24/07/2026
🌸 আলহামদুলিল্লাহ!
আজ আমাদের কালীর বাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের মহাপুনর্মিলনী-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
সবার আন্তরিক অংশগ্রহণ, আগ্রহ ও উদ্দীপনা দেখে স্পষ্ট বোঝা গেল—ইনশাআল্লাহ ২২ অক্টোবরের মহাপুনর্মিলনী হবে একটি স্মরণীয় ও জমকালো আয়োজন।
আজকের সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের অসংখ্য সম্মানিত প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিশেষ করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত অনেক উচ্চপদস্থ ও সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ করেছে।
যারা এখনো নিবন্ধন (Registration) সম্পন্ন করেননি, তাদের প্রতি আন্তরিক অনুরোধ—দ্রুত নিবন্ধন সম্পন্ন করুন এবং এই ঐতিহাসিক মিলনমেলার অংশ হয়ে উঠুন।
ইনশাআল্লাহ, ২২ অক্টোবর দেখা হবে সবার সঙ্গে। ❤️