Job Solution। জব সলিউশন

Job Solution। জব সলিউশন

Share

Job English with Basics

21/04/2026

১. আয়কর (Income Tax)
আপনি আয় করলে সেই আয়ের উপর যে কর দেন।
👉 যেমন চাকরি, ব্যবসা, ভাড়া, পেশা থেকে আয় হলে আয়কর লাগতে পারে।

২. ভ্যাট (VAT)
কোনো পণ্য বা সেবা কিনলে দামের সাথে যে কর যুক্ত থাকে।
👉 যেমন রেস্টুরেন্টে খাওয়া, মোবাইল বিল, কাপড় কেনা।

৩. উৎসে কর (Tax Deducted at Source)
টাকা পাওয়ার আগেই কিছু কর কেটে রাখা হয়।
👉 যেমন ব্যাংকের মুনাফা, ঠিকাদারি বিল, চাকরির বেতন থেকে আগেই কেটে নেয়।

৪. কাস্টমস ডিউটি (Customs Duty)
বিদেশ থেকে পণ্য আমদানি করলে সীমান্তে যে কর দিতে হয়।
👉 যেমন বিদেশি গাড়ি, মোবাইল, প্রসাধনী আনলে।

৫. এক্সাইস ডিউটি (Excise Duty)
নির্দিষ্ট কিছু পণ্য বা সেবার উপর বিশেষ কর।
👉 যেমন ব্যাংক হিসাবের নির্দিষ্ট ব্যালেন্সে, বিলাসপণ্যে বা বিশেষ খাতে।

৬. সারচার্জ (Surcharge)
মূল করের উপর অতিরিক্ত কর।
👉 যেমন বেশি আয় বা সম্পদ থাকলে আয়করের সাথে বাড়তি সারচার্জ দিতে হতে পারে।

৭. AIT (Advance Income Tax)
আগাম আয়কর। পরে মূল আয়করের সাথে সমন্বয় হয়।
👉 যেমন গাড়ি রেজিস্ট্রেশন, আমদানি, ব্যবসায় কিছু ক্ষেত্রে আগে কর দিতে হয়।

৮. রোড ট্যাক্স
রাস্তা ব্যবহার ও গাড়ি চালানোর জন্য গাড়ির উপর দেওয়া কর/ফি।
👉 সাধারণত গাড়ির ফিটনেস বা নবায়নের সময় লাগে।

৯. টোল (Toll)
নির্দিষ্ট রাস্তা, সেতু, টানেল ব্যবহার করলে যে টাকা দিতে হয়।
👉 যেমন পদ্মা সেতু পার হতে টোল।

১০. স্ট্যাম্প ফি
আইনি কাগজপত্র, চুক্তিপত্র, দলিল ইত্যাদিতে সরকারকে দেওয়া ফি।
👉 যেমন এফিডেভিট, চুক্তিনামা, দলিল।

১১. রেজিস্ট্রেশন ফি
কোনো সম্পদ, গাড়ি, ব্যবসা বা দলিল সরকারি রেকর্ডে নিবন্ধন করতে যে ফি লাগে।
👉 যেমন জমি রেজিস্ট্রি, গাড়ি রেজিস্ট্রেশন।

১২. সম্পূরক শুল্ক (Supplementary Duty)
কিছু পণ্যে অতিরিক্ত কর।
👉 যেমন সিগারেট, কোমল পানীয়, বিলাসপণ্য।

১৩. হোল্ডিং ট্যাক্স / পৌরকর
বাড়ি বা দোকানের উপর স্থানীয় কর।
👉 যেমন পৌরসভা এলাকায় বাড়ির মালিককে বছরে কর দিতে হয়।

১৪. ভূমি উন্নয়ন কর (খাজনা)
জমির উপর বার্ষিক কর।
👉 যেমন কৃষি জমি বা অন্যান্য জমির খাজনা।

বাস্তব সত্য কথা:
আপনি যদি আয় না-ও করেন, তবুও বাজারে কিছু কিনলেই ভ্যাট দেন। মোবাইল ব্যবহার করলে কর দেন। রাস্তা পার হলে টোল দেন। অর্থাৎ প্রায় সবাই কোনো না কোনোভাবে সরকারকে টাকা দেয়।

এই চৌদ্দ জাতের ট্যাক্স এর মধ্যে কোনটা কোনটা আপনি দেন.? 🤷‍♂️


17/04/2026

জিম্বাবুয়ে মাত্র ৪.৪০% ইনফ্লেশন, কিভাবে সম্ভব হলো.? 🔥

জিম্বাবুয়ে 1980 সালে UK থেকে স্বাধীনতা লাভ করে। তখন দেশটির অর্থনীতি আফ্রিকার অন্যতম শক্তিশালী ছিল।

2000 সালে তৎকালীন প্রেসিডেন্ট Robert Mugabe শ্বেতাঙ্গ মালিকানাধীন বড় বড় খামার দখল করে কৃষ্ণাঙ্গদের মাঝে বণ্টন শুরু করেন।

উদ্দেশ্য ভালো হলেও বাস্তবতায়:
❌ দক্ষ কৃষি ব্যবস্থাপনা ভেঙে পড়ে
❌ খাদ্য উৎপাদন কমে যায়
❌ রপ্তানি আয় পড়ে যায়

সরকার ঘাটতি মেটাতে অতিরিক্ত টাকা ছাপাতে থাকে। ফলে ২০০৮ সালে মাসিক মূল্যস্ফীতি আনুমানিক 79.6 billion % পর্যন্ত পৌঁছায়, যা পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ।

অবস্থাটা এমন, মানুষ সকালে যে দামে পণ্য কিনেছে, বিকেলে সেই দাম দ্বিগুণ হতো।

সেই সময় Zimbabwe সরকার 100 Trillion Zimbabwe Dollar নোট ছাপায়, যা বিশ্বের সবচেয়ে ব্যর্থ মুদ্রাগুলোর একটি হয়ে যায়।

(এ বিষয়ে আমি আমার আগের পোস্টে লিখেছি, আপনারা অনেকেই দেখেছেন) 😊

এমন পরিস্থিতিতে ২০০৯ সালে সরকার নিজস্ব মুদ্রা বাদ দিয়ে US ডলার এবং সাউথ আফ্রিকান র‍্যান্ড (দক্ষিন আফ্রিকার মুদ্রা) ব্যবহারের অনুমতি দেয়।

এতে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে অর্থনীতিতে। কিন্তু স্থায়ী সমাধান হয়নি কারণ তাদের নিজস্ব মুদ্রা স্টপ করা হয়েছে।

তাই সরকার ২০১৯ সালে নিজস্ব মুদ্রা হিসেবে নতুন Zimbabwe Dollar চালু করে।

কিন্তু নতুন মুদ্রায় জনগণের আস্থা না থাকায় আবার দ্রুত অবমূল্যায়ন শুরু হয়। মানে ইনফ্লেশন বাড়তে থাকে।

ইনফ্লেশন আবারও তিন অংকে চলে যায়। মানুষ আবার USD ব্যবহার শুরু করে। আবারও নিজস্ব মুদ্রা ব্যর্থ।

স্থায়ী সমাধানের জন্য জিম্বাবুয়ে সরকার অবশেষে গোল্ড মুদ্রা চালুর সিদ্ধান্ত গ্রহণ করে।

এপ্রিল ২০২৪-এ 'জিম্বাবুয়ে গোল্ড' (ZiG) নামক নতুন স্বর্ণ-সমর্থিত মুদ্রা চালু করে।

উদ্দেশ্য হলো:
✅ জনগণের আস্থা ফেরানো
✅ মুদ্রার মান স্থিতিশীল করা
✅ ইনফ্লেশন কমানো

এই স্বর্ণ-সমর্থিত মুদ্রা গেম চেঞ্জার হিসেবে কাজ করে 🔥

২০২৬ সালের শুরুতে ইনফ্লেশন নেমে আসে প্রায় ৪% এর আশেপাশে। জিম্বাবুয়ে ফিরে পায় তার নিজস্ব মুদ্রা।

প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্থিতিশীলতা আসে দেশটির অর্থনীতিতে!

মার্চ ২০২৬ এ জিম্বাবুয়ের ইনফ্লেশন রেট ৪.৪% 🔥

স্বর্ণ মুদ্রার পাওয়ার নাকি জনগণের আস্থা.? কোনটা এগিয়ে রাখবেন.? 🛑 🇧🇩

05/04/2026

একজন পাইলটকে উদ্ধারে ইতিহাসের সবচেয়ে বৃহত্তম ও দুর্ধর্ষ উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি নিম্নরূপ:

নিশ্চিত ক্ষয়ক্ষতির বর্তমান হিসাব :~

— ১টি এফ-১৫ই স্ট্রাইক ঈগল — ধ্বংস হয়েছে।
— ২টি এইচএইচ-৬০ হেলিকপ্টার — ক্ষতিগ্রস্ত।
— ১টি এমএইচ-৬ লিটল বার্ড — ধ্বংস হয়েছে।
— ১টি এ-১০ থান্ডারবোল্ট ২— ধ্বংস হয়েছে।
— ২টি সি-১৩০ হারকিউলিস — ধ্বংস হয়েছে।
— ১–২টি এমকিউ-৯ রিপার — ধ্বংস হয়েছে।

সম্ভাব্য / অনিশ্চিত ক্ষয়ক্ষতির হিসাব:~

— ১টি এফ-১৬ ফাইটিং ফ্যালকন — জরুরি সংকেত।
— ১টি কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার — জরুরি সংকেত।
— ১টি এ-১০ থান্ডারবোল্ট ২ — সম্ভাব্য জরুরি অবতরণ (সন্দেহজনক)।

05/04/2026
05/04/2026

সংসদে পাস হয়েছে সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২৬।

05/04/2026

কোচিং কেন চলে শুনুন🥲 Part 7

05/04/2026

কোচিং কেন চলে শুনুন🥲 Part 6

05/04/2026

কোচিং কেন চলে শুনুন🥲 Part 5

05/04/2026

কোচিং কেন চলে শুনুন🥲 Part 4

05/04/2026

কোচিং কেন চলে শুনুন🥲 Part 3

05/04/2026

কোচিং কেন চলে শুনুন🥲 Part 2

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Cumilla
Cumilla
3500