04/03/2026
আসসালামু আলাইকুম,
আগামী ০৪-০৩-২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সকলের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য। অংশগ্রহণ ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০/- টাকা।
ইফতারের সম্ভাব্য মেন্যু:
১.তেহারি
২. পিঁয়াজু/বেগুনি/চপ
৩. পাকোড়া
৪. খেজুর
৫. কলা
৬. পেয়ারা/কমলা
৭. শরবত
উক্ত দিনে প্রস্তাবিত সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে। তাই সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,
মোঃ নৌশিন আল হাসান
সভাপতি,
আদনান সাইফ
সাধারণ সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
27/01/2026
ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগীতায় পাশে থাকবে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
26/11/2025
সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক আগামী (০১) এক বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।
অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা নবগঠিত কমিটির সকলকে❤️
27/04/2025
আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর 'নবীন বরণ- ২০২৫' অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত সকলকে। বিশেষ ধন্যবাদ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীনদের যাদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে।
26/04/2025
Freshers’ Reception- 2025
Organized by: Brahmanbaria Students Welfare Association, Comilla University
Date: April 27, 2025
Time: 4:30 PM
Venue: Faculty of Arts Hall Room
We cordially invite you all to the event.
16/04/2025
আসসালামু আলাইকুম,
ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত লালমাটির ক্যাম্পাস কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু অনুজদের ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ আছি আপনাদের পাশে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত যেকোনো প্রয়োজনে অনুগ্রহ করে নিম্নোক্ত নাম্বার গুলোতে যোগাযোগ করার অনুরোধ করছি।
আপনাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
14/12/2024
এ ক্ষতি কখনো পুষিয়ে নেবার নয়!!
গভীর শ্রদ্ধাঞ্জলি শহিদ বুদ্ধিজীবীদের প্রতি...
08/12/2024
আজ ঐতিহাসিক ৮ ডিসেম্বর 'ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস'
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছে ব্রাহ্মণবাড়িয়ার সকল বীর সন্তানদের, যাঁরা জীবন বাজি রেখে একটি মুক্ত-স্বাধীন জন্মভূমি উপহার দিয়েছেন।
01/12/2024
Happy Birthday to our Honorable Adviser Md. Abul Hayet Sir🖤