে স্বীকার করতে হবে।

যে শিক্ষার্থী ক্লাসে আসে না, তার ব্যর্থতার দায় একা শিক্ষকের নয়। শিক্ষা একটি যৌথ দায়িত্ব, আর সেই দায়িত্ব ভাগ করে নেওয়ার সংস্কৃতিই আমাদের গড়ে তুলতে হবে।

আশরাফুল আলম

প্রভাষক,আইসিটি
৩৮তম বিসিএস
টাঙ্গাইল সরকারি মহিলা কলেজ, টাঙ্গাইল।

13/07/2026

মেয়েটা (an HSC examinee) যেভাবে কাউমাউ করে, রুদ্ধশ্বাসে বললো, '...বোর্ডের প্রশ্ন পড়েছি; বিভিন্ন কলেজের প্রশ্ন পড়েছি; ক্যাডেট কলেজের প্রশ্ন পড়েছি! কোথাও থেকে আসেনি...... টেস্ট পেপার থেকে একটা প্রশ্নও আসেনি!...'

সিস, তুমি মূল টেক্সট না পড়ে, ক্লাস না করে ওসব পড়লে কেমনে হবে?😆

ইংরেজি দ্বিতীয় পত্রের দিন দেখলাম, রিপোর্ট এসেছে 'Anti-social activities of the Teen Gangs' এবং শর্ট কম্পোজিশন এসেছে ' Moral Degradation'. পোলাপান হা করে বসে আছে; কেউ কেউ invigilatorদের জিজ্ঞেস করার চেষ্টা করছে; আবার কেউ কেউ 'একটা পড়লে ২৮টা লেখা যাবে' টাইপের প্যারাগ্রাফ/কম্পোজিশন পড়ে এসে বমি করে দিচ্ছে!

অবাক হয়ে দেখলাম পোলাপান Teen এবং Degradation শব্দেরগুলোর অর্থ জানে না! অথচ মূল টেক্সটে এই শব্দগুলো বহুবার আছে। না থাকলে তখন একটা কথা ছিল।

Courtesy- A learned one


11/07/2026

📑 HSC Exam Special: Adverbial-এর ৪টি জাদুকরী নিয়ম

​HSC পরীক্ষার Modifiers (Question No. 9)-এ যখনই ব্র্যাকেটে "Post-modify the verb" বা "Use an adverbial/adverbial phrase" লেখা থাকবে, তখন চোখ বন্ধ করে এই ৪টি প্রশ্ন মাথায় নিয়ে আসবে।

​১. কোথায়? (Where) \rightarrow Adverbial of Place
​বাক্যের ক্রিয়া বা কাজটিকে প্রশ্ন করবে—"কাজটি কোথায় ঘটছে?"। উত্তরে একটি জায়গার নাম বা স্থানের ফ্রেজ বসাবে।
​Board Question Format:
​Education expands our outlook _________ (Post-modify the verb with an adverbial of place / adverbial phrase).
​Exam Answer: Education expands our outlook all over the world / in society.
​More Examples for Exam:
​He was born _________ \rightarrow in a small village.
​People gather _________ \rightarrow in the marketplace.

​২. কখন? (When) \rightarrow Adverbial of Time
​বাক্যের ক্রিয়া বা কাজটিকে প্রশ্ন করবে—"কাজটি কখন ঘটছে?"। উত্তরে সময়বাচক শব্দ বা ফ্রেজ বসাবে।
​Board Question Format:
​We should get up _________ (Post-modify the verb with an adverbial phrase of time).
​Exam Answer: We should get up early in the morning.
​More Examples for Exam:
​The rain started _________ \rightarrow at midnight / in the evening.
​We can layout our plan _________ \rightarrow at the right time.

​৩. কীভাবে? (How) \rightarrow Adverbial of Manner
​বাক্যের ক্রিয়া বা কাজটিকে প্রশ্ন করবে—"কাজটি কীভাবে বা কেমন করে হচ্ছে?"। উত্তরে কাজের ধরন বা উপায় বোঝায় এমন শব্দ বসাবে।
​Board Question Format:
​The freedom fighters fought _________ (Post-modify the verb with an adverbial phrase).
​Exam Answer: The freedom fighters fought with great courage (অথবা শুধু Adverb চাইলে: bravely).
​More Examples for Exam:
​Students should read the text _________ \rightarrow with close attention / carefully.
​He speaks _________ \rightarrow in a very polite manner.

​৪. কেন? (Why) \rightarrow Adverbial of Purpose / Reason
​বাক্যের ক্রিয়া বা কাজটিকে প্রশ্ন করবে—"কাজটি কী উদ্দেশ্যে বা কেন করা হচ্ছে?"। পরীক্ষার খাতায় এর উত্তর সাধারণত Infinitive Phrase (to + Verb + extra\ words) দিয়ে লিখতে হয়।
​Board Question Format:
​He studied hard _________ (Post-modify the verb with an adverbial/infinitive phrase to indicate purpose).
​Exam Answer: He studied hard to get an A+ / to secure a good job.
​More Examples for Exam:
​We eat food _________ \rightarrow to maintain good health / to survive.
​Trees give us oxygen _________ \rightarrow to keep us alive.

​💡 পরীক্ষার জন্য প্রো-টিপ (Pro-Tip):
প্রশ্নে যদি শুধু "Adverb" বলে, তবে সাধারণত একটা শব্দ বসাবে (যেমন: successfully, carefully, yesterday)। আর যদি "Adverbial Phrase" বলে, তবে অবশ্যই ২ বা তার বেশি শব্দের গুচ্ছ বসাবে (যেমন: with success, with great care, in the morning)।

10/07/2026

or batch
কথাগুলো শিক্ষার্থীদের উপকারে আসবে বলে মনে হলে; পোস্টটি শেয়ার করতে পারেন।

ধন্যবাদ

09/07/2026

শিশির, ২০২১-২২ সেশনে UCC তে আমার ছাত্র ছিল।
ভালোবাসার স্মারক হিসেবে ভিডিওটি তৈরি করে দিয়েছে।
ধন্যবাদ শিশির!

আমার সাথে যোগাযোগ করতে WhatsApp এ মেসেজ দিতে পারেন।
01521-253939

09/07/2026

🔴 Of vs Off: কনফিউশন কাটুক চিরতরে! 🎯

​English Grammar-এ খুবই কাছাকাছি উচ্চারণের দুটি শব্দ— Of (অব) এবং Off (অফ) বানানে মাত্র একটা 'F'-এর পার্থক্য হলেও ব্যবহারে আকাশ-পাতাল তফাত! পরীক্ষায় এবং ফ্রি-হ্যান্ড রাইটিংয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে এই দুটো জায়গায়।
​চলুন আজকের পর থেকে এই ভুল যেন আর কখনো না হয়, সেভাবে সহজ করে শিখে নিই।
​📘 ১. Of (এর)— সম্পর্ক বা মালিকানা বোঝাতে
​'Of' সাধারণত Preposition হিসেবে বসে এবং বাংলায় 'র' বা 'এর' অর্থ প্রকাশ করে। কোনো কিছুর অংশ, উপাদান, কারণ বা মালিকানা বোঝাতে এটি ব্যবহৃত হয়।
​উপাদান বোঝাতে: This ring is made of gold. (স্বর্ণের তৈরি)
​মালিকানা/সম্পর্ক বোঝাতে: The name of our country is Bangladesh. (আমাদের দেশের নাম)
​কারণ বোঝাতে: The old man died of cancer. (ক্যান্সারে মারা গেছেন)
​📙 ২. Off (দূরে/বিচ্ছিন্ন/বন্ধ)— দূরত্ব বা বিচ্ছিন্নতা বোঝাতে
​'Off' শব্দটা মাথায় এলেই চিন্তা করবেন— আলাদা হওয়া, দূরত্ব তৈরি হওয়া, বন্ধ হওয়া বা নিচে পড়ে যাওয়া। এটি Preposition ও Adverb দুইভাবেই বসতে পারে।
​বিচ্ছিন্ন বা আলাদা হওয়া: He jumped off the roof. (ছাদ থেকে লাফ দিয়ে আলাদা হয়ে গেল)
​বন্ধ করা (Switch off): Please turn off the fan. (ফ্যানটি বন্ধ করো)
​ছুটি বা কর্মবিরতি: I have a day off tomorrow. (আগামীকাল আমার ছুটির দিন)
​⚠️ শিক্ষার্থীরা সাধারণত যেখানে ভুল করে (Common Mistakes):
​ভর্তি পরীক্ষা কিংবা চাকুরির পরীক্ষায় নিচের ৩টি জায়গায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কনফিউজড হয়ে ভুল উত্তর দাগিয়ে আসে:
​❌ ভুল: Keep of the grass.
✅ সঠিক: Keep off the grass.
💡 ব্যাখ্যা: ঘাস থেকে দূরে থাকতে বা ঘাস মাড়ানো থেকে বিরত থাকতে বলা হচ্ছে (বিচ্ছিন্নতা)। তাই 'off' হবে।
​❌ ভুল: Take of your shoes before entering.
✅ সঠিক: Take off your shoes before entering.
💡 ব্যাখ্যা: জুতো গা থেকে খুলে ফেলা বা আলাদা করা বোঝাতে Appropriat Phrasal Verb হিসেবে 'Take off' বসে।
​❌ ভুল: He is a man off letters.
✅ সঠিক: He is a man of letters.
💡 ব্যাখ্যা: 'Man of letters' একটি Idiom, যার অর্থ পণ্ডিত ব্যক্তি। এখানে 'পণ্ডিতদের গুণসম্পন্ন মানুষ' অর্থে মালিকানা বা সম্পর্ক বোঝাচ্ছে, তাই একটি 'F' বিশিষ্ট Of হবে।
​❌ ভুল: The plane took of on time.
✅ সঠিক: The plane took off on time.
💡 ব্যাখ্যা: বিমান যখন মাটি ছেড়ে উপরে উড়ে যায় বা বিচ্ছিন্ন হয়, তখন তাকে 'Take off' বলা হয়।
​📌 মনে রাখার শর্টকাট টেকনিক:
​Of (একটি F) = এর (সংযুক্ত করে বা সম্পর্ক তৈরি করে)।
​Off (দুটি F) = দূর/বন্ধ (বিচ্ছিন্ন করে বা আলাদা করে)।
​🔥 চটপট কমেন্টে জানিয়ে দিন তো: "The switch ___ the light is ___."— এই শূন্যস্থান দুটিতে কোনটিতে 'of' আর কোনটিতে 'off' বসবে?

Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Cumilla Govt. Women's College Road
Comilla
3500