Khila Aziz Ullah High School

Khila Aziz Ullah High School Official page of Khila Aziz Ullah High School. EIIN: 105871

প্রাত্যহিক সমাবেশ।
08/11/2025

প্রাত্যহিক সমাবেশ।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বৃহত্তর লাকসাম উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল খালেক দয়াল অদ্য ৩০/০৯/২০২৫ ইং ...
30/09/2025

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বৃহত্তর লাকসাম উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল খালেক দয়াল অদ্য ৩০/০৯/২০২৫ ইং সকাল ৫:৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহী....রাজিউন।

উনার মৃত্যুতে খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়, মনোহরগঞ্জ, কুমিল্লার পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

শোকান্তে, প্রধান শিক্ষক, খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়, মনোহরগঞ্জ কুমিল্লা

সূবর্ণ জয়ন্তী - ২০১৮ এ উপস্থিত অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের তালিকাঃ
04/08/2025

সূবর্ণ জয়ন্তী - ২০১৮ এ উপস্থিত অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের তালিকাঃ

📢 রেজাল্ট পুনঃনিরীক্ষণের সুযোগযাদের পরীক্ষার ফলাফল নিয়ে কোনো ধরনের সংশয় রয়েছে, তারা বৃহস্পতিবার পর্যন্ত পুনঃনিরীক্ষণের জ...
15/07/2025

📢 রেজাল্ট পুনঃনিরীক্ষণের সুযোগ
যাদের পরীক্ষার ফলাফল নিয়ে কোনো ধরনের সংশয় রয়েছে, তারা বৃহস্পতিবার পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এটি তোমাদের নিজস্ব ফলাফল পুনরায় যাচাই করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
সংশ্লিষ্ট নোটিশ নিচে সংযুক্ত করা হলো। আবেদন করার পূর্বে ভালোভাবে নির্দেশনাগুলো পড়ে নিবে।
বিঃদ্রঃ যাদের আবেদন করার মতো কোনো টেলিটক সিম নেই, তারা বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করবে।

এস এস সি রেজাল্ট - ২০২৫
10/07/2025

এস এস সি রেজাল্ট - ২০২৫

09/07/2025

📢 এসএসসি ২০২৫ ফলাফল প্রকাশ 📢

আগামীকাল বৃহস্পতিবার, দুপুর ০২:০০ টায় এসএসসি ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

আমাদের বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমরা আশাবাদী, সকলের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলাফল হবে গৌরবজনক।

📌 ফলাফল প্রকাশের পর আমাদের অফিসিয়াল ফেসবুক পেইজ ও বিদ্যালয়ে নোটিশ বোর্ডে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। 🌟

একটি শোক সংবাদঃখিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব তোফায়েল আহমেদ স্যার আজ সকাল ১১:১৫ মিনিটে ঢাকার স...
12/10/2024

একটি শোক সংবাদঃ
খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব তোফায়েল আহমেদ স্যার আজ সকাল ১১:১৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় পরিবারের একজন সদস্যের এই মহা প্রয়ানে আমরা সবাই শোকাহত। আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুন। আমিন। স্কুল মাঠে বন্যার পানি থাকায় মরহুমের জানাজা আগামীকাল সকাল ৯.০০ টায় গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং উনার নিজ বাড়িতে সকাল ১০.০০ টায় ।

09/10/2024

খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন-২০২৩ এ যেসকল শিক্ষার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম ও বয়স শিক্ষার্থীদের তথ্য ছকে তথ্য প্রদানে অথবা লিপিবদ্ধকরণের সময় ভুল সংঘটিত হয়েছে আগামী সপ্তাহ থেকে বোর্ড কর্তৃক সংশোধনের সুযোগ প্রদান করা হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যোগাযোগের মাধ্যমে ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য নির্দেশ দেওয়া গেলো। পরবর্তীতে ভুল থেকে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

নির্দেশক্রমে-
প্রধান শিক্ষক
খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়
মনোহরগঞ্জ, কুমিল্লা।

শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য উক্ত প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীদের বিনীত অনুরোধ করছি।

22/09/2024

এতদ্বারা খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের সকল অভিভাবক ও শিক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৩/০৯/২০২৪ রোজ সোমবার সকাল ১০ টা থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।

অতএব, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে যথাসময়ে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য যে, ষষ্ঠ ও অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন চলমান রয়েছে। যারা এখনো রেজিস্ট্রেসন করেনি, অতি জরুরি ভিত্তিতে নিজ নিজ শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করার জন্য বলা হলো।

নির্দেশক্রমে
মুনির আহমদ
প্রধান শিক্ষক
খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়।

21/09/2024

এতদ্বারা খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের সকল অবিভাবক ও শিক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২২/০৯/২০২৪ রোজ রবিবার সকাল ১০ টা থেকে নবম ও দশম শ্রেণীর পাশাপাশি সপ্তম ও অষ্টম শ্রেণির শ্রেণী কার্যক্রম আরম্ভ হবে।

অতএব স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে যথাসময়ে ক্লাশে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশক্রমে
মুনির আহমদ
প্রধান শিক্ষক
খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়।

10/09/2024

এতদ্বারা খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের সকল অবিভাবক ও শিক্ষার্থীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১১/০৯/২০২৪ রোজ বুধবার সকাল ১০ টা থেকে শুধুমাত্র নবম ও দশম শ্রেণীর শ্রেণী কার্যক্রম আরম্ভ হবে।

অতএব স্কুলের নবম ও দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে যথাসময়ে ক্লাশে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নিবেদক
মুনির আহমদ
প্রধান শিক্ষক
খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়।

03/09/2024

Address

Comilla
3570

Alerts

Be the first to know and let us send you an email when Khila Aziz Ullah High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category