11/03/2026
গতকাল ইফতার মাহফিলের স্থির চিত্র
اتحاد المدارس الخصوصية 🔸
ইত্তিহাদুল মাদারিসুল খুসুসিয়্যাহ
🔸Ittihadul Madarisil Khususiyah
11/03/2026
গতকাল ইফতার মাহফিলের স্থির চিত্র
25/11/2025
আলহামদু লিল্লাহ ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ এর আয়োজনে নূরানী ২য় জামাত বৃত্তি পরীক্ষা ১৪৪৭ হি./ ২০২৫ খ্রি. ইকরা রওজাতুল উলূম লাকসাম কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
16/11/2025
16/11/2025
লাকসাম রাজাপুর মাদরাসায় স'ন্ত্রা'সী হামলা! আতঙ্কিত ছাত্র শিক্ষকগণ।
লাকসাম ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যা ( প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ )সংগঠনের নেতৃবৃন্দের একটি টিম রাজাপুর মাদ্রাসায় ছুটে যান।
মাদরাসাটি দীর্ঘ পঁচিশ বছর যাবত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী মাধ্যমে সুনামের সাথে পাঠদান করে আসছে।
খুব অল্প সময়ে উক্ত প্রতিষ্ঠানের পড়ালেখার সুনাম-সুখ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। উস্তাদদের বেতন ভাতা আবাসনসহ যাবতীয় সুযোগ সুবিধা খুবই উচ্চ মানের ছিলো। বোর্ডিংয়ের খাবারের মানও খুব ভালো ছিলো।
ছাত্রদের অভিযোগ সম্প্রতি জনাব নজরুল ইসলাম হেলাল সাহেবের ভাতিজা রাসেল দায়িত্ব নেয়ার পর থেকে উস্তাদ ও ছাত্রদের যাবতীয় সুযোগ সুবিধা সংকুচিত করে ফেলেন। তিনি আওয়াম হয়েও; উস্তাদ ও ছাত্রদের সাথে অশোভনীয় আচরণ করেন। এতে দীর্ঘদিন ধরে তারপ্রতি ছাত্রদের ক্ষোভ জমে উঠে। গত কয়েকদিন আগে সে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে রাসেল তাঁর ভাড়াটে লোকজন নিয়ে মাদরাসায় হামলা করবে; এ খবরে শিক্ষক শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।
উক্ত ঘটনাকে পুঁজিকরে এলাকার তৃতীয় একটা পক্ষ সক্রিয়। তারা চান অনির্দিষ্টকালের জন্য মাদরাসাটি বন্ধ হয়ে যাক।
এতে শত শত শিক্ষক শিক্ষার্থীর জান মালের ক্ষতি হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হবে ।
এই মাদ্রাসাটি কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড হাইয়াতুল উলইয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়্যার পরিক্ষা মারকাজ হওয়ায় শত শত শিক্ষার্থী এই মাদ্রাসা কেন্দ্রে পরিক্ষা দিয়ে থাকে।
মাদ্রাসাটি কোন চক্রান্তের শিকার হয়ে বন্ধ হয়ে গেলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।
তাই আমরা ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যার নেতৃবৃন্দ লাকসাম থানা প্রশাসনের সাথে আলোচনা করি। প্রশাসন সবদিক বিচার বিশ্লেষণ করে আমাদের টিমকে আশ্বস্ত করে বলেন -মাদ্রাসা যথারীতি চালু থাকবে এবং শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসন আন্তরিক ভাবে কাজ করবে, ইনশাআল্লাহ।
28/09/2025
❣️অভিনন্দন বার্তা❣️
بسم الله الرحمن الرحيم
জনাব এডভোকেট শাফায়েত হোসেন সাহেব,
ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যার (প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ) আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক
এবং
সহকারী ইংরেজি শিক্ষক, দোখাইয়া আশরাফিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, লাকসাম, কুমিল্লা।
চট্টগ্রাম বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মাদ্রাসা পর্যায়ে “শ্রেষ্ঠ গুণী শিক্ষক” হিসেবে স্বীকৃতি অর্জন করায় ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি।
আপনার নিরলস পরিশ্রম, নিষ্ঠা, জ্ঞানদীপ্ত শিক্ষা এবং শিক্ষকতার মহান দায়িত্ব পালনের প্রতি আন্তরিকতা এ পুরস্কার অর্জনের পেছনে প্রধান ভূমিকা রেখেছে। এটি কেবল আপনার ব্যক্তিগত সাফল্য নয়; বরং সমগ্র মাদ্রাসা অঙ্গনের জন্য এক গৌরব ও আনন্দের বিষয়।
আপনি কেবল একজন শিক্ষক নন; বরং তরুণ সমাজকে নৈতিকতা, আদর্শ ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে একজন অনুপ্রেরণাদায়ক পথপ্রদর্শক। আপনার এই অর্জন শিক্ষার্থীদের মাঝে প্রেরণা জাগাবে এবং সহকর্মীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমরা দো‘আ করি, আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আপনার কলম, জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা জাতি উপকৃত হোক এবং ইসলামী শিক্ষার অঙ্গন আপনার মাধ্যমে আরও আলোকিত হোক।
আমরা ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যার পক্ষ থেকে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ চলছে ।
ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ্ - Ittihadul Madarisil Khususiyah
আয়োজিত তিন দিন ব্যাপী মাশকুল কোরআন প্রশিক্ষণ কোর্স । স্থান মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ।