31/10/2023
আওয়ার লেডী অব ফাতিমা গার্লস হাইস্কুলের প্রাক্তন সহকারি শিক্ষিকা ইলেন কুইয়া আজ ৩১/১০/২০২৩ রোজ মঙ্গলবার আনুমানিক ভোর ৬ টায় মৃত্যুবরণ করেছেন। ইলেন আপার মৃত্যুতে আওয়ার লেডী অব্ ফাতিমা পরিবার গভীরভাবে শোকাহত। ইলেন আপা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আপাকে নোয়াখালীতে তার নিজ এলাকায় কবরস্থ করা হবে। আমরা আপার আত্নার চিরশান্তির জন্য সকলের কাছে প্রার্থনার অনুরোধ করছি।
আমরা আপার পরিবারের জন্য পরম মঙ্গলময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। সৃষ্টিকর্তা যেন উনার পরিবারকে মানসিক শক্তি দান করেন এবং শোক কাটিয়ে উঠতে সহায়তা করেন।