01/07/2026
বাংলাদেশের যেকোন প্রান্তে সব্জির বীজের দোকানে ঢুকে দেখেন - সব হাইব্রিড ।
দেশি জাতের একটা বীজও খুঁজে পাবেন না ।
এটা শুধু কৃষির ব্যাপার না, পুরোটাই ইন্টারন্যাশনাল পলিটিক্স ।
আমাদের বছরে কয়েক হাজার কোটি টাকার বীজ লাগে - যার সিংহভাগই আমদানি করা, মেইনলি ভারত থেকে । সাথে আছে চায়না, জাপান, ইন্দোনেশিয়া ।
//.\
হাইব্রিড বীজের মজার একটা ডিজাইন আছে ।
একবার লাগাবেন, ফসল পাবেন - কিন্তু সেই ফসলের বীজ রেখে দিলে পরের বার আর ভালো গাছ হবে না । মজা করে অনেকে বলে - "ওয়ান টাইম মেইড, কারিগর ডেড" ।
আর এই বীজ এমনভাবে বানানো, যাতে সার বেশি লাগে ।
এখন একটু চেইনটা খেয়াল করেন -
ইউরিয়া বেশি দিলেন > গাছে গ্লুকোজের মাত্রা বেড়ে গেল > গ্লুকোজ খাইতে পোকা চলে এলো > পোকা মারতে কীটনাশক স্প্রে করতে হলো ।
আর আমাদের দেশে কীটনাশকের মেয়াদ, কয়দিন পর ফসল তোলা নিরাপদ - এসব মানার চল কই ?
সকালে শসায় স্প্রে করে, বিকেলে সেই শসা বাজারে । পরদিন দুপুরে আপনি "হেলদি ফুড" ভেবে সেটাই খাচ্ছেন ।
//.\
এর রেজাল্ট কি ?
পাঞ্জাবের অনেক গ্রামে - কৃষিতে সবচে উন্নত যারা, সবচে দামি কীটনাশক যারা ব্যাবহার করে - প্রতি ১০০ জনে ৭৫-৮০ জন চাষী ক্যান্সার আক্রান্ত ।
বাংলাদেশে অফিশিয়ালি, প্রতি ১০০ জন ক্যান্সার রোগীর ৬২-৬৪ জনই কৃষক, যারা নিজ হাতে এই কীটনাশক স্প্রে করেন ।
সমাধান কোথায় ?
সত্যি বলতে, এই জায়গায় আমি কিছুটা হতাশ । কারন দায় শুধু কৃষি বিভাগ বা চাষীর না - দায় আমাদের ভোক্তাদেরও ।
এক কেজি বেগুনের ছয়টার একটায় পোকা পেলেই আমরা মুখ ঘুরিয়ে নেই । রঙ একটু মিয়ান, একটু ফ্যাকাসে হলে কিনতেই চাই না ।
তাহলে চাষী কেন পোকাহীন, চকচকে ফসল বানাতে বিষ ঢালবে না ?
//.\
সবাই নিজের সুবিধাটা খোঁজে - চাষী লাভ খোঁজে, ভোক্তা সৌন্দর্য খোঁজে ।
সচেতনতার জায়গাটায় যেটা করা দরকার, সেটা কেউই করতে চায় না ।
বিড়ালের গলায় ঘন্টীটা বাঁধবে কে ?
মুজাহিদুল ইসলাম জাহিদ