18/04/2025
জাতীয় শিক্ষক সম্মেলন-২০১৯ খ্রিঃ
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, এটুআই (প্রধানমন্ত্রীর কার্যালয়) এবং আইসিটি ডিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত, আগামী ২৫, ২৬ ও ২৭ শে এপ্রিল, ঢাকা ও কক্সবাজারে অনুষ্ঠিতব্য জাতীয় শিক্ষক সম্মেলন-২০১৯ এ বিভাগীয় পর্যায়ে নেতৃত্ব দানকারী সেরা ১৬ শিক্ষক ক্যটাগরিতে জনাব মোঃ হোসাইন আহমেদ আপন, (M H Ahmed Apon) সহকারী শিক্ষক, পোমগাঁও উচ্চ বিদ্যালয়, মনোহরগঞ্জ, কুমিল্লা স্যারকে তালিকাভুক্ত করায় পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এটুআইকে কৃতজ্ঞতা জানাই ও নির্বাচিতকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। উল্লেখ্য আগামী ২৫ এপ্রিল ঢাকা বাংলা একাডেমীরর আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মহোদয়ের উপস্থিতিতে সম্মাননা প্রদান করা হবে এবং ২৬ ও ২৭ এপ্রিল কক্সবাজারে মাননীয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জনাব মোস্তফা জব্বার মহোদয়ের উপস্থিতিতে সম্মাননা ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হবে।