অলির আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছো, তারা আগামী ২৩-০২-২০২২ রোজ বুধবার সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বলা হচ্ছে।
তোমরা তোমাদের আশেপাশের বন্ধুদেরও জানিয়ে দাও।
Olir Bazar Adarsha High school
All of my dear students, honourable guardians, teachers and friends plz visit the school page & stay.
16/12/2021
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অলির বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় এর বিভিন্ন কার্যক্রম।
চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্যপরিবেশন
09/11/2021
ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থী, সন্মানিত সকল অভিভাবক আগামীকাল সকাল ১১ঃ০০ টায় বার্ষিক মিলাদে অংশগ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে।
09/11/2021
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা আগামীকাল সবাই জন্ম নিবন্ধন এর ফটোকপি নিয়ে আসবে।
04/10/2021
অনেক যত্ন করি,মনোযোগ দেই, খুব ভালোবাসি নিজের এই পেশা কে ♥️🌷♥️
আজকের এই দিনে সকল শিক্ষকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ♥️♥️♥️
বিদ্যালয়, শিক্ষার্থী এবং আমার ভাবনা
লকডাউন পরবর্তী শ্রেণী কার্যক্রমে তোমার অনুভূতি ♥️
আজ বিদ্যালয়ে কোন একটি ক্লাসে শিক্ষার্থীদের ওয়ার্মআপ করার জন্য উপরের টপিক টি লিখতে দিলাম। তাতে যে বিষয় গুলো উঠে এসেছে আমি তুলে ধরার চেষ্টা করছি 😃😃
# প্রথম দিনের উষ্ণ অভ্যর্থনা দেখে মনে হল জীবনে প্রথমবার বিদ্যালয়ে এসেছি,
# বিদ্যালয়ে শিক্ষকদের আন্তরিকতা আর অভিনন্দন আমার জীবনে ইতিহাস হয়ে থাকবে,
# অনলাইন ক্লাস থেকে রেহাই পেয়ে সরাসরি ক্লাসরুমে এসেছি খুব আনন্দ লাগছে,
# মোবাইল হাত থেকে নিয়ে নিয়েছে,
# বাবা মায়ের ভনভন বন্ধ হয়েছে,
# শারিরীক দুর্বলতা অনুভব করছি,আমাকে আরও মনোযোগী হতে হবে,
# কিচ্চু ভাল্লাগে না, বেশি বেশি ক্ষুধা লাগে,
# স্বাস্থ্যবিধি মেনে সব বন্ধুদের সাথে ক্লাস করতে পেরে আনন্দ লাগছে
আমি তাদের অনুভূতি গুলো মনোযোগ দিয়ে পড়লাম। তাদের সাথে কথা বললাম। একটাই প্রত্যাশা.....
আমরা বিদ্যালয়ে থাকতে চাই, আগের মত স্বাভাবিক পরিবেশে শ্রেনি পাঠদান সম্পন্ন করতে চাই।
মাহমুদা আক্তার
সিনিয়র শিক্ষক (জীববিজ্ঞান)
অলির বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়
কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।
২৩.০৯.২০২১
20/09/2021
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্দেশনায় লালমাই সরকারি ডিগ্রী কলেজ কর্তৃক আয়োজিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ১ম রাউন্ডে বিজয়ী অলির বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়।
উপস্থিত সকল শিক্ষার্থী, শিক্ষক, অতিথিদের আতিথেয়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়কে, সুলতানা পারভীন ম্যাডাম, শিরিন ম্যাডাম এবং অন্যান্যদের।
18/09/2021
আন্তঃ স্কুল বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা -২০২১
অলির বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়
কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।
১৮/০৯/২০২১
আগামী রবিবার ১২/০৯/২১ সবাই নির্দেশনা অনুযায়ী এস,এস,সি,২০২১সালের পরীক্ষার্থীরা সকাল ৯ঃ৩০ স্কুলে আসবে এবং ২০২২ সালের পরীক্ষার্থীরা ১১ঃ৩০ স্কুলে আসবে। বাকি তথ্য আগামী শনিবার মাইকে ১১ঃ০০ এনাউন্সমেন্ট করা হবে। সবাই মনোযোগ দিয়ে শুনবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Cumilla
3500