09/08/2020
গুণবতী ডিগ্রী কলেজ এর কিছু দৃশ্য।
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gunabati Degree College - গুণবতী ডিগ্রী কলেজ, Community College, Gunabati, Chouddagram, Comilla.
09/08/2020
গুণবতী ডিগ্রী কলেজ এর কিছু দৃশ্য।
প্রিয় শিক্ষার্থীরা,
সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসন্ন পবিত্র "ঈদ-উল-আযহা" উপলক্ষে অভিভাবক, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জানাই ঈদের শুভেচ্ছা। "ঈদ মোবারক"। পবিত্র ঈদ উৎসব সবার জীবনে নিয়ে আসুক অনাবিল আনন্দ ও প্রশান্তি।
প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র " ঈদ-উল-আযহা" উপলক্ষে আগামীকাল ২৯/০৭/২০২০ খ্রিস্টাব্দ রোজ বুধবার হতে ০৬/০৮/২০২০ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার পর্যন্ত অনলাইন ক্লাসের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০৮/০৮/২০২০ খ্রিস্টাব্দ রোজ শনিবার থেকে অনলাইন ক্লাসের কার্যক্রম পুনরায় শুরু হবে।
সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সবাই নিরাপদে থাকবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
02/07/2020
গুণবতী ডিগ্রী কলেজের অফিস সহকারী মিরন বাবু আজ সন্ধ্যা ৬.০০ ঘটিকায় মৃত্যুবরন করেছেন।
গুণবতী ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের (২০২০ সালের পরীক্ষার্থীদের সহ) সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় আমাদের কলেজেও ০১/০৭/২০২০ইং হইতে অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়ছে...
প্রকাশিত রুটিন অনুযায়ী সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে..
★অনলাইন ক্লাসে কীভাবে অংশগ্রহণ করবেঃ
১)সর্বপ্রথম গুণবতী কলেজ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে "Gunabati Degree College "নামক কলেজ গ্রুপে এড হতে হবে..
২)এন্ড্রয়েড মোবাইল /ল্যাপটপ/ডেক্সটপ যার যেটা আছে তাতে প্রয়োজনীয় ইন্টারনেট সংযোগ(MB)নিয়ে ক্লাস রুটিন অনুযায়ী নির্দিষ্ট ক্লাসের সময় কলেজ গ্রুপে যুক্ত হতে হবে....
৩) সকল শিক্ষক ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস ভিডিও রেকর্ড করে নির্দিষ্ট সময় সকাল ১০.০০ টায় কলেজ গ্রুপে আপলোড করবে। এবং সংশ্লিষ্ট শিক্ষক ক্লাস আপলোড হওয়ার পর ১ ঘন্টা গ্রুপে সক্রিয় থাকবেন এবং তোমাদের ক্লাস সংশ্লিষ্ট বিভিন্ন কমেন্টের মতামত দিবেন।
৪)তোমরা সকলে সকাল ১০.০০ থেকে ১১.০০ ঘটিকার মধ্যে কমেন্টের মাধ্যমে তোমার নাম, রোল ও শ্রেণি উল্লেখ করবে। যা পরবর্তীতে ক্লাস হাজিরা হিসাবে লিপিবদ্ধ করা হবে।
৫)এছাড়াও কোন শিক্ষক যদি Live/Zoom এ ক্লাস নেন সেটা সংশ্লিষ্ট শিক্ষক তোমাদের জানিয়ে দিবেন...
26/06/2020
গুণবতী ডিগ্রী কলেজের অনলাইন ক্লাসের কার্যক্রম আগামী ০১/০৭/২০২০ ইং তারিখ থেকে শুরু হবে।
16/03/2020
মুজিববর্ষ উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে গুণবতী ডিগ্রী কলেজ প্রাঙ্গণ।
16/03/2020
আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ | banglatribune.com আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক....
15/03/2020
গুণবতী ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম-নীতি, রেজুলেশন ও প্রবিধান উপেক্ষা করে একই কলেজের মো. জাকির হোসেন নামে এক প্রভাষককে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হয়েছে। এ অনিয়মের বিষয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন দাখিলের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ওই কলেজের সভাপতির নিকট দুই দফা চিঠি দেয়া হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এতে কলেজটির ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেনকে পরিবর্তন করে কুমিল্লা জেলা প্রশাসককে সভাপতি নিয়োগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়
17/07/2019
গুণবতী ডিগ্রী কলেজের ২০১৯ সালের এইচ.এস.সি পরীক্ষার ফলাফল -
মোট পরীক্ষার্থী - ২০৭ জন
পাস করেছে - ১৮৯ জন
ফেল করেছে - ১৮ জন
পাসের হার - ৯১.৩০%
সবাইকে অভিনন্দন। রইলো আগামীর জন্য শুভ কামনা।
07/07/2019
গুণবতী ডিগ্রী কলেজের নবনির্মিত ভবন।
18/10/2018
গুণবতী ডিগ্রী কলেজের নব নির্মিত ভবন...
13/09/2018
ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা শেষ করে ফল ঘোষণা করার তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ করার নির্দেশ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে স্কুল-কলেজে বার্ষিক পরীক্ষা শেষ করে ফল ঘোষণা করার তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণা.....