Ashir par Young Heroes (AYH)

Ashir par Young Heroes (AYH) We the best of the best, because we are heroes. These members are studying different renowned universities and colleges in home and abroad.

Ashir par Young Heroes (AYH) is a non-political social organization which is organized by twenty students who are the inhabitants of the village named Ashir Par under Monohargonj upazilla in Comilla district with a view to brighten their future, to improve their area and to shine their society.

16/04/2021

রমজান মাস আল্লাহ প্রদত্ত সবচেয়ে মহিমান্বিত মাস। আর এই রহমতের মাসে আশির পাড় ইয়াং হিরোস্ -এর মানবিক সেবকরা গ্রামের বেশ কিছু পরিবারের কাছে পৌছে দিয়েছে ইফতারের খাদ্যসামগ্রী (ছোলা, মুড়ি, খেজুর, তেল, ডাল, আলু)।গ্রামবাসীর হাসিমাখা মুখই এই মানবিক মানুষগুলোর সারা দিনের প্রাপ্তি। মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্রপ্রয়াস কবুল করুক। আমিন।

29/06/2020

প্রিয় সুধী,
আসসালামু আলাইকুম। আশা করি, আল্লাহর ইচ্ছায় সবাই ভালো ও সুস্থ আছেন।
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি; কারণ এ পোস্টটি একটু ব্যতিক্রমধর্মী। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না; তবে আমি আমার পড়াশোনা দ্বারা যতটুকু বুঝেছি তা দিয়ে করোনার কারণে আমাদের এলাকার ভবিষ্যত পরিস্থিতি সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছি।

সম্ভাব্য পরিস্থিতি:
1. গ্রামের মানুষের কিছুটা হলেও উপার্জন কমে যাবে আগামী কয়েক মাস। এই কোরবানির ঈদেই দেখবেন- কোরবানি দাতার সংখ্যা কমে যাবে।
2. সবচেয়ে বেশি বিপদে পড়বে মধ্যবিত্ত শ্রেণীর মানুষজন। তারা না পারবে কারো কাছে চাইতে; না পারবে তাদের উপার্জন বাড়াতে।
3. অভাবের কারণে গ্রাম এলাকায় চুরি-ডাকাতি কিছুটা বেড়ে যেতে পারে।
4. বিদেশফেরত লোকের সংখ্যা বেড়ে যাবে এবং বেকারত্ব বাড়ার সম্ভাবনা তৈরি হবে।
5. মেয়েদের বাল্যবিবাহ বাড়ার সম্ভাবনা তৈরি হবে।
6. স্কুল-কলেজ দীর্ঘমেয়াদে বন্ধ থাকায় ছেলেমেয়েরা ঘরে থাকার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়তে পারে বা কিছুটা বিপথে চলে যেতে পারে।
7. আল্লাহ না করুক, বন্যা হলে অবস্থা আরো ভয়াবহ হবে।

করণীয় :
1. জীবনযাত্রার মান যতটুকু সম্ভব সাময়িক সময়ের জন্য কমিয়ে আনা আবশ্যক। একান্ত প্রয়োজনীয় খরচ ব্যতীত অন্যান্য খরচ কমানো উচিত।
2. নতুন করে কোনো ধরনের উন্নয়ন কর্মকান্ড যেমন- বিল্ডিং করা; দামী ফোন কেনা; এসি কেনা; বাইক কেনা ইত্যাদি সাময়িকভাবে স্থগিত রাখা অত্যন্ত প্রয়োজন।
3. বাড়ির আশেপাশের পতিত বা খালি জমিতে শাকসবজি উৎপাদন, বাড়িতে হাঁস-মুরগি-গবাদীপশু পালন ও সম্ভব হলে পুকুরে কিছু মাছের চাষ করা উচিত।
4. নিজের বাড়ি-ঘরের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা উচিত। পারলে আইন-শৃঙ্খলা বাহিনীর যোগাযোগের নম্বর সংগ্রহে রাখা যেতে পারে।
5. ছোট মেয়েদের ভবিষ্যত চিন্তা করে তাদের তাড়াতাড়ি বিয়ে দেয়া মোটেও উচিত হবে না।
6. কমবয়সী ছেলেমেয়েদেরকে কিছুটা তদারকির মধ্যে রাখা জরুরী।
7. সামাজিক অনুষ্ঠানগুলো বৃহৎ পরিসরে না করে সীমিত পরিসরে করা জরুরী।
8. নিজে ভালো থাকার পাশাপাশি অন্যদের খোঁজ রাখা জরুরী।
9. নিজে স্বাস্থ্যবিধি মানার সাথে অন্যকেও অবশ্যই তা মানতে উৎসাহিত করতে হবে।
10. সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব পুষ্টিকর খাবার খাওয়া উচিত। এ ব্যাপারে বাড়ির শিশু এবং মুরুব্বীদের প্রতি বেশি যত্ন নিতে হবে। মনে রাখতে হবে পুষ্টিকর খাবার মানেই দামী খাবার নয়।

আবার বলছি- আপনাদের জ্ঞান দেয়ার দুঃসাহস আমার নেই। শুধু আমি যা বুঝেছি, তা শেয়ার করলাম। আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখুক। আমিন।

#কাউছার_আহমেদ_শিবলু

24/05/2020
আসুন যথাসাধ্য মানবতার পাশে দাঁড়াই।ছবি - সংগৃহীত।
29/04/2020

আসুন যথাসাধ্য মানবতার পাশে দাঁড়াই।
ছবি - সংগৃহীত।

 #ঘরে_থাকুন #নিজে_বাঁচুন #দেশকে_বাঁচান
11/04/2020

#ঘরে_থাকুন
#নিজে_বাঁচুন
#দেশকে_বাঁচান

Address

Ashir Par, Monohargonj
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashir par Young Heroes (AYH) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ashir par Young Heroes (AYH):

Shortcuts

Share