27/04/2025
দুধ কা দুধ! পানি কা পানি'
জালালাবাদি হুজুরের কাছে পাঁচ মিনিট বসলেও নতুন কিছু শেখা যায়। এটি আমি বহুবার দেখেছি। গতকাল হুজুর একটি মজার গল্পের মাধ্যমে শিক্ষনীয় বিষয় বুঝিয়ে দিলেন।
#একব্যক্তি ছিলো দুধ বিক্রেতা। দুধের সাথে পানি মিশিয়ে বিক্রি করতো। একবার সারাদিন দুধ বেঁচে বেশ কিছু কয়েন থলেতে জমা করলো।
#দুপুরবেলা শরীরে ক্লান্তি আসায় ঘুমিয়ে পড়লো একটি গাছের নিচে। ঘুম থেকে উঠে দেখে কয়েনের থলে একটি বানর নিয়ে গাছের আগায় উঠেছে।
এখন কীভাবে সেটি বানরের কাছ থেকে নেয়া যায়?
#একজন পরামর্শ দিলো, যেহেতু বানর অনুকরণপ্রিয় প্রাণী। তাই ছোট পাথর দিয়ে বানরকে ঢিল মারলে আশাকরি সেও কয়েন দিয়ে পালটা তোমাকে ঢিল মারবে। এতে তুমি কয়েনগুলো পেয়ে যাবে।
লোকটি তাই করলো। দেখা গেলো বানরও তাই করছে।
#কিন্তু বানরটি ছিলো চালাক। সে একটি কয়েন ছুঁড়ে লোকটির উপর। আর আরেকটি ছুঁড়ে পাশ্ববর্তী খালের পানিতে।
#লোকটি গুনে দেখলো ৮০ টি কয়েনের মধ্যে ৪০ টি হাতে এসেছে, অপর ৪০ টি পানিতে।
তখন লোকটি বললো,
'দুধ কা দুধ! পানি কা পানি'
#অর্থাৎ এই কয়েনগুলোর অর্ধেক ছিলো দুধ বিক্রির মূল্য, আর অর্ধেক পানি মিশিয়ে বিক্রির মূল্য। তাই দুধের মূল্য এসেছে আমার হাতে পানির মূল্য চলে গেছে পানির কাছে।
#এই গল্প বলে হুজুর বললেন, আমরা যে হারাম উপায়ে সম্পদ অর্জন করি, তা আমাদের কাছ থেকে এভাবেই চলে যায়।
#অনেক সময় কোর্টে অযথা হয়রানির কারণে টাকা দিতে হয়, ভুল চিকিৎসায় টাকা দিতে হয়, অনাকাঙ্ক্ষিত বিভিন্ন কারণে লাখ লাখ টাকা ঢালতে হয়, বুঝে নিবেন এগুলো হালালের সাথে বিভিন্ন সময় আমাদের সম্পদে হারাম ঢুকেছে। তাই এগুলো এভাবে চলে যেতে বাধ্য।
আল্লাহ তায়ালা হুজুরের হায়াতে বরকত দান করুন। আমাদেরকে হারাম বর্জন করে, হালালভাবে চলার তাওফিক দিন। আমিন।